12/05/2026
শ্রীধাম বৃন্দাবন ও রাজস্থানের কিছু অপার্থিব ও স্মরণীয় মুহূর্ত। 🌸
এইবারের ধাম যাত্রায় আমরা সৌভাগ্য লাভ করেছি বৃন্দাবনের বিভিন্ন পবিত্র লীলাস্থলী ও মন্দির দর্শনের।
প্রথম দিনে অংশ নিয়েছিলাম পবিত্র পঞ্চক্রোশ পরিক্রমায়। এরপর দর্শন করেছি কালীয়াদহ, শ্রী শ্রী মদনমোহন মন্দির এবং শ্রীল সনাতন গোস্বামীপাদের সমাধি মন্দির।
পরবর্তী দিনে গিয়েছিলাম নন্দগাঁও ও বর্ষানায় — শ্রী শ্রী রাধা-কৃষ্ণের অতি মধুর লীলাভূমি। তারপর দর্শন করেছি বিহার বন, চিরঘাট এবং কাত্যায়নী দেবীর মন্দির।
পরবর্তী দিনে পবিত্র গোবর্ধন পরিক্রমার সৌভাগ্য এবং সবশেষে পেয়েছি ভোরবেলায় শ্রী শ্রী রাধা দামোদর মন্দির দর্শন এবং শ্রীল প্রভুপাদের ভজন কুঠির দর্শন ছিল এই যাত্রার অন্যতম সেরা অনুভূতি।
বৃন্দাবনের পর আমরা গিয়েছিলাম রাজস্থানের করোলিতে। যেখানে আমরা একই দিনে দর্শন করতে পেরেছি গোস্বামীগণের সেবিত বিখ্যাত শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির, জয়পুরের ৫টি পবিত্র বিগ্রহ (শ্রী গোবিন্দ দেবজি মন্দির, শ্রী গোপীনাথজির মন্দির, শ্রী রাধাবিনোদজি মন্দির, শ্রী রাধাদামোদর এবং পরদিন শ্রীশ্রী রাধামাধব) দর্শনের অতিদুর্লভ সৌভাগ্য হয়েছিল।
প্রতি বছর এই পবিত্র ধামগুলোতে আসার সুযোগ পেয়ে নিজেকে সত্যিই আশীর্বাদধন্য মনে হয়।
হরে কৃষ্ণ। 🙏