সুন্দর মন

সুন্দর মন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুন্দর মন, Photographer, Khulna.
(2)

꧁༒ ⃝☕☕আজ  বিশ্ব 'চা' দিবস ....🤎🤎বিশ্বে সকল চা প্রেমীদের জন্য রইলো চা দিবসের শুভেচ্ছা 💐💐  সকালে বিকালে তোমাকে চাই ক্লান্ত...
21/05/2026

꧁༒ ⃝☕☕আজ বিশ্ব 'চা' দিবস ....🤎🤎
বিশ্বে সকল চা প্রেমীদের জন্য রইলো চা
দিবসের শুভেচ্ছা 💐💐

সকালে বিকালে তোমাকে চাই
ক্লান্তিতে অবসন্নতাতে তোমাকে চাই,
সুখে দুখে তোমাকে চাই
আড্ডায় জলসায় তোমাকে চাই,
অতিথি আপ্যায়নে কাজের প্রয়োজনে
মাথা ব্যথায় কথায় কথায় ,
বন্ধুত্ব গড়তে ভালোবাসা জুড়তে
কারণে-অকারণে তোমাকেই চাই।
আমার ভালোবাসা তুমি তাই
চা শুধু তোমাকেই চাই ।🧡

fans সুন্দর মন ゚ েজ

লোকেরা বলে—“সিজার আর এমন  কী⁉️…পেটে কাটে, বেবি বের হয়, ব্যথা শেষ।”না।এটা ভয়ংকর ভুল ধারণা।সিজার মানে শুধু পেট কা*টা না।সি...
16/05/2026

লোকেরা বলে—“সিজার আর এমন কী⁉️…
পেটে কাটে, বেবি বের হয়, ব্যথা শেষ।”
না।
এটা ভয়ংকর ভুল ধারণা।
সিজার মানে শুধু পেট কা*টা না।
সিজার মানে—
মায়ের শরীরের লেয়ার ভেদ করে হাত ঢোকানো।
চামড়া কাটা।
চর্বি কাটা।
মাংস কাটা।
পর্দা কাটা।
আর শেষে—

❗ জরায়ু কাটা।
যে জরায়ুটা
একটা মেয়ের মা হওয়ার ক্ষমতার কেন্দ্র,
যেখানে জীবন তৈরি হয়,
সেটাকেই কেটে বাচ্চা বের করা হয়।

তবু সমাজ বলে—
“ও তো নরমাল ডেলিভারি করতে পারে নি।
ও তো সহজে মা হয়েছে।”
সহজ⁉️⁉️🤨
একজন নারী যখন সিজারে যায়,
সে শুধু বাচ্চা জন্ম দেয় না—
সে নিজের শরীরের ভেতরে একটা যুদ্ধ সহ্য করে।

লোকেরা দেখে—
👶 বেবি
🙂 হাসি
🎉 সেলিব্রেশন
কিন্তু কেউ দেখে না—
🩸 কাটা জরায়ু
😣 উঠে বসতে না পারা
😔 কাঁদতে না পারা ব্যথা
💔 নিজের কষ্ট চেপে রাখা মা।

সিজার কোনো shortcut না।
এটা মা হওয়ার সবচেয়ে নীরব ত্যাগ।
তাই পরের বার কেউ বললে—
“সিজার তো সহজ…”
মনে রেখো মা—
তুমি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে
একটা জীবন এনেছো।

আর সেটা দুর্বলতা না,
সেটা ভয়ংকর শক্তি।
তাই কারো কথায় কান না দিয়ে নিজের সিদ্ধান্ত কে সম্মান জানাও।তোমার এই একটা সিদ্ধান্তেই আজকে তোমার সন্তান তোমার বুকে শান্তির ছায়া খুজে পেয়েছে।
আর তুমি পেয়েছো তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার।🥰
゚ েজ
fans

13/05/2026

অনুভুতির মধ্যেই মানুষের বসবাস। অনুভব করতে শিখতে হয় ।
゚ েজ fans সুন্দর মন Fafd MD Shafikul Islam নিল আকাশের তারা Irasema Top fans Marowa Sidiqua MD Shafikul Islam SK বন্ধু তুমি আমার পৃথিবী Nurjahan Islam Nety

মা দিবসে সকল মাকে শত কোটি  ভালোবাসা।।সিজারে কীসের কষ্ট শুধু পেট কাটে এমন টাই শোনা যায় কিছু লোকের মুখে!৭টা পর্দা কেটে বেব...
10/05/2026

