Bodrul Bhai

Directions

Bodrul Bhai উদ্দেশ্যে যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক একদিন সফল হবো ইনশাল্লাহ

ভাইরে ভাই! ঘটনা শোনে চোখ কপালে উঠে গেছে!😲 তারা নাকি রোনালদোকে চিনে না, ইলন মাস্ক বা অন্যান্য যত নামিদামি মানুষ আছে তাদের...
30/08/2026

ভাইরে ভাই! ঘটনা শোনে চোখ কপালে উঠে গেছে!😲 তারা নাকি রোনালদোকে চিনে না, ইলন মাস্ক বা অন্যান্য যত নামিদামি মানুষ আছে তাদের চিনে না। এমনকি এরা নাকি এনড্রয়েড ফোন ও ইউস করে না! ক্যামেরা আছে শুধু ছবি তোলার জন্য ভিডিও ও করা যায় না!

"Ruhicent বাংলা" উনার করা এই ইহু**দীরে নিয়ে একটা ডকুমেন্টারি দেখলাম৷ দেখে তো মনে হচ্ছে আমরা ধ্বংসের খুব কাছাকাছি আছি সব মুসলমানদের এইটা দেখা উচিচ৷

বিখ্যাত ট্রাভেল ডকুমেন্টারি ব্লগার রুহি চেনেট এর এই ডকুমেন্টারি দেখে অনেক অজানা তথ্য জানতে পারলাম।

ভিডিওতে উঠে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে তুলে ধরা হলো৷

১. তারা নিচের একটি কক্ষে দিনে তিনবার প্রার্থনা করে এবং সারাদিন গবেষণা ও পড়াশোনা করে। তাদের বক্তব্য অনুযায়ী, তারা প্রতিদিন ১০ ঘণ্টারও বেশি পড়াশোনা করে। সেখানে প্রায় ৫০০ জন ছেলে রয়েছে, যাদের বেশিরভাগই ইZরাইল থেকে এসেছে। তারা বলছিল, একজন মা যেমন সন্তান প্রসবের সময় নয় মাসের মধ্যে শেষ মাসে সবচেয়ে বেশি কষ্ট করেন, তেমনি পৃথিবীও এখন শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস, খুব শিগগিরই মাসীহ (দা**জ্জাল) আসবেন এবং পবিত্র ভূমিতে তৃতীয় মন্দির নির্মাণ করে তারা সেখানে ফিরে যাবেন।

২. তারা কেউ মোবাইল, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে না। কারণ, তারা বিশ্বাস করে এসব তাদের রুহানিয়াত ও ঈশ্বরের প্রতি মনোযোগ নষ্ট করে দেয়। সুতরাং, এসব থেকে বিরত না থাকলে ইবাদতের স্বাদ নষ্ট হবে এবং তাদের মধ্যে আধ্যাত্মিকতা অবশিষ্ট থাকবে না।

৩. তাদের আয়-রোজগার ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হলে তারা বলে, এসব নিয়ে এত চিন্তা করার কিছু নেই; ঈশ্বরই ব্যবস্থা করে দেবেন।

৪. তারা ইবাদতের শুরুতেই দান করে এবং জেরুজালেমের দিকে মুখ করে ইবাদত করে। তাদের ইবাদতখানায় স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দান বাক্স রয়েছে। তারা সেসব বাক্সে দান করে।

৫. তারা বারবার জিজ্ঞেস করছিল, ‘আপনি ইহু**দি কি না?’ কারণ, তারা ই**হুদি ছাড়া অন্যদের সঙ্গে কথা বলতে পছন্দ করে না। এমনকি যোগাযোগের জন্য তাদের আলাদা মোবাইলও রয়েছে। তারা ভিডিও ক্যামেরা পছন্দ করে না; প্রয়োজন হলে ছবি তোলে। ইন্টারনেটের কথা তো বাদই দিলাম — টিভি, সিনেমা ইত্যাদি সম্পর্কেও তাদের তেমন কোনো ধারণা নেই। কোনো খেলোয়াড় বা সেলিব্রিটির নামও তারা জানে না। তারা জানে কেবল তাদের রাব্বি বা ধর্মগুরু কী বলেছেন এবং তিনি কোথায় থাকেন।

