নারীর পর্দার বিধান ও আইন

নারীর পর্দার বিধান ও আইন লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স.)

টি২০ বিশ্বকাপ সুপার এইটের ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা খেলায়...সাউথ আফ্রিকা টিম আরবি ক্যালিগ্রাফি এর উপর দিয়ে হেটে যায়।বিশ্...
22/02/2026

টি২০ বিশ্বকাপ সুপার এইটের ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা খেলায়...সাউথ আফ্রিকা টিম আরবি ক্যালিগ্রাফি এর উপর দিয়ে হেটে যায়।বিশ্ব মঞ্চে আরবি ক্যালিগ্রাফি/আরবি লেখাকে অপমানিত করেছে।ইসলামকে অপমান করেছে।

09/11/2025

সূরা আল-আলাকের প্রথম আয়াতগুলো:

> اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ

📖 অর্থ:
“পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।
তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে।
পড়ো, আর তোমার প্রভু মহামহিম,
যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন,
তিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানত না।”
— (সূরা আল-আলাক ৯৬:১–৫)

02/11/2025

মৃত্যু তো আসবেই এক মহূর্তেই....

17/10/2025
10/10/2025

Big shout out to my newest top fans! Jannatul Morium, Tabassum Akter Milin, Mahira Tasfia

22/09/2025

জীবন থেকে আমি দুটি জিনিস শিখেছি। এক, আপনার মা-কে যত্নের সাথে আগলে রাখুন। কারণ মায়ের ভালোবাসাটা এমন একটা কিছু যা আল্লাহ তার নিজের ভালোবাসার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। মা বলতে শুধু আপনার জন্মদাত্রীই না, আপনার শাশুড়িও। কারণ তার সেবাতেও অনেক বড় প্রতিদান আছে। আর দুই, যত কঠিন পরিস্থিতিরি মুখোমুখি হোন না কেন, কখনো আশা হারাবেন না। কুরআন পাঠের মাধ্যমে সান্ত্বনা খুঁজুন, পেয়ে যাবেন।

18/09/2025

প্রশ্ন: টিস্যু, ডিলা বা কুলুপ ছাড়া কেবল পানি ব্যবহার করে ইস্তিঞ্জা করলে পবিত্রতা অর্জিত হবে কি?

উত্তর: ইস্তিঞ্জার উদ্দেশ্য হলো শরীরকে নাপাকি থেকে সম্পূর্ণ মুক্ত করা। শরীয়তে এর জন্য দুইটি পদ্ধতি রয়েছে—একটি হলো শুকনো বস্তু (যেমন ঢিলা, টিস্যু, কুলুপ, পাথর ইত্যাদি) ব্যবহার করা, অপরটি হলো পানি ব্যবহার করা।

কুরআনে আল্লাহ তায়ালা বলেন: “তিনি তোমাদের উপর আসমান থেকে পানি বর্ষণ করেছেন, যাতে তোমাদের পবিত্র করেন।” (সূরা আনফাল: আয়াত ১১)

রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের পানি ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে হাদিসে তিনটি পাথর ব্যবহার করার কথাও এসেছে।

রাসুলুল্লাহ (সা.) বলেন, “তোমাদের কেউ ইস্তিঞ্জা করলে তিনটি পাথর ব্যবহার করবে। এতে তার জন্য যথেষ্ট হবে।”(সুনান আবু দাউদ, হাদিস: ৪৪)

আরেক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) গোবর ও হাড় দিয়ে ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন।” (সুনান ইবনে মাজাহ, হাদিস: ৩৪৬)

কুবা এলাকার আনসাররা পানি দিয়ে ইস্তিঞ্জা করার অভ্যাস করতেন। এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা পবিত্র হয় এবং যারা পবিত্র থাকে।” (সুরা তাওবা: আয়াত ১০৮)

রাসুলুল্লাহ (সা.) তাদের সম্পর্কে বলেন, “এটাই সেই পবিত্রতা, যার কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন।” (সুনান ইবনে মাজাহ, হাদিস: ৩৫৬)

ফিকহবিদরা বলেন, যদি নাপাকি সম্পূর্ণরূপে দূর হয়ে যায় এবং ফোঁটার ভয় না থাকে, তবে কেবল পানি দিয়েই ইস্তিঞ্জা করলে পবিত্রতা অর্জিত হবে। তবে আগে শুকনো বস্তু দিয়ে মুছে নিয়ে পরে পানি ব্যবহার করলে তা সর্বোত্তম ও পূর্ণাঙ্গ সুন্নত পদ্ধতি।

দারুল উলূম দেওবন্দের ফতোয়ায় বলা হয়েছে, “হ্যাঁ! কেবল পানি দিয়ে ইস্তিঞ্জা করা শরীয়তসম্মতভাবে জায়েজ। তবে উত্তম হলো আগে কিছুক্ষণ বসে ইস্তিবরা করে নেওয়া, যাতে ফোঁটা না থাকে। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা। আর যদি আগে ঢিলা বা টিস্যু ব্যবহার করে পরে পানি দিয়ে ধোয়া হয়, তবে সেটিই সর্বোত্তম ও পূর্ণাঙ্গ পদ্ধতি।”

