হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া ছাত্র সংগঠন Voice of YSD

হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া ছাত্র সংগঠন Voice of YSD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া ছাত্র সংগঠন Voice of YSD, Photography Videography, Jamalpur Sadar Upazila.

🌿শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দ্বীন আস্ত হুসাইন, দ্বীন পানাহ আস্ত হুসাইনসার দাদ না দাদ দস্ত দর দাস্তে ইয়েজিদহাক...
16/06/2026

🌿শাহ আস্ত হুসাইন,
বাদশাহ আস্ত হুসাইন,
দ্বীন আস্ত হুসাইন,
দ্বীন পানাহ আস্ত হুসাইনসার দাদ না দাদ দস্ত দর দাস্তে ইয়েজিদহাক্কা কে বীনায়ে লা-ইলাহা আস্ত হুসাইন,,,,🙏

খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ),,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,পহেলা মহরম,,,,,,,,,,,,,,,,,,,

10/06/2026

#বাবাজানের সফর হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া চাদপুরা খানকা শরিফে।

দীঘিরচালা, পালোয়ান পাড়া, গাজীপুর চৌরাস্তা, গাজীপুর। 🙏🙏

゚viralシfypシ゚

03/06/2026

#জাকেরদের উদ্দেশ্যে আমার মহান মুর্শিদ ডাক্তার খাজা আমীর ফয়সাল বাবাজান কিছু অমূল্য বানী পেশ করেন। 🙏🌿

゚viralシfypシ゚

🔴বিভ্রান্তি নিরসনের জন্য আমার মুর্শিদ কেবলা  এর সংক্ষিপ্ত পরিচিতি।।🔴ছবিতে প্রদর্শিত দুজন মহামানব হলেন আমার মহান মুর্শিদ ...
01/06/2026

🔴বিভ্রান্তি নিরসনের জন্য আমার মুর্শিদ কেবলা এর সংক্ষিপ্ত পরিচিতি।।🔴

ছবিতে প্রদর্শিত দুজন মহামানব হলেন আমার মহান মুর্শিদ ডা. খাজা আমির ফয়সাল সাহেবেরচরী শম্ভুগঞ্জী এনায়েতপুরী (মা.জি.আ) বাবাজান এবং ওনার ছোটভাই ইঞ্জিনিয়ার খাজা ইউসুফ জামিল (মা.জি.আ)।
বংশীয় এবং আত্মীয়তার সুত্রে আটরশির পীর বা তাদের বংশধরদের সাথে আমার মহান মুর্শিদ এর কোন সম্পর্ক নেই।

আমার মুর্শিদ কেবলা হলেন হযরত রাসুলে পাক (স.) এর পুতঃপবিত্র বংশের আওলাদ এবং খাজাবাবা শাহ এনায়েতপুরী (রা.) এর আপন নাতী খাজা মুহাম্মদ ফরিদ উদ্দিন [সেঝো হুযুর] (মা.জি.য়া) এর বড় পুত্র।।
ওনার দাদা খাজাবাবা শাহ শম্ভুগঞ্জী (রহ.) ওনার জন্মের পুর্বেই ওনার নাম রাখেন এবং মাদারজাত ওলীআল্লাহ বলে স্বিকৃতী দিয়েছেন।।
বংশগত দিক দিয়ে
আমার মুর্শিদ খাজা ডাক্তার আমির ফয়সাল
ওনার পিতা 👇
খাজা মুহাম্মদ ফরিদ উদ্দিন (মাঃজিঃআ)
ওনার পিতা 👇
খাজা মুহাম্মদ সাইফুদ্দিন শম্ভুগঞ্জী (রা.)
ওনার পিতা👇
খাজাবাবা শাহ এনায়েতপুরী (রা.)

