জামালপুর ডিস্ট্রিক্ট টিম

জামালপুর ডিস্ট্রিক্ট টিম জামালপুর—তুলে ধরুন আপনার লেন্সে, ছড়িয়ে দিন আমাদের সঙ্গে।📸
🔗 Facebook.com/jamalpurdistrictteam
📘 Facebook Group👇
⭐ JAMALPUR DISTRICT TEAM ⭐
(13)

জামালপুর জেলার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হলে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ জামাল (র:) ও হযরত শাহ কামাল (র:) এ দুই বুজুর্গ ব্যক্তির নাম স্মরণ করতে হয়। ইসলাম তথা মানবতার বাণী প্রচারের জন্য হযরত শাহ জামাল (র:) দিল্লীর বাদশাহ আকবরের সময়কালে সুদূর ইয়েমেন দেশ থেকে ইসলাম প্রচারের জন্য জামালপুরে তশরিফ রাখেন। জামালপুর শহরের আদি নাম সিংহজানী। হযরত শাহ জামালের (র:) নামে কোন মৌজা, গ্রাম হাট-বাজার কিছুই ন

েই। আমাদের পরম সৌভাগ্য যে এ পূণ্যবান ব্যক্তির মাজার শরীফ জামালপুর শহরে অবস্থিত। তাঁর পবিত্র নামেই এ জেলার নামকরণ করা হয়েছে।

জামালপুর ময়মনসিংহ জেলার মধ্যে প্রথম মহুকুমা হিসেবে ১৮৪৫ সালে মর্যাদা লাভ করে। মহুকুমা সৃষ্টি হওয়ার ১৩৩ বছর পরে ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জেলার মর্যাদা পায়। জামালপুর জেলা গঠনের আন্দোলন মূলত: বঙ্গভঙ্গের পরে ১৯১২ সালেই সূচীত হয়। ১৯১২ সালে লর্ড কার্জন জামালপুরকে জেলা করার ঘোষণা দেন। ১৯১৯ সালের দিকে ধনবাড়ীর নবাব নওয়াব আলী চৌধুরী ধনবাড়ীকে জেলা সদর করে জামালপুর ও টাঙ্গাইলকে নিয়ে একটি জেলা করার প্রস্তাব করেন। কিন্তু এতে জামালপুর ও টাঙ্গাইলবাসী কোন পক্ষই সমর্থন করেনি। ১৯০৮ সালে শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক জামালপুর এর মহুকুমা প্রশাসক থাকার সময় জামালপুরকে জেলা করার দাবী আরো বেগবান হয়ে উঠে। জামালপুরকে জেলা হেডকোয়ার্টার করার জন্য ১৯১৭ সালে জামালপুর পৌর এলাকায় ২৩৫ একর জমি সরকার অধিগ্রহণ করে। ১৯২০ সালে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কয়েকটি গ্রাম সরিষাবাড়ী থানার সাথে সংযুক্ত করা হয়। ১৯৩৮ সালে তৎকালীন বিদ্যোৎসাহী ব্যক্তিদের উদ্যোগে জামালপুরকে জেলা করার দাবী সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জামালপুর না টাঙ্গাইল কোথায় জেলা সদর হবে এ নিয়ে তৎকালীন বৃটিশ সরকারও কোন সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ সময়ে বন্যা, সাম্প্রদায়িক দাঙ্গা ইতাদি কারণে জামালপুর জেলার বাস্তবায়ন পিছিয়ে পড়ে। ঐ সময়ে কংগ্রেস ও মুসলিমলীগের বহু প্রভাবশালী নেতা থাকলেও নিজেদের কোন্দলের কারণে তারা জামালপুর জেলার বাস্তবায়ন দেখে যেতে পারেননি, যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে পারেননি জামালপুর জেলা গঠনের প্রয়োজনীয়তা। যে কারণে জামালপুর জেলা প্রতিষ্ঠিত হতে প্রায় ১৩৩ বছর সময় লেগেছে।

১৯৭১ সালে ১০ ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই জামালপুরকে জেলা করার দাবী আবারো বেগবান হয়ে উঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৫ সালে জামালপুরকে জেলা করার প্রতিশ্রুতি দেন। ১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর জামালপুর বাসীর জন্য একটি আনন্দের দিন। কারণ এ দিনে জামালপুরকে স্বাধীন বাংলাদেশের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয়।

জামালপুর জেলা সৃষ্টির প্রতিষ্ঠা লগ্নে যে সকল সরকারী কর্মকর্তা বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব জনাব কেরামত আলী, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব খানে আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব বদিউর রহমান, জামালপুর মহুকুমা প্রশাসক জনাব আব্দুর রশিদ প্রমুখ উল্লেখযোগ্য।

14/06/2026

রাশিয়ায় ড্রো'ন হামলায় জামালপুরের আরমান আ'হ'ত, সরকারের নিকট স্বজনদের দা'বি আ'হ'ত আরমানকে দেশে ফিরিয়ে আনার 😪

কপিরাইটঃ ekattortv

ময়মনসিংহ জংশন রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ার "ঙ" কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে।ঘটনার খবর পে...
13/06/2026