যৌবনের প্রথম ভালোবাসা হলো"নামাজ"আলহামদুলিল্লাহ।
18/09/2025

যৌবনের প্রথম ভালোবাসা হলো
"নামাজ"
আলহামদুলিল্লাহ।

16/09/2025

কুরআন-হাদিস থেকে ব্যাখ্যা করেছেন। সংক্ষেপে ১০টি গুণ উল্লেখ করছি—

আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন

1. নামাযী নারী – নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে।

2. হিজাব পালনকারী নারী – পর্দা রক্ষা করে ও লজ্জাশীল হয়।

3. আজ্ঞাবহ স্ত্রী – স্বামীর প্রতি অনুগত থাকে (অবশ্য হারামে নয়)।

4. সন্তান শিক্ষাদানকারী নারী – সন্তানকে ইসলামী আদর্শে বড় করে।

5. ধৈর্যশীলা নারী – কষ্টে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখে।

6. গোপনে দানকারী নারী – নিজের সাধ্য অনুযায়ী দান-সদকা করে।

7. রোজাদার নারী – রমজানে এবং নফল রোজা রাখে।

8. কুরআন তেলাওয়াতকারী নারী – কুরআনের সাথে সম্পর্ক রাখে।

9. খোদাভীরু নারী (মুতাক্বী) – হারাম থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে।

10. কৃতজ্ঞ নারী – আল্লাহর নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয় না।

#নারীর_পর্দার_বিধান_ও_আইন

চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ (সাঃ) -সুবহানাল্লাহ।তিরমিজি  ২৮১১...
15/09/2025

চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ (সাঃ) -সুবহানাল্লাহ।তিরমিজি ২৮১১...

15/09/2025

বদ নজরের বাস্তবতা

রাসূল ﷺ স্পষ্টভাবে বলেছেন:
“বদ নজর বাস্তব।”
— সহীহ বুখারী (হাদীস 5740), সহীহ মুসলিম

📌 এর মানে হলো কারো ঈর্ষা, হিংসা বা অতিরিক্ত প্রশংসামূলক দৃষ্টিও অন্যের ক্ষতির কারণ হতে পারে।

---

🔹 বদ নজরের প্রভাব

1. রোগ-বালা আনতে পারে
অনেক সহীহ হাদীসে এসেছে, মানুষ ও পশু উভয়ই বদ নজরে আক্রান্ত হতে পারে।

2. মৃত্যুও ঘটাতে পারে
রাসূল ﷺ বলেছেন:
“বেশিরভাগ মানুষ কবরের মধ্যে যায় বদ নজরের কারণে।”
— (আল-মুজামুল কবীর, সহীহ সনদে বর্ণিত)

---

🔹 রাসূল ﷺ বদ নজর দূর করতেন কিভাবে?

1. সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে ফুঁ দিতেন।

2. কারও অসুস্থতা হলে হাতে ফুঁ দিয়ে শরীরে মেখে দিতেন।

3. বদ নজরদাতা থেকে পানি নিয়ে আক্রান্তের উপর ঢেলে দিতেন (হাদীসে প্রমাণ আছে – সহীহ মুসলিম)।

---

🔹 বদ নজর থেকে বাঁচার উপায়

✅ ১. আল্লাহর উপর ভরসা রাখা (তাওয়াক্কুল):
আল্লাহ বলেছেন –

> “যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য তিনিই যথেষ্ট।”
— সূরা আত-তালাক: ৩

✅ ২. প্রতিদিনের দোয়া-যিকির:

সূরা ইখলাস, ফালাক, নাস (৩ বার সকালে ও সন্ধ্যায়)

আয়াতুল কুরসি (প্রতিদিন ফজরের পরে ও ঘুমানোর আগে)

শেষ দুই আয়াত (সূরা বাকারা ২৮৫-২৮৬)

✅ ৩. মাশাআল্লাহ বলা:
রাসূল ﷺ বলেছেন – কারও কোন জিনিস দেখে ভালো লাগলে যেন সে বলে:
“اللَّهُمَّ بَارِكْ عَلَيْهِ”
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক ‘আলাইহি
অর্থ: “হে আল্লাহ! এর মধ্যে বরকত দান করুন।”

✅ ৪. নিয়মিত রুকইয়া:
কুরআনের আয়াত ও হাদীসের দোয়া পড়ে নিজের উপর বা অন্যের উপর ফুঁ দেওয়া।

---

🌿 সহজ দৈনিক দোয়াগুলো (বদ নজর ও শয়তান থেকে বাঁচতে)

1. বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা’আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই, ওয়া হুয়াস সামিইউল আলীম
👉 (সকাল-সন্ধ্যায় ৩ বার)
অর্থ: “আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমিনে কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।”

2. আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শার্রি মা খালাক
👉 (রাতের বেলা পড়া ভালো)
অর্থ: “আল্লাহর পরিপূর্ণ কালিমার আশ্রয় নিচ্ছি, তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।”

#নারীর_পর্দার_বিধান_ও_আইন

Address

Jhenida

Telephone

+8801736303642

Website

Alerts

Be the first to know and let us send you an email when নারীর পর্দার বিধান ও আইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নারীর পর্দার বিধান ও আইন:

Share

Category