Beauty of Nature

Beauty of Nature Beauty of Bangladesh.

ইরানের সব মসজিদ খুলে দেওয়ার ঘোষণা।    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তাঁর দেশের অন্তত ১২৭ শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয়...
28/04/2020

ইরানের সব মসজিদ খুলে দেওয়ার ঘোষণা।


ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তাঁর দেশের অন্তত ১২৭ শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান আবার খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সারা দেশের সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল।রোববার তেহরানে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের নিয়মিত বৈঠকের পর এর সভাপতি হাসান রুহানি বলেন, করোনা সংক্রমণের মাত্রা কমে আসার ভিত্তিতে সারা দেশের শহরগুলোকে লাল, হলুদ ও সাদা এই তিন ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাল ও হলুদ হিসেবে চিহ্নিত শহরগুলোতে আগের মতোই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে। তবে সংক্রমণ কমে আসার কারণে সাদা হিসেবে চিহ্নিত প্রায় ১২৭টি শহরে বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হচ্ছে।শিগগিরই কিছু নিয়ম মেনে চলার শর্তে এসব শহরের মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি। সাদা শহর চিহ্নিত করার উপায় সম্পর্কে রুহানি বলেন, কোনো শহরে যদি এক সপ্তাহে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হয় বা মারা না যায় এবং সেই সঙ্গে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়তে থাকে তবে ওই শহরকে আরো এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে।দ্বিতীয় সপ্তাহে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে ওই শহরকে ‘সাদা শহর’ হিসেবে চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।

করোনা-উপসর্গ দেখা দেওয়া নারীকে গণধর্ষণ।ভারতের রাজস্থানের সাওয়াই মাধুপুর জেলায় গণধর্ষণের শিকার হন এক নারী। লকডাউনে আটকে ...
28/04/2020

করোনা-উপসর্গ দেখা দেওয়া নারীকে গণধর্ষণ।

ভারতের রাজস্থানের সাওয়াই মাধুপুর জেলায় গণধর্ষণের শিকার হন এক নারী। লকডাউনে আটকে পড়েছিলেন বাড়ির অদূরে। প্রায় একমাস সেখানেই ছিলেন। বৃহস্পতিবার তিনি ঠিক করেন হেঁটেই ফিরবেন জয়পুরের বাড়িতে।সেই মতো বেরিয়েও হাঁটাও শুরু করেন। কিন্তু বিকেল হয়ে যাওয়ায় তিনি রাস্তাও হারিয়ে ফেলেন। স্থানীয়দের জিজ্ঞেস করায় তারা বলে গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি আপাতত ফাঁকা। সেখানেই ওই মহিলা রাত কাটাতে পারেন। গ্রামবাসীদের সন্দেহ হয়েছিল ওই মহিলা করোনায় আক্রান্ত। তাই তাকে আলাদা রাখতেই স্কুলে রাত্রিবাসের কথা বলে। এমনকি তার খাবারেরও ব্যবস্থা করে। রাতের দিকে স্থানীয় তিন যুবক এসেই ধর্ষণ করে ৪০ বছরের সেই নারীকে। পরদিন সকালে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। যে স্থানীয়রা তাকে গণধর্ষণ করে তাদের সবারই বয়স ২০ এর নীচে। বাটোদা থানা এবং প্রশাসনের তরফে ওই মহিলাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি কোভিড-১৯ আক্রান্ত কিনা তা দেখতে টেস্টও করা হয়েছে। এছাড়াও তার মেডিক্যাল পরীক্ষা হয়েছে।এখনও রিপোর্ট আসেনি। পুলিশের সন্দেহ গণধর্ষণের অভিপ্রায় নিয়েই যুবকেরা তাকে স্কুলের সন্ধান দেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty of Nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category