22/11/2025
।কয়রায় অসংখ্য এনজিও কাজ করছে—প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান আছে। কিন্তু একটু ভাবুন তো, যদি এই এনজিওগুলো তাদের কাজ সম্পূর্ণ স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে করতো, তাহলে কি আজকের কয়রা এমন অবস্থায় থাকতো?
বাংলাদেশে সম্ভবত কয়রাতেই সবচেয়ে বেশি এনজিও কাজ করে। এত গবেষণা, এত রিচার্জ প্রকল্প, সরকারি অনুদান, এনজিওদের সহযোগিতা—সবকিছু মিলিয়ে যদি বাস্তব উন্নয়ন সত্যিকারের রূপ পেত, তাহলে কয়রা অনেক আগেই দেশের সবচেয়ে আধুনিক উপজেলা হিসেবে পরিচিত হতো।
তাহলে প্রশ্ন থেকেই যায়—এত কাজ, এত প্রকল্প, এত সহযোগিতা—তারপরও কয়রার অবস্থা এমন কেন?