মা দিবসে সকল মাকে শত কোটি ভালোবাসা।।

সিজারে কীসের কষ্ট শুধু পেট কাটে এমন টাই শোনা যায় কিছু লোকের মুখে!
৭টা পর্দা কেটে বেবী টাকে দুনিয়াতে আনতে হয়। আধা ঘন্টার ভিতর ৩টা স্ল্যালাইন শেষ হয়।
মোটা সিরিন্জের মেরুদন্ডে দেওয়া এই ইনজেকশনটা সারাজীবন কষ্ট দেয়। যখন অবসের মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগীর মতো ছটফট করতে হয়।
আপন জন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। প্রতিটা মিনিট যেন এক ঘন্টার সমান, সময় যেন যায় নাহ। প্রিয় মানুষদের মুখখানা দেখার জন্য অস্তির হওয়া। ঘন্টার পর ঘন্টা,কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো না,,,, তার সাথে খিচুনি,নিথর শরীরে থরথর কাপুনি। হাতে ক্যানোলাই স্যালাইন চলছেই,,,অন্য দিকে গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে যায়, একফোটা জলের জন্য কতো আকুতি মিনতি বাট ২৪ ঘন্টার আগে কোন পানি দেয় নাহ।
মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কীসের কষ্ট।
বাচ্চা যেভাবেই হোক না কেনো,যার বাচ্চা সেই জানে কতটা সে সহ্য করেছে প্রথম থেকে শেষ অব্দি,
অনেকেই বোঝেনা তাদের জন্য লেখাটি ,যার হয় সেই বোঝে।।❤️❤️

েজ

স্বামী, সন্তান, সংসার সামলাতে গিয়েই মেয়ে মানুষ সময়ের চেয়ে ৩০ বছর আগেই বুড়ি হয়ে যায়! নিজের যত্ন করার সময় পায়না। ...
04/05/2026

স্বামী, সন্তান, সংসার সামলাতে গিয়েই মেয়ে মানুষ সময়ের চেয়ে ৩০ বছর আগেই বুড়ি হয়ে যায়!
নিজের যত্ন করার সময় পায়না। সারাদিন তাদের যত্ন করতে হয় তাদের চিন্তা থাকে মাথায়। 😔

বিয়ের পর থেকেই ডিউটি শুরু। রান্নাবান্নার ঘর সামলানো। সন্তান হওয়ার পর থেকে সন্তানের খাবার দাবার স্কুলে নিয়ে যাওয়া, দেখাশোনা করা সবকিছু মিলিয়ে জীবন তেনা তেনা। 💔

ওইদিকে স্বামীর সংসার / সন্তানের চিন্তা ছাড়া মেয়েগুলো স্বাধীনতা পায় বেশি, চিন্তা টেনশন বলতে শুধু নিজেকে নিয়েই। বাড়তি কোন ঝামেলা নেই। সময় ও পায় অফুরন্ত। সেজন্য তারা বুড়িও হয় না।
হলেও বোঝা যায় না। 😊

তবে একটা কথা, ইয়াং এবং সুন্দরী থাকলেই যে আপনি জীবনে সুখী এমনটা নয়। অনেকেই সংসার করার মধ্যেই, বুড়িয়ে যাওয়ার মধ্যেই সুখ পায়।
পরিবারের জন্য কিছু করতে পেরে জীবন উৎসর্গ করাটাই তাদের জীবনের প্রকৃত সুখ বড় অর্জন।

কে কিভাবে জীবনকে পরিচালনা করবে সেটা হচ্ছে তার ব্যাপার। সুখের সংজ্ঞাটাও একেকজনের কাছে একেক রকম।
লাস্টে কথা একটাই - যেভাবে পারুন ভালো থাকুন নিজেকে ভালোবাসুন 🤲🥰।
©
fans সুন্দর মন MD Shafikul Islam নিল আকাশের তারা প্রবাসী ইকবাল আহমেদ

- চিঠি আর ফুল জিনিসটা আসলে চেয়ে নেওয়ার বিষয় না!'যে তোমাকে ফুল দিলো সে তোমাকে তাঁর জীবনের এক অংশ ভালোবাসা উপহার দিলো। আর ...
19/04/2026

- চিঠি আর ফুল জিনিসটা আসলে চেয়ে নেওয়ার বিষয় না!'
যে তোমাকে ফুল দিলো সে তোমাকে তাঁর জীবনের এক অংশ ভালোবাসা উপহার দিলো। আর যে তোমাকে চিঠি দিলো সে তোমাকে তাঁর ভেতরের খানিক অনুভূতি তোমাকে উৎসর্গ করে দিলো। 🤍🌸
সুন্দর মন