ব্যাক্তিজিবনে আমার মুর্শিদ কেবলা একজন ডাক্তার।
বিদেশ থেকে চিকিৎসা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশে এসেছেন একমাত্র দাদা-পরদাদার গুনাহগার মুরিদদের রাসুলুল্লাহ (স.) এর সত্য পথের সন্ধান দিতে।।
তিনি রাজনীতি করেনও না এবং পছন্দও করেন না।।
আমার মুর্শিদ কেবলা (মা.জি.আ) তরিকা প্রচারের হুকুমপ্রাপ্ত তাই বাংলা ও ভারতে রাসুলুল্লাহ (স.) এর সত্য তরিকা প্রচার করে যাচ্ছেন।।
গাজীপুরের নিজমাওনা ও পঞ্চগরে সাকোয়ায় এবং জামালপুরের সাহেবেরচরে 'হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া পাক দরবার শরিফ নামে একটি দরবার পরিচালনা করেন।।

পক্ষান্তরে আটরশির পির সাহেব (রহ.) এর পুত্র হলেন মোস্তফা আমির ফয়সাল সাহেব।।
আমার পীর এবং ওনার নাম কিছুটা সাদৃশ্যপুর্ন হলেও এক নয়।

তিনি রাজনীতির সাথে যুক্ত এবং রাজনৈতিক দল জাকের পার্টির চেয়ারম্যান।।
ওনার পিতার নাম হলো হাসমতউল্লাহ ফরিদপুরী (রহ.)।।
তরিকার দিক দিয়ে উনি খাজাবাবা শাহ এনায়েতপুরী (রহ.) এর গোলাম ছিলেন এবং হুকুমপ্রাপ্ত তরিকা প্রচারক ছিলেন।
আটরশির পির সাহেব (রহ.) এবং ওনার আওলাদরা খাজাবাবা এনায়েতপুরী এর বংশধর নন।
ওনারা কেনো খাজা লেখেন বা এই লকব কিভাবে প্রাপ্ত হলেন তার কোন হদিস আমাদের জানা নেই।
যাইহোক, আটরশির পির সাহেব (রহ.) দায়রাবন্দ আউলিয়া ছিলেন এবং ওনার পুত্ররা তরিকা প্রচারের অর্থাৎ মুরিদ করার হুকুমপ্রাপ্ত নয় তাই ওনারা মুরিদ করতে পারে না এবং করেনও না।
সর্বোপরি আমার মুর্শিদ কেবলা (মা.জি.আ.) এবং আটরশির জনাব মোস্তফা আমির ফয়সাল এক ব্যাক্তি নন।🟥🟥
সুতরাং নামের কিছুটা সাদৃশ্যতার কারনে আমার মুর্শিদ কেবলার সাথে জাকের পার্টির চেয়ারম্যান সাহেবকে একই ব্যাক্তি মনে করে বিভ্রান্ত না হওয়া এবং জাকের পার্টির চেয়ারম্যানের কোন কাজের জন্য আমার মুর্শিদ কেবলা কে দায়ী না করার অনুরোধ করা গেলো!!🙏
তাছাড়া ফেসবুকে কিছু আটরশির জাকেরদের দেখা যাচ্ছে আমার মহান মুর্শিদ এর ছোটবেলার ছবি নিয়ে চ্যাটজিপিটি বা অন্য কোন এআই দিয়ে এডিট করে চেহারা মুবারক বিকৃত করে তাদের মিয়া ভাইজান এবং মেজো ভাইজান এর নামে প্রচার করছে।
ইহা ঘোরতর বেয়াদবি এবং অন্যায়
সেহেতু বিভ্রান্তি নিরসনের জন্য আমার মহান মুর্শিদ এর পরিচয় দেওয়া জরুরি মনে করছি।
অহেতুক কেউ না জেনে ফেৎনা ছড়াবেন না এবং প্রতিহিংসা অথবা অতি আবেগে ওলীআল্লাহগন এর চেহারা মুবারক বিকৃত করে ছবি বানিয়ে মিথ্যা তথ্য প্রচার করার চেষ্টাও করবেন না।।

মাআসসালাম।। 💖💝

27/05/2026
*খাজাবার অলৌকিক ক্ষমতায় মরা গাছে প্রাণ ফেরা – এক জাকের ভাইয়ের বাস্তব ঘটনা* 🌿জাকের ভাইয়েরা খাজাবার শানে গায়—  🌹 _"তুমি এ...
25/05/2026

