ShGraphy

ShGraphy "Go Green,
Do Green,
Travel Green".

এটা সারাজীবন লাগবে! সেভ করে রাখেনClinicopathologically জন্ডিস তিন প্রকার।Haemolytic, Hepatic, Obstructive jaundice. এই ত...
23/07/2025

এটা সারাজীবন লাগবে! সেভ করে রাখেন
Clinicopathologically জন্ডিস তিন প্রকার।Haemolytic, Hepatic, Obstructive jaundice. এই তিন প্রকার জন্ডিসে ল্যাবরেটরি ভ্যালু কোনটাতে কীভাবে পরিবর্তিত হয়, তাই নিয়েই এই পোস্ট।



প্রথমে বলি, বিলিরুবিন এর কথা।

সহজ ভাষায় বলি। RBC ভেঙ্গে বিলিরুবিন হবে। সেটা albumin এর সাথে বাইন্ড হবে যা, Unconjugated বিলিরুবিন এবং পানিতে অদ্রবণীয়। তাই এটা ইউরিন এ যেতে পারেনা।

সেই বিলিরুবিন লিভারে যাবে। হেপাটোসাইট তাদেরকে glucoronic acid দিয়ে conjugated করে ফেলবে(এটা পানিতে দ্রবণীয়). সেই কনজুগেটেড বিলিরুবিন bile duct দিয়ে intestine-এ যাবে। সেখানে কোলনের ব্যাকটেরিয়া তাকে stercobilinogen এ কনভার্ট করবে। stercobilinogen এর কিছু অংশ অক্সিডাইজ হয়ে stercobilin হবে। এই দুইটাই মলের সাথে বেরিয়ে যাবে।

Stercobilinogen এর সামান্য কিছু অংশ absorb হয়ে লিভারে যাবে। সেখানে গিয়ে পুনরায় intestine এ ফেরত আসবে কিছু, আর কিছুটা রক্ত দিয়ে চলে যাবে কিডনিতে। কিডনিতে এটাই হয়ে যাবে Urobilinogen (মূলত stercobilinogen ও Urobilinogen একই জিনিস). এই Urobilinogen এর কিছু অংশ অক্সিডাইজ হয়ে Urobilin হয়। এই দুইটাই ইউরিন দিয়ে বের হয়ে যায়। উল্লেখ্য যে, urobilin এর কারণে প্রস্রাব হলুদ হয়।

এখন আসা যাক, তিন ধরনের জন্ডিসে কোন ভ্যালু কিভাবে চেঞ্জ হয় সেটা দেখি।

√ Serum Bilirubin কেমন হবে?

Hemolytic jaundice এ হিমোলাইসিস হবে অর্থাৎ, ব্লাড সেল ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি হবে। যেটা আনকনজুগেটেড বিলিরুবিন। এটা নরমালি serum এ থাকে। যখন লাইসিস খুব বেশি হয়, এবং নরমাল ফাংশনিং লিভার তার সর্বোচ্চ চেষ্টা করেও আর কনজুগেট করতে পারেনা তখন unconjugated bilirubin বেড়ে গিয়ে hemolytic jaundice হিসেবে প্রকাশ পায়।

Hepatocellular Jaundice এ লিভারের সেল এ সমস্যা। ঠিকঠাক unconjugated bilirubin কে আপটেক করতে পারেনা, বা ঠিকঠাক conjugate করতে পারেনা, বা ঠিকঠাক conjugated bilirubin কে Bile এর মাধ্যমে ট্রান্সপোর্ট করতে পারেনা। যার কারণে, এখানে con. & uncon. বিলিরুবিন দুটোই বেড়ে যায়।

Obstructive jaundice এ লিভারের ভিতরে বা বাইরে bile duct এ কোন অবস্ট্রাকশন থাকে, যেটা bile flow কে বাধাগ্রস্ত করে। যার ফলে লিভার থেকে কনজুগেট হওয়া বিলিরুবিন সামনে যেতে না পেরে ব্যাক ফ্লো করে ব্লাডে চলে আসে। তাই এখানে conjugated bilirubin বেশি।

√ AST, ALT কেমন হবে?

