25/09/2024
আমি মেয়ে। বয়স কুড়ি। ব্যাচেলর। পাড়ার লোকদের এটা নিয়ে নানান কথা, তার মধ্যে প্রচলিত একটি কথা যেটা কম বেশি সব মেয়েদের বলে “ কুড়িতেই বুড়ি।"
তারপর
মেয়ে মানুষ খড়ের গাদা
খোদ্দের আসলে বেচে ফেলা😂
এ ধরনের বিদ্রুপমূলক কথা,কি অবাক হচ্ছেন?আরে এগুলো আমাদের শুভাকাঙ্ক্ষী পাড়াতো বৌদি, ঠাকুমা, কাকিমাদের কথা ভুলে গেছেন বুঝি?
বেড়াতে গিয়েও শান্তি নেই, আত্মীয় স্বজনদের ঐ একটাই কথা - বিয়ে কেন করছি না?
আচ্ছা মুশকিল তো, মেয়ে বলে কি একটু নিজের মতো চলতে পারব না! বয়ঃসন্ধি পেরোলেই বিয়ের পিঁড়িতে বসতেই হবে!
সেই তো পরের হেঁসেল ঠেলেই যখন জীবন কাটাতে হবে, আরও তো সংসারের কত নিয়ম, বাঁধা বিপত্তি। জেনে বুঝে এতো শিঘ্রই ঐ পথ ধরতে যাব কেন শুনি!
হলাম না হয় “ কুড়িতে বুড়ি, ” তাতে কি ! এই সময়টা চলে গেলে আর ফিরে পাবো না। আমার তো মনে হয় এই ব্যাচেলর জীবনে আলাদাই শান্তি।যে একবার উপলব্ধি করতে পারে সে এই আনন্দ ভুলে সহজে নিজের পায়ে শিকল পড়তে চাইবে না।
বি.দ্র. -(ভুল মনে হলে এড়িয়ে যাবেন)
~অনন্যা ✍️