Roaming With Tahi

Roaming With Tahi Travel brings energy and love back into your life.

কোথায় যেন পড়েছিলাম, কিছুক্ষণ চাঁদ দেখলে ভালো লাগে আর অনেকক্ষণ দেখলে নিজেকে অসহায় লাগে। উপলব্ধি খুব দেরিতে হয়েছে কথা আসলে...
09/10/2025

কোথায় যেন পড়েছিলাম, কিছুক্ষণ চাঁদ দেখলে ভালো লাগে আর অনেকক্ষণ দেখলে নিজেকে অসহায় লাগে। উপলব্ধি খুব দেরিতে হয়েছে কথা আসলেই সত্য। মনের কোণে জমে থাকা একঝাঁক অভিমান, অভিযোগ, দুঃখ সব যেন চাঁদের আলোয় মাথাচাড়া দিয়ে ওঠে। হিসেব কষতে বাধ্য করে জীবনে কতকী হারিয়ে গেছে। ভাবায় কিছু মানুষ আর কখনো ফিরবে না আমাদের জীবনে আগের মতো করে। জীবনের কথা থেমে গেছে আমাদের।

খুব ব্যবধান নেই চাঁদ আর মানুষের মাঝে। নিঃসঙ্গ, কলঙ্ক, নিজে জ্বলে অন্য সবাইকে আলো দেওয়া। তবুও কিছু তফাৎ তো আছেই। চাঁদকে মানুষ তার সবসহ গ্রহণ করে, তার নিঃসঙ্গতার জন্য আফসোস করে, কলঙ্কের জন্য দুঃখ পায়, নিজে জ্বলে অন্যকে আলো দেয়ার জন্য প্রশংসা করে। কিন্তু মানুষের ক্ষেত্রে এই সহম'র্মি'তা থাকে না।
এ-জগতে মানুষের প্রতি মানুষ সবচেয়ে বেশি নির্দয়।

আমি অপেক্ষা করছি একটা ভালো সময়ের, একটু সুখের, একটু শান্তির, অথবা কোনো একটা Miracle moment এর - যা বদলে দিবে সবকিছু....
08/10/2025

আমি অপেক্ষা করছি একটা ভালো সময়ের, একটু সুখের, একটু শান্তির, অথবা কোনো একটা Miracle moment এর - যা বদলে দিবে সবকিছু....

মানুষ তার জীবনের বড় সময় রাগ আর অভিমানে হারিয়ে ফেলে : শেষমেষ বুঝতে পারে এসব কিছুর চেয়ে ক্ষমা আর ভালোবাসা ছিলো বড়। 🤍
07/10/2025

মানুষ তার জীবনের বড় সময় রাগ আর অভিমানে হারিয়ে ফেলে : শেষমেষ বুঝতে পারে এসব কিছুর চেয়ে ক্ষমা আর ভালোবাসা ছিলো বড়। 🤍

নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারিনি, সবসময় আমি হেরেই যাই, জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।আমি ভেবেছিলাম যেনো সব ক...
06/10/2025

নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারিনি, সবসময় আমি হেরেই যাই, জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।

আমি ভেবেছিলাম যেনো সব কিছু জয় করেছি, কিন্তু বেলা শেষে দেখি শুধুই শূন্যতা। হাতে ধরা কিছু নেই, মুঠো ভরে কেবল ফাঁকা হাওয়া।

হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত শুধু শরীর নয়, মনও হাঁপিয়ে উঠেছে..

প্রতিবারই ভাবি-এইবার হয়তো জয়ী হবো, কিন্তু জয়ের পথ সবসময়ই আরও দূরে সরে যায়।

পথ যতই চলি, মনে করি এখনো অনেকটা বাকি, অজানা গন্তব্যে, একা একা হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই।

অনেকদিনই তো হয়ে যাচ্ছে  আমাদের ঠিক ঠাক কথা হচ্ছে না।  দেখা নেই, সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। এতসব না থাকার মাঝেও যা আছে তা ...
04/10/2025

অনেকদিনই তো হয়ে যাচ্ছে আমাদের ঠিক ঠাক কথা হচ্ছে না। দেখা নেই, সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। এতসব না থাকার মাঝেও যা আছে তা কেবল আমাদের স্মৃতি। যে-সব দুইজনে মিলে তৈরি করেছিলাম ভালোবেসে একদিন।