কদর করতে শিখুন,সত্যিকারের ভালোবাসা জীবনে বারবার আসে না।
18/04/2026

কদর করতে শিখুন,
সত্যিকারের ভালোবাসা জীবনে বারবার আসে না।

আমার ব্যক্তিগত একটা উপলব্ধি হচ্ছে বিয়ের পর একটা মেয়ে শ্বশুর বাড়িতে কতোটা সম্মান পাবে তার সম্পূর্ণটাই নির্ভর করে জামাইর উ...
13/04/2026

আমার ব্যক্তিগত একটা উপলব্ধি হচ্ছে বিয়ের পর একটা মেয়ে শ্বশুর বাড়িতে কতোটা সম্মান পাবে তার সম্পূর্ণটাই নির্ভর করে জামাইর উপর। জামাই স্ট্রিক্ট থাকলে বউ ১২-টা বাজিয়ে ঘুম থেকে উঠুক না কেনো, পিঠ পিছেও কেউ কিছু বলতে পারে না। একটা মেয়ে বাপের বাড়িতে যতটা আরামে থাকে, শ্বশুর বাড়িতে তার থেকেও বেশি সুখে থাকে যদি জামাই তাকে সংসারে সেই স্থানটা দেয়। আর এটা জামাই ছাড়া কেউ ক্রিয়েট করতে পারে না। শাড়ি, গয়না কিনে দিলেই জামাইর দ্বায়িত্ব শেষ হয় না, আরো অনেক কিছু আছে যেটা একটা মেয়ে মুখফুটে কখনো বলে না, কিন্তু একটা সংসারে তার আরো অনেক কিছু চাওয়ার থাকে। শুধু ভালোবাসা দিয়ে প্রেম হয়, সংসার হয় যত্নে।🤍🌸
fans সুন্দর মন

একজন নারী গর্ভবতী হওয়ার পর, তাঁর শরীর আস্তে আস্তে নিজেকে বদলাতে শুরু করে।কেউ শেখায় না—তবুও শরীর নিজে নিজেই বুঝে যায় কী ক...
11/04/2026

একজন নারী গর্ভবতী হওয়ার পর, তাঁর শরীর আস্তে আস্তে নিজেকে বদলাতে শুরু করে।
কেউ শেখায় না—তবুও শরীর নিজে নিজেই বুঝে যায় কী করতে হবে।
জরায়ু যখন বড় হতে থাকে, তখন পেটের ভেতরের অঙ্গগুলো
পাকস্থলী, নাড়িভুঁড়ি, এমনকি মূত্রথলিও—ধীরে ধীরে সরে যায়।
উপরে উঠে যায়, পাশে সরে যায়…
শুধু একটা ছোট্ট প্রাণের জন্য জায়গা করে দিতে।
ভাবতে পারেন?
আপনার শরীরের অঙ্গগুলো জায়গা ছেড়ে দিচ্ছে…
কিন্তু কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সবকিছু চলছে নিখুঁত হিসাব অনুযায়ী।
এই কারণেই অনেক মা বলেন
বারবার প্রস্রাব পাচ্ছে,
বুক জ্বালা করছে,
কখনো কখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে…
এগুলো একটা নতুন জীবনের জন্য শরীরের নীরব ত্যাগ।
সবচেয়ে অবাক করার বিষয় কী জানেন?
এই পুরো প্রক্রিয়াটা এমনভাবে ডিজাইন করা
যেন মা বেঁচে থাকেন, শিশুও নিরাপদে বড় হয়।
একটু এদিক-সেদিক হলেই হয়তো কিছুই সম্ভব হতো না।
এটা কি শুধুই কাকতালীয়?
নাকি এর পেছনে আছে এক মহান পরিকল্পনাকারী?
একজন মা নিজের শরীরকে কষ্ট দিয়ে, জায়গা ছেড়ে দিয়ে…
একটা নতুন হৃদস্পন্দন তৈরি করেন।

এটা রবের কুদরতের জীবন্ত উদাহরণ।
একবার অন্তর থেকে বলুন
“সুবহানাল্লাহ…!”
শেয়ার করুন…
মানুষ জানুক, একটা মা আসলে কী পরিমাণ ত্যাগ করে একটি সন্তানের জন্য।
চলুন ফিরি রবের দিকে,আখিরাতের দিকে

ডা.আব্দুর রহমান
সুন্দর মন

আমার শখের নারীর "মা" হয়ে ওঠার জার্নি আমার উপভোগ করা হয়নি। অথচ এই সুন্দর যাত্রায় সর্বোচ্চ সঙ্গী হওয়ার কথা আমারই ছিল। দায়ি...
10/04/2026

