আমির হোসাইন বিন আব্দুস ছামাদ- Amir Hossain Bin Abdus Samad

আমির হোসাইন বিন আব্দুস ছামাদ- Amir Hossain Bin Abdus Samad আলহামদুলিল্লাহ.
খতিব,
ইকবালপুর কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ,
জামালপুর সদর ২০০০

07/03/2026
🌙 এই রাতে পালনযোগ্য চারটি সুন্নাহ❶ চাঁদ দেখার দুআনবী ﷺ যখন নতুন চাঁদ দেখতেন, তখন বলতেন:“হে আল্লাহ! এই চাঁদকে আমাদের জন্য...
18/02/2026

🌙 এই রাতে পালনযোগ্য চারটি সুন্নাহ
❶ চাঁদ দেখার দুআ
নবী ﷺ যখন নতুন চাঁদ দেখতেন, তখন বলতেন:
“হে আল্লাহ! এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা ও ঈমানের সঙ্গে উদিত করুন, শান্তি ও ইসলামের সঙ্গে, আর এমন তাওফীকসহ—যা আপনি ভালোবাসেন ও পছন্দ করেন। আমাদের রব এবং তোমার রব—আল্লাহ।”

❷ সাওম রাখার নিয়ত করা (রাতে থেকেই)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “যে ব্যক্তি রাতে সাওম রাখার নিয়ত করে না—তার সাওম নেই।”

❸ রমাদানের কিয়ামুল লাইল (রাতের সালাত)
তিনি ﷺ বলেছেন: “যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমাদানে রাতের সালাত আদায় করে—তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়।”

❹ সাহরী খাওয়া
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
•“সাহরী বরকতের খাবার—তাই তা ছেড়ে দিও না, যদিও তোমাদের কেউ এক ঢোক পানি পান করেই হয়। কেননা আল্লাহ ও তাঁর ফেরেশতারা সাহরীকারীদের নিয়ে সুন্দর আলোচনা করেন।”
•“সাহরী গ্রহণ করো—নিশ্চয়ই সাহরীতে বরকত রয়েছে।”
•“আমাদের সাওম ও আহলে কিতাবের সাওমের পার্থক্য হলো—সাহরীর খাবার।”
——

শায়েখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ

15/02/2026

যখন আবূ বকর আস-সিদ্দীক রাদ্বিয়াল্লাহু আনহু মারা গেলেন, তাঁকে একটি কাপড়ে ঢেকে রাখা হলো। তখন গোটা মদীনা কান্নায় ভেঙে পড়ল। মানুষজন হতভম্ব হয়ে গেল—ঠিক সেই দিনের মতো, যেদিন রাসূলুল্লাহ ﷺ মারা গিয়েছিলেন।

এ সময় আলী ইবনু আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে দ্রুত এসে ইন্না লিল্লাহি… পড়তে পড়তে দরজার সামনে দাঁড়িয়ে বললেন—

“আল্লাহ আপনার প্রতি রহম করুন, হে আবূ বকর! আল্লাহর কসম! আপনিই ছিলেন এই উম্মতের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, ঈমানে সবচেয়ে সত্যবাদী, ইয়াকীনে সবচেয়ে দৃঢ়, অবদানে সর্বাধিক মহান, রাসূলুল্লাহ ﷺ–এর জন্য সর্বাধিক হেফাজতকারী, ইসলামের ব্যাপারে সবচেয়ে দরদি, তার অনুসারীদের জন্য সবচেয়ে রক্ষাকারী, আর চরিত্র, মর্যাদা, পথচলা ও আচরণে রাসূলুল্লাহ ﷺ–এর সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ।

আল্লাহ আপনাকে ইসলাম, রাসূল এবং মুসলিমদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দিন।

মানুষ যখন রাসূলুল্লাহ ﷺ–কে অস্বীকার করেছিল, তখন আপনি তাঁকে সত্য বলে মেনে নিয়েছিলেন; তারা যখন কার্পণ্য করেছিল, তখন আপনি তাঁকে সাহায্য করেছিলেন; তারা যখন বসে পড়েছিল, তখন আপনি তাঁর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন।

আল্লাহ আপনাকে তাঁর কিতাবে ‘সিদ্দীক’ নামে অভিহিত করেছেন। তিনি বলেন—
{যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে গ্রহণ করেছে} (সূরা আয-যুমারঃ ৩৩)
—এখানে যিনি সত্য নিয়ে এসেছেন তিনি মুহাম্মাদ ﷺ, আর যিনি তা সত্য বলে গ্রহণ করেছেন—তিনি আপনি।

আল্লাহর কসম! আপনি ছিলেন ইসলামের দুর্গ, কাফিরদের জন্য কঠিন আঘাতস্বরূপ। আপনার দলীল কখনো বিভ্রান্ত হয়নি, আপনার অন্তর্দৃষ্টি দুর্বল হয়নি, আপনার মনোবল কখনো ভেঙে পড়েনি।

আপনি ছিলেন পাহাড়ের মতো—ঝড় আপনাকে নড়াতে পারেনি, তুফান আপনাকে সরাতে পারেনি।

আপনি ছিলেন যেমন রাসূলুল্লাহ ﷺ বলেছেন—শরীরে দুর্বল, কিন্তু দীনে শক্তিশালী; নিজের কাছে বিনয়ী, আল্লাহর কাছে মহান; পৃথিবীতে সম্মানিত, মুমিনদের কাছে মর্যাদাবান।

