28/07/2026
আমি প্রথমে দেখি, তারপর শুনি।
এরপর একটু বোঝার চেষ্টা করি।
ভালোই লাগে...
সমস্যা হচ্ছে,
এই সব দেখে, শুনে, বুঝেও
আমি কেন জানি ঠকি।
হায়রে কপাল, আমিই কেন?
তারপর কিছুক্ষণ চুপচাপ,
এরপর মন খারাপ।
ভাবি, একটু ভাবার চেষ্টা করি।
ভালোই লাগে...
সমস্যা হচ্ছে,
এই চুপচাপ, মন খারাপ,
ভাবা-ভাবি করতে করতে
আমি কেন জানি হাসি। হাসতে থাকি...
হায়রে কপাল, আমিই কেন?
তারপর আবারও আমি
দেখি, শুনি, বোঝার চেষ্টা করি।
ভালোই লাগে...