AST, ALT দুটোই hepatocyte এ থাকে। তাই লিভার ড্যামেজ হলে দুটোই বেড়ে যাবে। অর্থাৎ Hepatocellular jaundice এ দুটোই বেড়ে যাবে।

AST,ALT লিভারের বাইরেও অনেক জায়গায় থাকে। যেমন, AST হার্ট ও মাসলে থাকে। তাই Myocardial Infarction বা প্রচন্ড এক্সারসাইজেও এটা বেড়ে যেতে পারে।

কিন্ত ALT প্রধানত লিভারে থাকে। একারণে লিভার ড্যামেজ নির্ণয়ে AST এর চেয়ে ALT এর গ্রহণযোগ্যতা বেশি।

যাহোক, লিভারে থাকার ফলে Obstructive Jaundice এও এটা সামান্য বেড়ে যাবে।

√ ALP, GGT কেমন হবে?

এই দুইটা থাকে hepatic sinusoid, bile canaliculi, bile duct এর wall এর cell membrane এ। (শরীরের অন্য জায়গাতেও থাকে কিন্ত লিভারে একটু বেশি থাকে)। আর তাই bile duct obstruction অর্থাৎ Obstructive jaundice এ এদের লেভেল বেড়ে যাবে। আর Hepatocellular jaundice এ সামান্য বাড়বে।

√ PT কেমন হবে?

prothrombin হল clotting factor আর তা তৈরি হয় লিভারে। লিভার ড্যামেজ হলে prothrombin production কমে যাবে। যার ফলে ব্লাড clot হতে টাইম বেশি লাগবে। মানে, prothrombin time বেড়ে যাবে। সুতরাং, hepatic jaundice এ PT বেড়ে যাবে।

Obstructive jaundice এ অবস্ট্রাকশন এর কারণে bile যেতে পারেনা ইন্টেসটিন এ। আর আমরা জানি bile acid হেল্প করে fat absorbtion এ। (ইমালসিফিকেশন, মাইসেলি তৈরির মাধ্যমে) তাই bile পরিমাণমতো ইন্টেসটিনে না যাওয়ায় fat এবং fat soluble vitamins(Vitamin A,D,E,K) এর শোষণ বাধাগ্রস্ত হয়।

আর, আর ফ্যাট সল্যুবল ভিটামিনের একটা হল, Vitamin K, যেটা কিছু clotting factor তৈরিতে সাহায্য করে। (vitamin K dependent clotting factors II, VII, IX, X)

vit.K এর অভাবে এইসব ক্লোটিং ফ্যাক্টর তৈরি হয়না। মানে factor-II(prothrombin) তৈরি হয়না, যার ফলে PT বেড়ে যায়।

√ Urine এ bilirubin পাওয়া যাবে?

Hemolytic jaundice এ unconjugated bilirubin বেড়ে যায়, যা insoluble in water.. তাই এই ক্ষেত্রে ইউরিনে বিলিরুবিন পাওয়া যাবেনা।

হেপাটোসেলুলার জন্ডিসে conju+unconju দুটাই বেড়ে যায়। আর conju বিলিরুবিন water soluble. তাই ইউরিন এ সামান্য বিলিরুবিন পাওয়া যেতে পারে।

Obstructive jaundice এ conju bilirubin বাড়ে, যা water soluble । তাই ইউরিনে বিলিরুবিন পাওয়া যাবে।

√ Urine এ Urobilinogen পাওয়া যাবে?

hemolytic এ বেশি বেশি uncon bil. তৈরি হয়। তার মানে বেশি বেশি uncon bil. লিভারে যায়। বেশি বেশি বিলিরুবিন কনজুগেট হয়। বেশি বেশি con. Bil. ইন্টেস্টিনে যায়। বেশি stercobilinogen তৈরি হয়। বেশি stercobilinogen এবসর্ব হয়। বেশি urobilinogen কিডনি দিয়ে ইউরিনে যায়। অর্থাৎ Urobilinogen বেশি পাওয়া যাবে ইউরিনে।

Obstructive jaundice এ বিলিরুবিন কনজুগেট হবে ঠিকই কিন্তু ঠিকমতো ইন্টেস্টিনে যেতে পারেনা। ফলে stercobilinogen কম হবে। তার মানে urobilinogen কম হবে।

√ ইউরিনে Bile Salt পাওয়া যাবে?

bile salt, বাইলের সাথে মিশে ইন্টেস্টিনে যাবার কথা, কিন্ত Obstructive jaundice এ সেটা ব্যাক ফ্লো করে ব্লাডে যায়, তারপর সেটা ইউরিনে যায়। তাই এখানে ইউরিনে বাইল সল্ট পাওয়া যাবে।

√ Stool এর কালার কেমন হবে?