প্রচন্ড মন খারাপ নিয়ে হঠাৎ মাঝেমধ্যে স্মৃতির করিডোরে গিয়ে দাঁড়াই। ওখানে বিছানার নরম তোশকের নিচে ফেলে রাখা পুরান শফিং ব্যাগের মতো ফেলে রাখা আছে ইনবক্সের কথোপকথন, খুনসুটি, আনন্দ বেদনার নানান গল্প আর হাসি মুখের রঙীন ছবি। অথচ তাদের আজ কোন নিজস্ব কোন ভাষা নেই, যা আছে তা কেবলই ঘনঘোর কুয়াশাময় শীতের রাতের কারণহীন ফুঁপিয়ে ওঠা গোপন কান্না।

তুমি কী জানো? আকাশে আমরা যে নক্ষত্রদের দেখতে পাই, সেগুলো তাদের পুরনো অতীতের প্রতিচ্ছবি। আজকাল আমাদের স্মৃতিগুলোকেও সেরকমভাবে অতীতের প্রতিচ্ছবি বলে মনে হয়। ছবিগুলো দেখলে আমি বিশ্বাস করতে পারি না এটা আমি। তোমার শেষ মেসেজগুলো দেখলে বিশ্বাস হয় না এটা তুমি। কী ভীষণ যন্ত্রণা হয় সে মুহূর্তে তুমি জানো না। মা হীন সদ্য জন্ম নেওয়া একটা পাখির ছানার মতো আকাশের দিকে হা করে তাকিয়ে থাকি।

শীতের ঋতুতে কালো একটা শাল কাঁধে নিয়ে লবঙ্গ দিয়ে চা খেতে খেতে গোটা একটা সন্ধ্যা কাটিয়ে দেয়ার মত, আমরাও কী পারতাম না দু'জনে দু'জনের কাঁধে মাথা রেখে এক থালা ভাতের গল্প বলতে বলতে গোটা একটা জীবন কাটিয়ে দিতে? বলো পারতাম না?

কিসের জন্য ছেড়ে যাই আমরা..?কেন আলাদা হই, সুখের জন্য..? আচ্ছা বলো, কতটুকুন সুখ খুঁজে পেয়েছো আমাকে ছাড়া....?

জীবন কখনো কখনো এমন একটা মঞ্চ,যেখানে সব চরিত্রই অভিনয় করে,কেউ আনন্দের, কেউ দুঃখের, আবার কেউ নিছক দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ...
02/10/2025

জীবন কখনো কখনো এমন একটা মঞ্চ,যেখানে সব চরিত্রই অভিনয় করে,
কেউ আনন্দের, কেউ দুঃখের, আবার কেউ নিছক দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকে।

কিন্তু এই অভিনয়ের শেষ নেই, বারবার পর্দা নামে, আবার ওঠে।
আর আমরা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ি, একটুখানি সত্যিকারের স্পর্শ খুঁজতে খুঁজতে।

কিন্তু সেই স্পর্শও কি আদৌ থাকে? নাকি আমরা সবাই একেকটা, অভিনয়ের আড়ালে লুকানো পরাজয়?

24/09/2025

আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকে একপ্রকার শক্তি, আবেগ ও প্রভাব। ভালো কথা যেমন একজন মানুষের মনকে আশীর্বাদের মতো ছুঁয়ে যায়, তেমনি তির্যক বা কঠিন কথা অন্যের বুকের ভেতর বিষের মতো ঢুকে যায়। কিন্তু আমরা প্রায়ই বুঝতে পারি না, আমাদের অবহেলায় বলা একেকটা বাক্য কারো জীবনে কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে।

ভাবুন তো, যদি সত্যিই মানুষের বলা কথাগুলো খেতে হতো? যে শব্দ বের করলাম, সেটাই যদি আমাদের থালায় পরিবেশন হয়ে আসতো?