*খাজাবার অলৌকিক ক্ষমতায় মরা গাছে প্রাণ ফেরা – এক জাকের ভাইয়ের বাস্তব ঘটনা* 🌿

জাকের ভাইয়েরা খাজাবার শানে গায়—
🌹 _"তুমি একবার যেখানে আঁখি মেলাও, মরা গাছে ফুল ফোঁটাও।
তোমার গুনেই তুমি পড়ছো ধরা, খাজা বাবাগো তুমি আমার দুই নয়নের তাঁরা"_ 🌹

এই কথারই জীবন্ত হাকিকত দেখেছি আমাদের জাকের ভাই নুর মোহাম্মদ স্যার ওরফে সবুজ স্যারের জীবনে।

স্যার ও তার সহধর্মিণী দুজনেই বাবাজানের বড় আশেক জাকের। তবে স্যারের স্ত্রী আগে তরিকা সম্পর্কে কিছুই জানতেন না, বুঝতেনও না।

ওনাদের বাড়ির সামনে ছিলো এক অতি সুন্দর কাঁঠাল গাছ। জাতটাও ছিলো দারুণ—সুবিশাল সাইজ, ভীষণ মিষ্টি। গাছটার প্রতি স্যারদের ছিলো ভীষণ মায়া।

হঠাৎ একদিন গাছের গোড়ায় পোকার আক্রমণ দেখা দিলো। পোকাটা গাছের কাণ্ডে ছিদ্র করে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। স্যার কীটনাশক দেন, কিন্তু লাভ হয় না। নিচে ওষুধ দিলে পোকা উপরে উঠে যায়। শেষে ওষুধের মাত্রা আর পোকার আক্রমণে গাছটা একেবারেই মরে গেলো। পাতা ঝরে পড়তে লাগলো।

স্যারের আপন ভাই কৃষি অফিসার। তিনি এসে দেখে বললেন, “ভাই, এই গাছের আর আশা নেই।”
নার্সারির অভিজ্ঞ লোক এনেও একই কথা শুনলেন—“এ গাছ আর বাঁচবে না।”

স্যার খুব কষ্ট পেলেন। তার শখের গাছ, চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে।
তখন স্যারের স্ত্রী তাকে তাচ্ছিল্য করে বললেন, “তুমি না পীরের মুরিদ? তোমার খাজাবাকেই বলো গাছটা যেনো না মরে!”

সে সময় গাছে দুটো কাঁঠাল ধরে ছিলো—একটা বড়, একটা ছোট। স্যার মনে নিয়ত করলেন,
_“যদি খাজাবার দয়ায় গাছটা বেঁচে যায়, তবে বড় কাঁঠালটা আমি বাবাজানের দরবারে নজর দেবো।”_

খাজাবার খাস দয়া কাকে বলে!
মরে যাওয়া গাছ আস্তে আস্তে জীবিত হতে লাগলো। নষ্ট হয়ে যাওয়া কাণ্ডের জায়গায় নতুন বাকল গজিয়ে ঢেকে গেলো। আর যথাসময়ে কাঁঠাল দুটোও পরিপুষ্ট হলো।

স্যার আরেক জাকের ভাই হাসান মিয়াজীকে নিয়ে সেই বিশাল কাঁঠাল নিয়ে বাবাজানের বাসায় রওনা হলেন। কাঁঠালটা এত বড় ছিলো যে সিএনজির এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত লেগে যায়।

বাবাজানের বাসায় তখন নজরানার কাঁঠালে ভরপুর। স্যার সব ঘটনা খুলে বললেন।
বাবাজান মুচকি হেসে বললেন,
*“স্যার, আমি তো কাঁঠাল তেমন খাই না। কিন্তু আপনার কাঁঠালটা আমি খাবো।”*