Stool এর কালার সাধারণত খাবার আর bile pigment এর উপর নির্ভর করে। বাইল yellow-green কালারের। কিন্ত ইন্টেস্টিনের বিশাল পথ অতিক্রমের ফলে কেমিক্যাল অল্টারেশন হয়ে ব্রাউন কালার হয়, এবং এটাই stool এর নরমাল কালার।

কিন্ত Obstructive jaundice এ ঠিকমত বাইল না আসায় এবং ফ্যাট এবসর্বশন না হওয়ায় pale colour, bulky, frothy stool হয়।

Hepatocellular jaundice এ বাইল প্রোডাকশনে কতটুকু সমস্যা হবে তার উপর নির্ভর করে normal or pale coloured stool হবে।

√ Stool এ Stercobilinogen কেমন হবে?

Hemolytic এ বাড়বে, এবং বাকি দুটোতে কমবে। কারণ আগেই বলা হয়েছে ( urobilinogen এর আলোচনায়)

Subscribe Youtube channel:
https://youtube.com/?si=_ewgUfvERmC6d2Yp

We simplify complex medical science for Bengali-speaking students, making learning easier and more accessible. Here, we break down challenging concepts in a way that’s clear, engaging, and relatable. Join us to master medical topics in your own language, and build a strong foundation for your care...

মাইলস্টোন ট্র্যাজেডি —  আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা আসলে কতটা অপ্রস্তুত, কতটা অদক্ষ একটি ব্যবস্থার মাঝে বাস কর...
21/07/2025

মাইলস্টোন ট্র্যাজেডি — আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা আসলে কতটা অপ্রস্তুত, কতটা অদক্ষ একটি ব্যবস্থার মাঝে বাস করছি! দেখেন ট্রাজেডি বা দুর্যোগ যাই বলেন কোনটাই আপনার বা আমার হাতে নেই। আমাদের হাতে আছে প্রোপার একটা রেসপন্স বা রেসকিউ প্লানিং। যেটা থাকলে আজকে একটা হলেও কম প্রাণ ঝড়ত।
অথচ এই দেশে “দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা” নামে একটি বিষয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ানো হয়। শত শত মেধাবী তরুণ-তরুণী এই বিষয়ে গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তাদের বাস্তবে কাজে লাগানোর মতো কোনো কাঠামোই নেই।
সরকার কি জানে কীভাবে এদের ব্যবহার করতে হয়?
না, জানে না। জানার চেষ্টাও করে না।
এখনো দেশের সব ইমার্জেন্সি রেসপন্স শুধু দুটো বাহিনী—ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উপর নির্ভরশীল। সাথে থাকে কিছু সাহসী মানবিক মানুষ।অথচ আধুনিক বিশ্বে মাল্টি-লেভেল রেসপন্স সিস্টেম গড়ে ওঠে—যেখানে প্রশিক্ষিত দুর্যোগ ব্যবস্থাপনা দল মাঠে নামে, সমন্বয় করে, দ্রুত সিদ্ধান্ত নেয়।এই বেসিক সমন্বয়হীনতাই আমাদের প্রাণ হারাতে বাধ্য করে।
আজকের মাইলস্টোন ট্র্যাজেডি এক ভয়াবহ ঘটনা ঠিকই, কিন্তু বিশ্বাস করূন এটা খুবই ছোট স্কেল। ভাবুন তো, পুরো দেশ বাদ দিলাম শুধু ঢাকায় একটা ধ্বংসাত্মক ভূমিকম্প হয়! কে কোথায় যাবে? কে রেসপন্স করবে? কে করবে সমন্বয়? ফলাফল টোটাল কোল্যাপ্স! 🙂
- বাংলাদেশে এখন লার্জ স্কেল দুর্যোগ ব্যবস্থাপনার স্ট্যাবলিশমেন্ট সময়ের দাবি। নইলে আজকের মতো কাল আবার পুড়বে কোনো সন্তান, মা, শিক্ষক...
আর আমরা শুধু ‘কষ্ট’ পেয়ে আবার পার হয়ে যাব?
না! এমন ভাবলে আমরা সবাই একটা বোকার স্বর্গে বাস করছি।
"For Bangladesh, It’s not survival of the fittest. It’s survival of the luckiest." Today you're lucky, tomorrow you might not. 🙂

