05/10/2024
বিশ্ব শিক্ষক দিবস আজ 💖💖
আজকের এই মহান দিনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করছি
আত্মশুদ্ধি লাভের তাসাউফ ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব আমাদের প্রানপ্রিয় মহান শিক্ষক ইমাম প্রফেসর ডঃ কুদরত এ - খোদা (মাঃআঃ) হুজুরের পবিত্র কদম মোবারকে।
যুগে যুগে সমগ্র জাতি যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে নানা পাপ পঙ্কিরতায় নিমগ্ন হয়ে আল্লাহ প্রাপ্তির পথ ভুলে যায় তখনই আল্লাহর অলী বন্ধুগন এই জগতে আগমন করেন। এলমে তাসাউফ এর শিক্ষা দিয়ে লাভ করেন আল্লাহ প্রাপ্তির উচ্চ মাকাম। মানুষকে আলোর পথে ধাবিত করেন ও চরিত্রবান করে আল্লাহ ও রাসূল (সঃ) এর সন্তুষ্টি লাভের পথ দেখান। শিক্ষা দেন মোরাকাবা মোসাহেদার মাধ্যমে নিজের কুলসিত অন্তরকে আলোকিত করে আল্লাহ ও রাসূল সঃ এর সান্নিধ্য লাভের।
ক্বালবে জিকির জারির মাধ্যমে, ক্বালবের পাপ কালিমা দূর হওয়ার পাশাপাশি আত্মা কলুষতা থেকে মুক্তি লাভ করে এবং আত্মশুদ্ধি অর্জিত হয়। আত্মশুদ্ধি অর্জনের জন্য বাতনি শক্তি ফায়েজ প্রয়োজন।ফায়েজ ব্যতীত জীবাত্মার ষড়রিপুসমূহ দমন হয় না। এ ফায়েজ আসে মহান আল্লাহর পক্ষ থেকে মহামানবের পবিত্র ক্বালবের মাধ্যমে।
আমাদের মহান মোর্শেদ সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী (রহঃ) হুজুর কেবলাজান আশেকে রাসূলদের আত্মাশুদ্ধি, দিলজিন্দা,নামাজে হুজুরি, ও আশেকে রাসূল হওয়ার শিক্ষা দিয়ে জাতিকে ধাবিত করেছেন মুক্তির পথে, সত্যের পথে, আলোর পথে,আল্লাহ প্রাপ্তির পথে,মোহাম্মদের হারিয়ে যাওয়া সেই শান্তির পথে।
তারই ধারাবাহিকতায় মোর্শেদ কেবলাজানের সুযোগ্য উত্তরসূরী বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব মহান ইমাম প্রফেসর ডঃ কুদরত এ খোদা মাঃআঃ হুজুর নিয়মিত তালিমের মাধ্যমে আশেকে রাসূলদের মহান মোর্শেদ কেবলাজানের শিক্ষায় আলোকিত করে আল্লাহ ও রাসূল প্রাপ্তির পথে ধাবিত করছেন।যিনি মহান মোর্শেদ কেবলাজানের স্বপ্ন পূরনে মোহাম্মদী ইসলামের সুমহান শিক্ষা বাস্তবায়ন ও সারাবিশ্বে প্রচার ও প্রসারের লক্ষ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
আজকের এই মহান দিনে যুগের শ্রেষ্ঠ এই শিক্ষকের পবিত্র কদম মোবারক এ জানাই লাখো কোটি সালাম ও কদমবুসি। 💖🙏💖
মোহাম্মদী ইসলামের ছায়াতলে আমৃত্যু আশ্রয় ভিক্ষা চাই। 🤲