বাবাজান সেই কাঁঠাল নজরানা কবুল করলেন।

এই ঘটনার পর স্যারের সহধর্মিণীর অন্তরও বদলে গেলো। তিনিও এখন বাবাজানের বড় পাগল আশেক জাকের।

সত্যিই—
*ওলীআল্লাহর দয়ায় মরা গাছেও প্রাণ ফেরে, মরা দিলেও জিন্দা হয়।*

---

_লেখা: আহমেদ ফয়সাল, বৃহত্তর কুমিল্লা (মতলব, উত্তর চাঁদপুর)_
_বি.দ্র: লেখার ভুলত্রুটি হলে আমার অজ্ঞতার কারণে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।_


#মহাপবিত্র
---

*ওলীআল্লাহগণের কাছে কোনো কিছুই গোপন থাকে না*বাবাজানের একনিষ্ঠ খাদেম, মোঃ হাসান মিয়াজী (বৃহত্তর কুমিল্লা)সাহেবের মুখে শোন...
21/05/2026

*ওলীআল্লাহগণের কাছে কোনো কিছুই গোপন থাকে না*

বাবাজানের একনিষ্ঠ খাদেম, মোঃ হাসান মিয়াজী (বৃহত্তর কুমিল্লা)সাহেবের মুখে শোনা এক অলৌকিক ঘটনা:

তিনি বলেন, "ছোটবেলায় যখন বাবাজানের বাসায় থাকতাম, তখন দেখতাম সেঝো বাবাজান নিজে তেমন বাইরে যেতেন না। অথচ বাজারে কিছু কিনতে পাঠানোর সময় তিনি এমনভাবে বলে দিতেন—

> ‘বাবা হাসান, বাজারে অমুক জায়গায় একখানা ফলের দোকান আছে না? সেই দোকানে গিয়ে দেখবে, মাঝখানের ঝুড়িতে রাখা আপেলগুলো সবচেয়ে ভালো। তুমি মাঝখানের ঝুড়ি থেকেই এক কেজি আপেল নিয়ে এসো।’

আমি তখন অবাক হয়ে ভাবতাম—সেঝো বাবাজান তো ঘর থেকে বেরই হন না প্রায়। তাহলে কোন জায়গায় ফলের দোকান, কোন ঝুড়িতে কেমন ফল, এত খুঁটিনাটি তিনি জানলেন কীভাবে!

কিন্তু বাজারে গিয়ে দেখতাম, তিনি যেমন বলেছিলেন, হুবহু তেমনটাই। মাঝখানের ঝুড়ির আপেলগুলোই সত্যিই সবচেয়ে ভালো।"

হাসান মিয়াজী সাহেব শেষে বলেন—
*“এটাই প্রমাণ, ওলীআল্লাহগণের কাছে আল্লাহর রহমতে কোনো কিছুই গোপন থাকে না।”*

゚viralシfypシ゚

---

*শুভ জন্মদিন প্রিয় মাইনুল হাসান ভাই!* 🎉দূর প্রবাসে থেকেও আপনি আমাদের গর্ব। পরিবার, মোজাহাব  আর দেশের জন্য আপনার কষ্ট, ত্...
20/05/2026

*শুভ জন্মদিন প্রিয় মাইনুল হাসান ভাই!* 🎉

দূর প্রবাসে থেকেও আপনি আমাদের গর্ব। পরিবার, মোজাহাব আর দেশের জন্য আপনার কষ্ট, ত্যাগ আর দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণার।

আজকের এই বিশেষ দিনে দোয়া করি মালিক আপনাকে নেক হায়াত, সুস্থতা আর সফলতা দান করুন।
সৌদি আরবের মাটিতে আপনি নিরাপদে থাকুন, মনোবল অটুট থাকুক, আর প্রতিটি দিন হোক আগের চেয়ে সুন্দর।

জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাই।
ভালো থাকুন, হাসিখুশি থাকুন।

*শুভেচ্ছান্তে,*
আপনার ভালোবাসার সংগঠন হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া ছাত্র সংগঠন Voice of YSD 🥀

Address

Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া ছাত্র সংগঠন Voice of YSD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share