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চা...
21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?
২। ছোট ছোট বাচ্চারা যখন পো/ ড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।
৩। আ*গু*নের ফু"লকিতে ঝ"লসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।
৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।
৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।
৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।
৭। যে যু"দ্ধ বিমানটি দু'র্ঘ'টনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।
জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই আমাদের বিবেক আর মনস্তত্ত্ব । এই জন্যই আমরা বাঙালি ।
যে বাচ্চাগুলো মা** গেছে, আল্লাহ তাদের এই জা'হা'ন্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।🥲🥲

Twinkle Twinkle Little stars.
How i wonder what u are!
Up above the world so high,
Like a diamond in the sky.


লেখা: মারুফ আহমেদ

20/07/2025

Paradox Alert: Fail = Success?!
The Question That Makes No Sense… But Also Does!
পারাডক্স! ব্যর্থ হয়েও সফল!

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ ...
18/07/2025

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ করে দেখবেন, ১০০০ জন বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় ৯৯৯.৫০ জন ক্যাডারের ফ্যামিলি ব্র্যাকগ্রাউন্ড ভালো। তাঁরা জমিদার পরিবারের সন্তান। অন্ততপক্ষে জমিদার না হলেও আর্থিক চিন্তাটা তাঁদের মাথায় নেই। তাঁদের মাথায় শুধু পড়া আর পড়া। তাঁদের পড়ার টেবিলে শুধু বই থাকে না; আরো থাকে প্রোটিন ও শর্করা সমৃদ্ধ খাবার(ডিম, পাউরুটি, ফলমূল, দুধ ও হরলিকস ইত্যাদি ইত্যাদি)। আপনার মনে এখন প্রশ্ন জেগেছে, তাহলে পত্রিকায় বা ফেসবুকে যে দেখলাম; রিকশাচালকের ছেলে বিসিএস হয়ছে, চা/বাদাম বিক্রি করে বিসিএস হয়ছে। আরে! এটা হাজারে বা দুই হাজারে একজন। এখানেও দেখবেন তাঁর মধ্যেও আর্থিক চিন্তাটা মাথায় ছিলো না। কিন্তু কেনো? কারণ, তাঁকে হয়তো কেউ না কেউ আর্থিকভাবে সাহায্য করেছে। হতে পারে এলাকার কোনো জমিদার, মেম্বার, চেয়ারম্যান, সাংসদ বা দেশের কোনো রাজনৈতিক দানশীল ব্যক্তি। হয়তো কোনো কোচিং সেন্টারে সে ফ্রিতে পড়ছে। আমাদের দেশের পত্রিকা বা অনলাইন নিউজপোর্টালে এক হাজার নয়শতো নিরানব্বই জনকে বাদ দিয়ে ঐ একজনকে মানুষের কাছে হিরো বানিয়ে দেয়। আসল কথা হলো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এবার আসুন অন্য কথায়। আপনি গরিব। আপনার স্বল্প বেতনের চাকরি আছে। টিউশন করান। প্রাইভেট পড়ান। তারপর আপনি ক্লান্ত। সবশেষে আপনি একটু বিশ্রাম নেয়ার জন্য শুয়ে পড়েছেন। এখন আর শুয়ে পড়া অবস্থা থেকে টেবিলে বসে পড়তে ইচ্ছে করছে না। মনে মনে টিক করে ফেলেছেন, আগামীকাল ভালো করে পড়বো। নিত্যদিনের মতো আগামীকালই একই অবস্থা হবে। কিন্তু আপনি যে চাকরি,টিউশন, প্রাইভেট পড়াতে গিয়ে দেনিক ১০ ঘন্টা মতো সময় ব্যয় করতেছেন; সেই ১০ ঘন্টা কিন্তু আপনার শহুরে বন্ধু দিব্যি মনোযোগ দিয়ে পড়তেছে। তার মধ্যে অন্য কোনো চিন্তা নেই। তার চিন্তা শুধু বিসিএস/ব্যাংকার বা উচ্চপদে চাকরি করা। আর পড়ার মাঝে হালকা বিরতি নিয়ে সিদ্ধ ডিম খাচ্ছে, হরলিকস খাচ্ছে...। কারণ, শরীরে শর্করা বা প্রোটিন পরিমাণ মতো না খেলে ব্রেইন তো সঠিকভাবে কাজ করবে না। সে ক্যাডার না হয়ে, আপনি টিউশনে বেলা বিস্কুট আর রঙ চা খে*য়ে ক্যাডার হবেন?