আপনার কাছে কারো প্রতি পক্ষপাত কিংবা কামনা ছিল না। আপনার কাছে দুর্বল ছিল শক্তিশালী—আর শক্তিশালী ছিল দুর্বল—যতক্ষণ না আপনি শক্তিশালীর কাছ থেকে হক আদায় করে দুর্বলের হাতে তুলে দিতেন।

আল্লাহ যেন আপনার প্রতিদান আমাদের থেকে ছিনিয়ে না নেন, আর আপনার পরে আমাদের যেন পথভ্রষ্ট না করেন।”

- আল-‘ইকদুল ফারীদ — ইবন আব্দ রাব্বিহ আল-আন্দালুসী রহিমাহুল্লাহ।

ইমাম আহমাদ (রহ.) বলেন:«قَالَ ابْنُ مَسْعُودٍ : الإِثْمُ حَوَازُ القُلُوبِ»“ইবনে মাসউদ (রা.) বলেছেন: ‘গুনাহ হলো হৃদয়ের জন...
08/02/2026

ইমাম আহমাদ (রহ.) বলেন:
«قَالَ ابْنُ مَسْعُودٍ : الإِثْمُ حَوَازُ القُلُوبِ»
“ইবনে মাসউদ (রা.) বলেছেন: ‘গুনাহ হলো হৃদয়ের জন্য অস্বস্তিকর (যা হৃদয়ে খটকা তৈরি করে)’।”

28/01/2026

শাইখ ইবনু উছাইমীন (রহিমাহুল্লাহ) বলেন—

“সুখী দাম্পত্য জীবন কর্তৃত্ববাদ ও আধিপত্যের মাধ্যমে অর্জিত হয় না—এটি ভুল পদ্ধতি।

বরং স্বামীর কর্তব্য হলো, তিনি তাঁর স্ত্রীকে একজন সহযোগী, তাঁর সন্তানদের মা, এবং তাঁর গৃহের অভিভাবক হিসেবে দেখবেন।

তিনি যেভাবে নিজের জন্য সম্মান প্রত্যাশা করেন, ঠিক সেভাবেই স্ত্রীর সাথেও সম্মানজনক আচরণ করবেন।”

(ফাতাওয়া নূর ‘আলা আদ্-দরব-১০/১৩)

16/01/2026

ফুদাইল ইবন ইয়াদ (রাহিমাহুল্লাহ) বলেন-

"যদি দুনিয়া হতো এমন স্বর্ণ যা শেষ হয়ে যাবে, আর আখিরাত হতো এমন মাটির পাত্র যা চিরকাল থাকবে—তবে বুদ্ধিমান ব্যক্তি নশ্বর স্বর্ণের বদলে চিরস্থায়ী মাটির পাত্রকেই বেছে নিত। অথচ বাস্তবতা হলো, দুনিয়া হচ্ছে নশ্বর মাটির পাত্রের মতো, আর আখিরাত হলো চিরস্থায়ী স্বর্ণের মতো!"

(আয-যুহদ-২/২৫৫)

15/01/2026

“যখন কোনো সালাফি পথভ্রষ্ট হয়, তখন সে বিদ‘আতীদের থেকেও অধিক নিকৃষ্ট, অধিক সীমালঙ্ঘনকারী ও অধিক ঘৃণ্য হয়ে যায়!”

আল্লামা রবী‘ ইবন হাদী আল-মাদখালী—রহিমাহুল্লাহ—বলেছেন:

“আল্লাহর কসম! কিছু সালাফি কিংবা তথাকথিত সালাফি এমন আছে, যারা কোনো আংশিক কিংবা পূর্ণ বিষয়ে পথভ্রষ্ট হয়ে যায়। তারপর তাদের সামনে কুরআনের আয়াত, হাদিস এবং আলিমদের বক্তব্য পাঠ করা হয়, তবুও তারা ফিরে আসে না। ফলে তারা বিদ‘আতীদের থেকেও খারাপ হয়ে যায়—আরও খারাপ, আরও সীমালঙ্ঘনকারী ও আরও ঘৃণ্য। কারণ তাদের মধ্যে মুরতাদদের সাথে সাদৃশ্য রয়েছে। মুরতাদ তো ইসলামকে চিনেছিল, সত্যকে জেনেছিল; তারপর সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে তা ত্যাগ করেছে। তাই সে আসল কাফিরের চেয়েও অধিক নিকৃষ্ট ও ঘৃণ্য। তেমনি যে ব্যক্তি আগে সালাফি ছিল, পরে পথভ্রষ্ট হয়েছে—সে জন্মগত বিদ‘আতীর চেয়েও অধিক নিকৃষ্ট হয়, অধিক জেদী হয় এবং সত্য ও সত্যের অনুসারীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মিথ্যা ও অপবাদে লিপ্ত হয়!!”

[সিফাতু ইবাদির রহমান, পৃষ্ঠা ৩৪]

ইমাম আহমাদ বিন হাম্বল (রহ.) বলেছেন: قوله تعالى: ﴿خَلَقْتُ بِيَدَى [ ص: ٧٥] شديدة على الجهمية."আল্লাহ তাআলার বাণী: خَلَقْ...
15/01/2026

ইমাম আহমাদ বিন হাম্বল (রহ.) বলেছেন:

قوله تعالى: ﴿خَلَقْتُ بِيَدَى [ ص: ٧٥] شديدة على الجهمية.
"আল্লাহ তাআলার বাণী: خَلَقْتُ بِيَدَى 'যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি' [সূরা সাদ: ৭৫]—এই আয়াতটি জাহমিয়াদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ।"

[আস-সুন্নাহ, আল-খাল্লাল]

Address

Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when আমির হোসাইন বিন আব্দুস ছামাদ- Amir Hossain Bin Abdus Samad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category