15/01/2026
বিনয়বাদীদের আরো বলছি- আপনারা দ্রুত সংঘ প্রষ্ঠিতা করেন নিন। বিনয় পালন করে নিজেদেরকে শুদ্ধিকামী অধিকতর ভাবে পরিচয় দিয়ে সংস্কার করে নিন। দায়কগণ দেখতে চায় আপনারা কি কি সংস্কার করবেন। বুদ্ধ বিনয়নীতি যথাযথ পালন করলে আপনাদের উপকার হবে অপরদিকে দায়কদেরকে সংস্কার দেখাতে পারবেন। অবিনয়বকদীদের(আপনাদের ভাষায়) তাদেরক কর্মকান্ড নিয়ে সমালোচনা না করে আপনারা নতুনত্ব দেখিয়ে দিন।
কবি কুসুমকুমারী দাশ, "আর্দশ ছেলে" কবিতাটি মনে পড়ে গেল।
"আমাদের দেশে কবে, সেই ছেলে হবে
কথায় না বড়ো হয়ে, কাজে বড় হবে,
মুখ হাসি, বুকে বল, তেজো ভরা মন
"মানুষ"হইতে হবে- এই তার পণ।
আপনার পণ করছেন,বিনয় পালন করবেন, নিজরদেরকে পরিশুদ্ধ করে সংস্কার করবেন।
মুখে মিষ্টি বাকপটু দেশনা মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারা যে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন কাজে কর্মে তা বাস্তয়ন করুন। না হলে সংঘভেদ করার অপরাধে দায়কগন আপনাদেরকে বিন্দুমাত্র ছাড় দিবে না।
"আর্দশ সংঘ ও আদর্শবান ভিক্ষু পরিচয় দিন।