ময়মনসিংহ জংশন রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ার "ঙ" কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ক'র্তৃ'প'ক্ষ দ্রু'ত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আ'গু'ন লাগার কারণ ও ক্ষ'য়'ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
ছবি: Nusrat Rita

13/06/2026

জামালপুরে পুলিশের অভিযানে ৪২ কেজি গাঁ'জা'সহ দুই মা'দ'ক কারবারী গ্রে'ফ'তার

ভিডিও : shamim Hossain

আমার ওয়েবসাইট যখন ইচ্ছা তখন বন্ধ করমু, আবার যখন ইচ্ছে তখন চালু করমু 😐কি রাগ করলা.?
12/06/2026

আমার ওয়েবসাইট যখন ইচ্ছা তখন বন্ধ করমু, আবার যখন ইচ্ছে তখন চালু করমু 😐

কি রাগ করলা.?

12/06/2026

জামালপুরের বকশিগঞ্জ সীমান্তে লা'ঠিসোটা হাতে অপেক্ষা, পুশইন ঠেকাতে প্র'স্তু'ত গ্রামবাসী 💪

ভিডিও : সাকিব আল হাসান নাহিদ

#বকশিগঞ্জ #পুশইন #জামালপুর #সীমান্ত

12/06/2026

জামালপুরে ভারতের পুশইন ঠেকাতে এলাকাবাসীকে সাথে নিয়ে রাত'ভর বিজিবির টহল.!

কপিরাইট: Jamuna tv

11/06/2026

জামালপুর সদর উপজেলা শাহবাজপুরে চাচির সাথে ভাতিজার অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরলো চাচা.....

ভিডিও: Jamalpur tv

11/06/2026

জামালপুর বকশীগঞ্জ সীমান্তে আ'ট'ক সেই বৃ'দ্ধ'কে পরিবারের নিকট হ'স্তা'ন্তর করা হয়েছে।

ভিডিও : Harum ur Rashid

11/06/2026

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপ'হর'ণের অভিযোগ; ৬ সহযোগী আ'ট'ক, মূল হোতা নাঈম প'লা'তক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে অ'পহ'রণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনকে আ'ট'ক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে মূল হোতা নাঈম অপ'হ'রণ কি'শো'রীকে নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ও ভু'ক্ত'ভোগী পরিবার।

ভু'ক্ত'ভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১১টার দিকে সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মীম (১৭) নামের এক কি'শো'রীকে অপ'হ'রণের উদ্দেশ্যে প্রায় ১২ জন যু'বক তার বাড়িতে আসে। এ সময় স্থানীয়রা বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ৬ জনকে আ'ট'ক করতে সক্ষম হলেও মূল হোতা নাঈম ও তার সহযোগীরা মীমকে নিয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত নাঈম (২০) মিস্টারের ছেলে। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের খিলকাটি গায়েসপাড়া গ্রামে।
ঘটনাস্থলঃ
মীম (১৭)
পিতাঃ মমিন
গ্রাম সুখনগরী
মাদারগঞ্জ

আ'ট'ক ব্যক্তিরা হলেন— ইউনুস, শয়ন, হোসেন, মনির, সজিব ও সবুজ। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের সবার বয়স ২০ বছরের নিচে।

পরে বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে স্থানীয়রা আ'টক'কৃত'দের মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভু'ক্ত'ভোগী পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, অপহৃত মীমকে দ্রু'ত উ'দ্ধা'র করে মূল অভিযুক্ত নাঈমসহ জড়িত সকলকে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, “ঘটনার সময় প্রায় ১২ জন ছিল। মূল হোতা নাঈম (২০) ও তার সহযোগীরা মীমকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। আ'ট'ক ৬ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে

পুলিশ জানায়, অপ'হ'রণ কি'শো'রীকে উ'দ্ধা'রে অভিযান অ'ব্যা'হত রয়েছে।

তথ্য : Majharul islam

ভিডিও : আকন্দ সোহাগ

#অপহরণ #মাদারগঞ্জ #জামালপুর

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের শিকার হওয়া বৃদ্ধার পরিচয় শ'না'ক্ত হয়েছে।তার নাম ছষ্ঠী চন্দ্র বর্মন। তিনি রাজশাহী...
11/06/2026

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের শিকার হওয়া বৃদ্ধার পরিচয় শ'না'ক্ত হয়েছে।

তার নাম ছষ্ঠী চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বাবু চন্দ্র বর্মন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে তিনি নিজ বাড়ি থেকে নি'খোঁ'জ হন।

বর্তমানে তিনি বকশীগঞ্জ থানার হেফাজতে রয়েছেন। পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।

মানবিক সহায়তা ও তথ্য প্রদানের মাধ্যমে বৃদ্ধার পরিচয় শনাক্তকরণে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

#জামালপুর #সীমান্ত #পুশইন #বৃদ্ধার

Address

Jamalpur District
Jamalpur Sadar Upazila
2022

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুর ডিস্ট্রিক্ট টিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category