সুন্দর, ভদ্র, কোমল বাক্যগুলো হতো মিষ্টি, সুস্বাদু। কারো প্রশংসা করলে, ভালোবাসা জানালে, উৎসাহ দিলে মনে হতো যেন মধু খাচ্ছি। কিন্তু যেদিন রাগে বা অভিমানে আমরা কাউকে কটু কথা বলি, অপমান করি, ব্যথা দিই—সেদিন সেই শব্দগুলো যদি খেতে হতো, তবে মনে হতো বিষাক্ত কোনো ফল খেয়ে গলা জ্বলে যাচ্ছে।

মানুষ তখনই হয়তো বুঝতো, কথার ওজন কেমন। কারণ চোখের আঘাতের ক্ষত দেখা যায়, কিন্তু কথার আঘাত অদৃশ্য থেকেও অন্তরকে রক্তাক্ত করে। আমরা প্রায়ই বলি—“আমি তো শুধু মজা করেই বলেছিলাম” কিংবা “রাগের মাথায় বেরিয়ে গেছে”—কিন্তু যার ওপর পড়ে, সে জানে কষ্ট কতখানি।

কথা একবার মুখ থেকে বের হলে আর ফেরানো যায় না। আপনি হয়তো পরে ক্ষমা চাইতে পারেন, কিন্তু আঘাতটা থেকে যায়। যেমন একটা কাগজ একবার ছিঁড়ে ফেললে যতই আঠা লাগান, দাগ থেকে যায়। তেমনি তিতা কথার ক্ষতও সহজে মুছে যায় না।

ভেবে দেখুন, আপনার একটুখানি কঠিন বাক্যের জন্য কেউ হয়তো পুরো রাত কেঁদেছে, কারো আত্মসম্মান ভেঙে গেছে, কেউ আবার ভিতরে ভিতরে নিজেকে গুটিয়ে নিয়েছে। অথচ আপনি হয়তো ভুলেই গেছেন, কখন কি বলেছিলেন। কিন্তু তার ভেতরে সেই শব্দগুলো প্রতিধ্বনি হয়ে বাজতে থেকেছে।

কথা শুধু আঘাত দেয় না, বরং বাঁচাতেও পারে। একটুখানি ভালোবাসার বাক্য, একটুখানি সাহস দেওয়া কথা কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো জানেনও না, আপনার বলা কোনো প্রশংসা, কোনো আন্তরিক শুভেচ্ছা, কোনো সহানুভূতির বাক্য একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে।

তাই কথার ক্ষেত্রে আমাদের দায়িত্ব সবচেয়ে বড়। কথা বলার আগে এক মুহূর্ত ভেবে দেখা দরকার—এটা কি শুনে অন্যের ভালো লাগবে, নাকি কষ্ট পাবে? কারণ আমরা যদি নিজের বলা কথাই একদিন খেতে বাধ্য হতাম, তাহলে নিশ্চিতভাবে চাইতাম প্রতিটি বাক্য যেন মিষ্টি হয়, অন্তত খাওয়ার মতো হয়।

সবচেয়ে ভয়ঙ্কর অনুশোচনা হলো নিজের মুখের কথায় নিজের কাছে তিতা লাগা। যখন বুঝবো, অকারণে কাউকে আঘাত করেছি, অকারণে কারো চোখে জল এনে দিয়েছি—তখন সেই অপরাধবোধ চেপে বসবে বুকের ওপর।

তাই কথার আগে ভেবে বলা, মনে মেপে বলা সবচেয়ে বড় প্রজ্ঞা। কারণ কথার কোনো ওষুধ নেই। ভাঙা সম্পর্ক হয়তো জোড়া লাগানো যায়, ভুল হয়তো মাফ করে দেওয়া যায়, কিন্তু কথার দাগ থেকে যায় সারা জীবন।

মানুষ যদি সত্যিই নিজের কথাগুলো খেতে পারতো, তবে হয়তো পৃথিবীতে ঝগড়া, অপমান, কষ্ট অনেক কমে যেত।

যখন গভীর মন খারাপ নিয়ে থমকে যাই, আমি আকাশের দিকে তাকাই।দিন হোক বা রাত—নিরব আকাশ যেন হয়ে ওঠে নিঃশব্দ শ্রোতা।মাঝে মাঝে সেই...
23/09/2025

যখন গভীর মন খারাপ নিয়ে থমকে যাই, আমি আকাশের দিকে তাকাই।
দিন হোক বা রাত—নিরব আকাশ যেন হয়ে ওঠে নিঃশব্দ শ্রোতা।
মাঝে মাঝে সেই নিখাদ সৌন্দর্য ধরে রাখি ক্যামেরায়।
সৌন্দর্য খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই—এই আকাশটাই তো এক অপূর্ব অনুভব।

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roaming With Tahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share