27/05/2026
মণিরামপুরে সর্বস্তরের জনগণকে সাবেক ছাত্রনেতা মুতাছিম বিল্লাহর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মণিরামপুর উপজেলা এলাকাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের গনতন্ত্র সুসংহত করণ, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকা সহ ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।
মণিরামপুর উপজেলার কৃতী সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সবুজ অঙ্গন থেকে গড়ে ওঠা জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম সোনালী নেতৃত্ব মোঃ মুতাছিম বিল্লাহ এক শুভেচ্ছা বার্তায় এই ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল শিক্ষাই হলো আত্মত্যাগ, পারস্পরিক সহানুভূতি ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। ঈদের আনন্দ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হয়।"
তিনি আরও বলেন, "মণিরামপুর আমার নাড়ির বন্ধন। মনিরামপুরের মাটি ও মানুষের প্রতি আমার চিরন্তন ভালোবাসা। পবিত্র এই দিনে আমি মণিরামপুরের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়ে আমরা যেন একটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।"
ছাত্রদলের সাবেক এই শীর্ষ নেতা মণিরামপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে তিনি সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করেছেন।