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
17/07/2025

খনার চিকিৎসা বচন (১)

“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”

অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।

খনার চিকিৎসা বচন (২)

“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”

অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।

খনার চিকিৎসা বচন (৩)

“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”

অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।

খনার চিকিৎসা বচন (৪)

“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”

অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।

খনার চিকিৎসা বচন (৫)

“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”

অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।

খনার চিকিৎসা বচন (৬)

“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”

অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।

খনার চিকিৎসা বচন (৭)

“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”

অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।

খনার চিকিৎসা বচন (৮)

“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”

অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

পাত্রী রান্না পারে কিনা জিজ্ঞেস করা তে উত্তর এলো।কেন বুয়ার কাজ করাবেন ? আপনাদের বউয়ের দরকার না বুয়ার?পাল্টা জিজ্ঞেস ক...
29/06/2025

পাত্রী রান্না পারে কিনা জিজ্ঞেস করা তে উত্তর এলো।
কেন বুয়ার কাজ করাবেন ? আপনাদের বউয়ের দরকার না বুয়ার?

পাল্টা জিজ্ঞেস করলাম, মেয়ে বিয়ে দিচ্ছেন কেন? মেয়ের ভরণ পোষণ দেয়ার অক্ষমতা ?

আজব, ভরণ পোষণের অভাব হবে কেন ? জীবনসঙ্গী সংসারের জন্য বিয়ে করা।

তো বুয়ার অভাবে বিয়ে করছি এটা ভেবে নিলেন কি করে ? বেতনভোগী বুয়ার জন্য কেউ দেনমোহর ভরণ পোষণের দায় নিয়ে বিয়ে করে?

নিজের সংসারের কাজ করলেই যদি বুয়া হয়, তবে ভরণ পোষণের শর্তে বিয়ে বসলে কেন অভাবী নয়?

আমাদের বাড়িতে নিচ তলায় একজন ভাড়াটিয়া আছে যারা নাকি হাসবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তাদের দুজন বাচ্চা একজন ছেলে আরেকজন ম...
25/06/2025

আমাদের বাড়িতে নিচ তলায় একজন ভাড়াটিয়া আছে যারা নাকি হাসবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তাদের দুজন বাচ্চা একজন ছেলে আরেকজন মেয়ে। ওরা দুই ভাই বোন বাসায় একা থাকে সারাদিন।আমি প্রতিদিন ক্যামেরায় ওদের দেখি মূলত ওদের আমি ফলো করি। গেইট দিয়ে আবার বের হয়ে যায় নাকি। ওরা সারাদিন আমাদের বাসার এই গ্যারেজেই বেশিরভাগ সময় থাকে। দুই ভাইবোন খেলে আবার গেইট ধরে অপেক্ষায় দাড়িয়ে থাকে ,আবার সিড়িতে বসে থাকে আবার রুমে যায় আবার আসে। এমন করে ওদের সারাটা দিন কাটে। আমি সারাদিন কাজ করি আর একটু পর পর ওদের দেখি মনিটরে। আমার খুব খারাপ লাগে ওদের জন্য সারাটাদিন কিভাবে একা পাড় করে দুটো বাচ্চা। বোনটা ছোট মাঝে মধ্যে কান্না করে তখন আবার ভাইটা কোলে নেয় বোনকে। হয়তো এই শহরে টিকে থাকার জন্য বাবা মায়ের দুজনের কাজ করতে হয়। এই শহরে আসলে টিকে থাকাও একটা লড়াই।এই জন্য চাইলেও হয়তো মা টা বাসায় বাচ্চা নিয়ে থাকতে পারছে না।

