01/01/2026
✨ Happy New Year Everyone! ✨
Asmir Storybook এর পথচলা শুরু হয়েছিল ২০২২ সালে। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ, ২০২৬ সালে পা রাখলাম আমরা। এই পুরো যাত্রায় যাঁরা পাশে ছিলেন, বিশ্বাস রেখেছেন, সবার প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা!
Asmir Storybook খুব বড় কোনো ফার্ম নয়। মাত্র ২৫০০ ফলোয়ার নিয়ে গড়ে ওঠা আমার এই ছোট্ট পরিবারটাই আমার সবকিছু। সংখ্যায় ছোট হলেও ভালোবাসা আর বিশ্বাসে আমরা ভীষণ বড়!
Asmir Storybook-এর মূল Tagline হলো "Every click captures a moment & every moment carriers a story!" ছবি বা ভিডিও দেখলেই যেন মুহূর্তগুলো জীবন্ত মনে হয়! ছবির মাধ্যমে গল্প বলা—এই ভাবনাটাকেই, আমি আর আমার টিম শুরু থেকে মেইনটেইন করে আসছি।
আমাদের ক্ষেত্রে “Quality over Quantity” কথাটা শুধু স্লোগান নয়, এটা আমাদের কাজের নীতি। খেয়াল করলে দেখবেন, আমাদের কাজের সংখ্যা খুব বেশি নয়; কিন্তু আলহামদুলিল্লাহ, যে কাজগুলো করেছি সেগুলোতে কখনোই কোনো ব্যাড রিভিউ পাইনি।
Asmir Storybook এর সবচেয়ে বড় শক্তি আমাদের "Client Base"। আল্লাহর রহমতে আমাদের ক্লায়েন্টরা প্রিমিয়াম রুচিসম্পন্ন! তাদের কাছে কোয়ালিটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হয়তো 2.5k ফলোয়ারের একটি পেজ হিসেবে, আমাদের প্রাইসিং একটু বেশি মনে হতে পারে; কিন্তু আমাদের ক্লায়েন্টরা প্রাইস নয়, কোয়ালিটি দেখেই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমাদের হাতে তুলে দেন! আমার ক্ষেত্রে এটা একটা বড় পাওয়া! নিজের জীবনের একটা বড় মুহুর্তের কোনো দায়িত্ব যখন কেউ আমার কাঁধে দেয়, It feels honored! মনে হয়, যেভাবেই হোক, ক্লাইন্টকে নিরাশ করা যাবে না!
আর এভাবেই, কাজ করতে করতেই; কখন যে ক্লায়েন্টদের সাথে একটা পরিবারের মতো সম্পর্ক তৈরি হয়ে যায়, সেটা বোঝা যায় না।
Announcement: আলহামদুলিল্লাহ এই বিশ্বাস, এই ভালোবাসা নিয়েই Asmir Storybook এগিয়ে চলেছে। বর্তমানে Asmir একটি ট্রেড লাইসেন্সপ্রাপ্ত ও টিন নিবন্ধিত প্রতিষ্ঠান। ২০২৪ এর তুলনায় এবছরে Asmir Storybook এর ইনকাম গ্রোথ ১২১.১৭%। আলহামদুলিল্লাহ!
Another exciting update: our standard delivery time has been 25 working days. In 2026, we aim to improve this timeline further, ensuring you receive your timeless photos and films faster without compromising on quality.
দোয়া রাখবেন, সামনে আপনাদের আরও সুন্দর গল্প যেন তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। 🤍📸
K M Samir Sakir
Creative Director & Lead Photographer
Asmir Storybook