Saifullah Saif

Saifullah Saif সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

আমরাই শেষ জেনারেশন....আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড ল...
23/04/2026

আমরাই শেষ জেনারেশন....
আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের জিমেইল, ফেসবুক, হোয়াটস্যাপ পর্যন্তও করছি।

আমরাই শেষ জেনারেশন, যারা টেলিগ্রাম এসেছে শুনলেই চৌদ্দগুষ্টির মুখ শুকিয়ে যেতে দেখেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা পাটিতে বা পিঁড়িতে বসে ভাত খেয়েছি আর পিরিচে ঢেলে চা খেয়েছি সুরুৎ সুরুৎ শব্দে।

আমরাই শেষ জেনারেশন, যারা ছোটবেলায় বন্ধুদের সাথে কানামাছি, বাঘবন্দি, ডাঙ্গুলি, দাড়িয়াবাধ, গোল্লাছুট, মার্বেল, হামকে পুলিশকে খেলেছি, বউলার আঠা দিয়ে কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি, নাড়া (খড়/বিচালি), জাম্বুরা ইত্যাদি দিয়ে ফুটবল বানিয়ে খেলেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা হ্যারিকেন আর কুপি বাতির আলোতে পড়াশুনা করেছি, বেত থেকে শুরু করে পাখার ডাঁটির মার খেয়েছি, খাটের নিচে বা কাঁথার মধ্যে লুকিয়ে লুকিয়ে পড়েছি দস্যু বনহুর, কুয়াশা, মাসুদ রানা, স্বপন কুমারের সিরিজ।

আমরাই শেষ জেনারেশন, যারা ফ্যান, এসি, হিটার, ফ্রিজ, গ্যাস, মাইক্রোওভেনের অস্থাবর সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি।

আমরাই শেষ জেনারেশন, যারা ঈগল, ইকোনো, রেডলিফ থেকে শুরু করে বমি করা সুলেখা কালি হাতে মেখে সেই হাত মাথায় মুছে ‘বাবরের যুদ্ধবৃত্তান্ত’ লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাং পেন দেখেছি আর নতুন বই-খাতার হাতে পেয়ে পাতা উল্টানোর আগে গন্ধ শুঁকেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা বিনা টিফিনে স্কুলে গেছি, স্কুলে টিচারের হাতে বেতের বারি খেয়ে, বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড রাউন্ড ফ্রি-স্টাইলে উত্তম মধ্যম সহ্য করেছি — দোষ তো আমাদের, নাহলে টিচার মারবেন কেন?

আমরাই শেষ জেনারেশন, যারা বড়দের সন্মান করেছি এবং এখনো করে যাচ্ছি।

আমরাই শেষ জেনারেশন, যারা জোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসি, ভয়েস অফ আমেরিকার খবর, অনুরোধের আসর গানের ডালির শেষ সাক্ষী।

আমরাই শেষ জেনারেশন, যারা টেলিভিশনে আলিফ লায়লা, ম্যাকগাইভার, টিপু সুলতান, মিস্টার বিন, টম এন্ড জেরি, রবিনহুড, সিন্দবাদ দেখার জন্য ছাদে উঠে অ্যান্টেনা ৩৬০° ঘুরিয়ে স্যিগনাল ধরার চেষ্টা করেছি। আমাদের ছিল বাঁশের আগায় অ্যান্টেনা, আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিরঝিরে ছবি, তাতে কোনো সমস্যাই হতো না, কারণ ওটা আমাদের জীবনের অঙ্গ হিসেবেই ধরা ছিল। গন্ডগোল যা পাকাতো তা হলো নিয়ম করে লোডশেডিং।

আমরাই শেষ জেনারেশন, যারা আত্মীয়-স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি। ইচ্ছে করে একসাথে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ি ফিরেছি, ঝিনুক দিয়ে কাটার বানিয়ে আম কেটে খেয়েছি, ম্যাচের বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা সাইকেলের টায়ার, বেয়ারিং এবং সুপারির খোলা দিয়ে গাড়ি বানিয়ে চালিয়েছি, গুলতি নিয়ে নিরিখ প্র্যাকটিস করে বেড়িয়েছি, দুপুরে একসাথে পুকুরে ঝাঁপিয়ে গোসল করেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা প্রতিদিন সূর্য ডোবার আগে বাড়িতে ঢুকেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা ঈদ বা দুর্গাপূজায় শুধু একটা নুতন জামার জন্য বাবার মুখের দিকে চেয়ে থেকেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখামাত্র সেখানেই সাইকেল থেকে নেমে নির্দ্বিধায় সালাম বা নমস্কার করেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা এখনও বন্ধু খুঁজি, কারণ জীবনের চলার স্রোতে আমরা হারিয়ে ফেলেছি জীবনের শ্রেষ্ঠ সময়।

18/06/2025

আমাকে লা গাতে দি বা??

আমার'ই দেশ সব মানুষের…- সুপ্রভাত 🌷
28/04/2025

আমার'ই দেশ সব মানুষের…
- সুপ্রভাত 🌷

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
17/03/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

26/01/2025

কে শোনে কার কথা! পুলিশ বিজিবি নামিয়েও কাজ হচ্ছে-না!

26/01/2025

মধ্যরাতে আমি যা দেখছি আপনারাও কি তাই দেখছেন??

10/01/2025

প্রিয় শায়েখের জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে মাজার পূজারী ভ/ন্ড পীরের উ*ম্মা*দনা দেখলাম! তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

আলহামদুলিল্লাহ…এ মৌসুমে প্রথম বারের মতো খেজুর রসের পায়েস ভক্ষণ।
09/01/2025

আলহামদুলিল্লাহ…
এ মৌসুমে প্রথম বারের মতো খেজুর রসের পায়েস ভক্ষণ।

তারুণ্যের উৎসবে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের স...
08/01/2025

তারুণ্যের উৎসবে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও জনপ্রতিনিধিরা…

- বিজয়ী দল ভালুকঘর নিম্ন-মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- রানার্সআপ দল সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়।

07/01/2025

ভোরের দিকে হালকা করে খাঁটটি কাঁপুনি দিলো। তখনই বুঝলাম ভুমিকম্প হচ্ছে!

Address

Keshabpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saifullah Saif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saifullah Saif:

Share

Category