ঠিক এই কারনের জন্য নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আমি ফুল টাইম মাদার হওয়ার ডিসিশন নিয়েছিলাম। পড়াশোনা শেষ করে যখন দেখলাম আমার সাথের প্রায় সব বান্ধবীরা চাকরি ক্যারিয়ার নিয়ে ভাবছে।ঠিক তখন আমি হয়ে গেলাম একজন ফুল টাইম মাদার। আমার মনে হয়েছিল ক্যারিয়ারের চাইতে আমার জীবনে এখন আমার বাচ্চা বেশি জরুরি।সবাই আমাকে বলেছে এত পড়াশোনা করলা এখন কিছু একটা করো। হাসবেন্ড এর থেকে টাকা চেয়ে নিয়ে শখ পুরন করার চাইতে নিজে কিছু করা ভালো না। আমি সবাইকে একটাই উত্তর দিয়েছি না আমি মা হতে চাই আমার ক্যারিয়ার লাগবে না। এই যে আমার বাচ্চার ছোটবেলার সময়টা আর জীবনে ফিরে আসবে না। বড় হলে ওর আলাদা জগৎ হবে তখন ওর এতটা মায়ের দরকার হবে না। কিন্তু এখন ও এক সেকেন্ড মা ছাড়া থাকতে পারবে না। কয়েক মাস আগেও আমার শ্বশুর বেশ অপমান জনক ভাবে আমাকে বলেছিল পড়াশোনা করে জীবনে কি করছো কয়েক টাকাতো ইনকাম করতে পারো নাই। আমি চুপ হয়ে কোনো উত্তর দেইনি কারন সে আমার স্বামীর বাবা আর আমার শিক্ষায় তাকে উওর দেয়া চলে না। হয়তো অন্য মানুষ হলে আমি দারুন একটি উত্তর দিয়ে দিতাম। যাইহোক এমন আরও হাজার হাজার বার আমি শুনেছি একটা জব করতে পারলাম না কি করলাম জীবনে আমি। আমি যা করেছি তা শুধু আমি জানি। আমি না খেয়ে বাচ্চা সামলেছি ,রাতে না ঘুমিয়ে বাচ্চা পেলেছি ,কুলে নিয়ে রান্না করেছি ,খেতে বসে বার বার উঠেছি পটি ক্লিন করার জন্য ,দু হাত পেতে বমি ধরেছি বাচ্চার। এই যে ছোট ছোট হাত দুটো আমায় এসে জড়িয়ে ধরে সারাদিন আমার সাথে লেপটে থাকে এটাই আমার জীবনের প্রাপ্তি। আমি যদি অফিস করতাম এই বাচ্চাটাই অসহায়ের মত তাকিয়ে থাকতো কখন আমি আসবো ,সঠিক টাইম গোসল করতো না ,হয়তো ময়লা জামা পড়তো বিনিময়ে আমি মাস শেষে কিছু টাকা পেতাম এইতো! যে সব মায়েরা বাচ্চা রেখে জব করে তাদের আমি অনেক সম্মান করি ,নিজের বাচ্চা বুক থেকে রেখে যেয়ে জব করা মুখের কথা না। হ্যাঁ আমার বাচ্চা একদিন বড় হবে আলাদা জগৎ ,বিয়ে করবে সংসার করবে হয়তো এই গুলো মনেও থাকবে না ওর কিন্তু আমি যে ওকে আমার জীবনের পুরোটা সময় দিয়ে বড় করে তুলেছি এটাই আমার জীবনের এচিভমেন্ট।তার জন্য হয়তো দিন শেষে ইনকাম করিনা স্বামীর থেকে চেয়ে নিতে হয়। আমি এটা স্বেচ্ছায় বেছে নিয়েছি। কারন আমি মা হতে চেয়েছিলাম ক্যারিয়ার চাইনি 🙂

-Labonno Shares

বিস্তারিত কমেন্টে...
05/05/2025

বিস্তারিত কমেন্টে...

ড্রেনে খাবার না ফেলে, পশুপাখিকে খাবারটি দিন...
26/04/2025

ড্রেনে খাবার না ফেলে, পশুপাখিকে খাবারটি দিন...

Address

Islampur

Alerts

Be the first to know and let us send you an email when ShGraphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share