28/02/2025
#ব্রেকিং_নিউজ
✅বাউবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসএসসি ভর্তির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
✅বাউবির এসএসসি বা (৯ম শ্রেণি) প্রোগ্রামে ভর্তি হতে অনলাইনের দোকানে যা যা লাগবে : ভর্তি চলবে ০৫/০১/২০২৫ তারিখ থেকে ০৫/০৩/২০২৫ তারিখ পর্যন্ত।
✅শুধুমাত্র যাদের জেএসসি, জেডিসি, আথবা আগের অষ্টম শ্রেণি পাসের সার্টিফিকেট আছে তারা অনলাইনে সরাসরি ভর্তি হতে পারবেন। আপনাদের কেনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না।
✅অনলাইনের দোকানে যা যা লাগবে👇
১, জেএসসি, জেডিসি, আথবা অষ্টম শ্রেণি পাসের সার্টিফিকেট।
২, পাসপোর্ট সাইজের একটা ছবি।
৩, একটা সচল মোবাইল নাম্বার।
৪, ভোটার কার্ড আথবা অনলাইন জম্ন নিবন্ধন নাম্বার। যেকোনো ১ টি নিবেন।
৫, টাকা ৫০০০ নিয়ে যাবেন।
৬, অনলাইনে আবেদন করার সময় জেএসসি, জেডিসি সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম, পিতামাতার নাম, জম্ন তারিখ এক হতে হবে।
৭, ২০১০ সালের আগে অষ্টম শ্রেণি যারা পাস করেছেন তাদের ও সার্টিফিকেট এবং ভোটার কার্ড / জম্ন নিবন্ধন এর বয়স এক হতে হবে।
🔴ভর্তি হওয়ার পর আপনার করণীয়👇
🔷 নাম্বারে একটা ইউজার পাসওয়ার্ড যায় ওটা সংরক্ষণ করে রাখবেন পরবর্তী সেমিস্টারে বা (১০ শ্রেণিতে) রেজিষ্ট্রেশন করতে দরকার হবে।
🔷 ভর্তির কাগজ পত্র প্রিন্ট করে দিবে দোকানদার। টাকা জমার কাগজ ও প্রিন্ট নিবেন।
🔷 প্রিন্ট করা কাগজপত্র গুলোর সাথে ৮ম শ্রেণি পাসের সার্টিফিকেট এর ফটোকপি, ভোটার কার্ড এর ফটোকপি আথবা অনলাইন জম্ন নিবন্ধন এর ফটোকপি সব গুলো কাগজ ভর্তি হওয়ার ১০ দিনের মধ্যে যে স্কুলে ভর্তি হবেন সেই স্কুলের স্যারদের কাছে জমা দিতে হবে।
🔷কাগজপত্র জমা না করলে ভর্তি সম্পূর্ণ হয় না তাই অবশ্যই কাগজপত্র জমা দিবেন। স্কুলে কোনো টাকা দিতে হবে না।
❌যাদের জেএসসি, জেডিসি, আথবা অষ্টম শ্রেণি পাসের সার্টিফিকেট নাই তাদের জন্য👇
🔷যারা ৮ম শ্রেণি পাস করেন নাই তারাও ভর্তি হতে পারবেন👇
#বি_দ্রঃ> যারা ৮ম শ্রেণি পাস করেন নাই বা সার্টিফিকেট নাই তাদের ও অনলাইনে আবেদন করতে হবে। ভোটার কার্ড অথবা অনলাইন জম্ন নিবন্ধন কার্ড দিয়ে। আবেদন করার সময় অনলাইনে সকল তথ্য পূরণ করার পর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য শেষ অপশনে টিক ✔️ দিয়ে নিবেন।
🔷আপনাদের জন্য ভর্তি পরীক্ষা নিবে তারপর ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষা দিতে ৩০০ টাকা জমা দিতে হবে অনলাইনে। ভর্তি পরীক্ষায় পাস করলে তারপর টাকা নিবে। অষ্টম শ্রেণী বই এর কিছু বিষয় এর ওপর ১০০ মার্ক এর ভর্তি পরীক্ষা নিবে তার মধ্যে ৩৩ পেলেই পাস। খুব বেশি কঠিন হবে না। ভর্তি পরীক্ষার সময়সূচি পরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।
🔷আবেদন করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ইউজারনেইম পাসওয়ার্ড এর এসএমএস দিবে ওটা সংরক্ষণ করে রাখবেন। ভর্তি পরীক্ষায় পাস করলে ইউজারনেইম পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ভর্তির টাকা জমা দিতে হবে অনলাইনে। এবং আপনার প্রোফাইল দেখতে দরকার হবে।