আমার শখের নারীর "মা" হয়ে ওঠার জার্নি আমার উপভোগ করা হয়নি। অথচ এই সুন্দর যাত্রায় সর্বোচ্চ সঙ্গী হওয়ার কথা আমারই ছিল। দায়িত্বও ছিলো ।

আমার স্ত্রীর সাথে যখন আমার শেষবার দেখা হয়েছিল তখন সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

তবে আমার এখনো মনে পড়ে সেইসময় যখন আমি কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেই, শেষবারের মতো সে খুব পরিপাটি হয়ে আমার হাতটা ধরে রেলওয়ে ষ্টেশন পর্যন্ত সাথেই এসেছিল।

তার হাতভর্তি চুড়ি, লাল টিপ আর চোখের গাঢ় কাজল যে আমার জন্যই ছিল সেটা বুঝতে আর আমার সমস্যা হতোনা।

কিন্তু কেন জানি আমি কখনো প্রশংসা করিনি।

চুপচাপ চেয়ে থেকে কিছুক্ষণ দেখলাম সেটাও তার চোখের আড়ালে।

যদিও মাঝেমধ্যেই সেঅভিযোগের সুর তুলতো আমি কেনো তার প্রশংসা করলাম না!

আমার কাছে এসব ঘ্যানঘ্যানানি লাগতো। কথা ঘুড়িয়ে অন্য প্রসঙ্গে নিয়ে যেতাম বরাবরই।

কিন্তু ডেলিভারির দিন আমার স্ত্রীকে যখন ওটিতে নেয়া হলো তখন আমি যাত্রাপথে। তার কাছে যাওয়ার উদ্দেশ্যেই রওয়ানা হয়েছিলাম।

মনে মনে কি আনন্দ!

আমার পূর্ণতা আর রাজকন্যাকে নিয়ে অমলিন স্বপ্ন দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম।

কিন্তু সেটা আর স্থায়ী হলোনা।

আমি ফিরে দেখি আমার পূর্ণতা আর এই দুনিয়ায় নেই৷ আমার মিথিলা চোখ মেলে তাকিয়ে আছে। সে জানেইনা তার জীবন থেকে কি হারিয়ে গেলো!

আকাশ যেন ভেঙে পড়েছে আমার মাথার উপর। পূর্ণতাকে ঘুমের মধ্যে খুব সুন্দরী দেখতে লাগে। একটা অজানা অবহেলা কিংবা দাম্ভিকতায় কখনো বলা হয়নি।

আজও তার কোনো অংশে কম লাগছেনা। কিন্তু এই দেখাতো শেষ দেখা। আমার পূর্ণতা জানবেনা আজ তাকে দেখে যতটা মুগ্ধ হওয়ার কথা ছিল, তার চেয়েও বেশি কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে।

পাঁচদিন আগে প্রতিবেশীর মেয়ের বিয়েতে গিয়েছিল। সেই উপলক্ষে তার হাতে দেয়া মেহেদী আমার মনটাকে কেমন যেন এএলোমেলো করে দিচ্ছিল। অথচ সে ভিডিও কলে জানতে চেয়েছিল, মেহেদী রাঙা হাত কেমন হয়েছে?

আমি খুব একটা গ্রাহ্য করিনি। মিথ্যে প্রশংসাতো দূর কেনো জানি দেখলামও না ভাল করে!

অথচ চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, পূর্ণতা খুব সুন্দর লাগছে তোকে। চোখে একটু কাজল দিবি? সাজবি আমার জন্য?

আমি নিয়মিত তোর প্রশংসা করবো!
পূর্ণতা!

কিন্তু বলতে পারছিনা। এসব শোনার আগ্রহ নিয়ে আমার পূর্ণতা আর আসবেনা। আর না!

আমি শুধু তার হাতটা ধরে একটা গাঢ় চুমু এঁকে দিলাম৷ আজ আর হাত ছাড়তে মন চাইছেনা। মনে হচ্ছে এভাবেই হাতটা ধরে কাটিয়ে দেই বাকিটা জীবন।

কিন্তু পূর্ণতাতো সব অভিমান আর প্রত্যাশা মুড়িয়ে এভাবে চলে যাবে কখনো কল্পনাই করতে পারিনি।

( সময় থাকতে কাছের মানুষগুলোর প্রশংসা করতে কার্পণ্য করবেননা। তারা আমাদের জন্যই বাঁচে। আমাদের কাছেই সুখ খুঁজে। তাকে আনন্দে রাখতে না পারাটাও আপনার চরম ব্যর্থতা। পরে আফসোস করেও লাভ হবেনা।)

✍️

Address

Khulna
KHULNA GPO 9000 & KHULNA HEAD OFFICE 9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুন্দর মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category