৬. তারা সাধারণত ১০ জনের কম সন্তান নেয় না; অর্থাৎ তাদের পরিবারে সন্তানসংখ্যা অনেক বেশি। সন্তান নেওয়া বা সন্তান নেওয়া বন্ধ করার মতো বিষয়েও তাদের রাব্বি বা প্রধান ধর্মগুরুর কাছে যেতে হয়। কারণ, তারা তাঁর কথাকে ঈশ্বরের নির্দেশের মতোই বিশ্বাস করে। তাদের দাবি অনুযায়ী, প্রতি ২০ বছর পরপর তাদের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়।

৭. তাদের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে, যেখানে তারা তাওরাত অনুযায়ী বিচার করে। এমনকি তারা নিজেদের মধ্যে একে অপরকে খুবই সহযোগিতা করে। নিজেদের মধ্যে যোগাযোগ ও পরস্পরকে সাহায্য করতে তারা খুব পছন্দ করে। তাদের নিজস্ব পুলিশবাহিনীও রয়েছে, যারা টহল দেয় এবং কোনো ইহুদি নারী অশালীন পোশাক পরেছেন কি না বা মাথা ঢেকে চলছেন কি না, সেদিকেও খেয়াল রাখে। তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সও রয়েছে। এক কথায়, তাদের নিজস্ব ব্যবস্থাপনার প্রায় সবকিছুই রয়েছে।

৮. তাদের নারীরা বেশি সন্তান নেওয়া কিংবা টিভি-সিনেমা দেখতে না পারা নিয়ে কোনো অভিযোগ করে না। তারাও শালীন পোশাক পরেন এবং ইবাদতের জন্য ইবাদতগাহে যান। তবে ইবাদতগাহে তাঁদের জন্য নারী পুরুষের আলাদা জায়গা রয়েছে, যেখানে কাঁচ দিয়ে ঘেরা পৃথক অংশে তাঁদের ইবাদত করতে হয়।

এখন একবার আমাদের কথা চিন্তা করেন? আমরা তাহলে কতটা ধোঁ**কার মধ্যে পড়ে আছি?
আর এদের মূল উদ্দেশ্য কি?

#কালেক্টেড #ইহুদি

টুথপেস্ট নয়, আমার পছন্দ মেসওয়াক। 🌿আমি আগেই বুঝতে পেরেছিলাম—কৃত্রিম উপাদানযুক্ত অনেক পণ্যে এমন কিছু থাকতে পারে  তাই আমি...
27/07/2026

টুথপেস্ট নয়, আমার পছন্দ মেসওয়াক। 🌿
আমি আগেই বুঝতে পেরেছিলাম—কৃত্রিম উপাদানযুক্ত অনেক পণ্যে এমন কিছু থাকতে পারে
তাই আমি সুন্নাহর আমল হিসেবে মেসওয়াক ব্যবহার করার চেষ্টা করি।
রাসূল ﷺ মেসওয়াক ব্যবহারে উৎসাহ দিয়েছেন। এটি মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে এবং সুন্নাহ পালনের সুযোগও এনে দেয়। 🤲
আসুন, সুন্নাহকে ভালোবাসি এবং নিয়মিত মেসওয়াক ব্যবহার করার অভ্যাস গড়ে তুলি। 💚
#সুন্নাহ #মেসওয়াক #ইসলাম #মুসলিম #রাসূলের_সুন্নাহ #বাংলাদেশ #দাঁতেরযত্ন

"অবোধ চোখগুলোতে অনিশ্চিত ভবিষ্যৎ, অথচ মায়ের আঁচলেই ওদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। জীবন যেখানে প্রতিনিয়ত এক কঠিন সংগ্রামের নাম...
26/07/2026

"অবোধ চোখগুলোতে অনিশ্চিত ভবিষ্যৎ, অথচ মায়ের আঁচলেই ওদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। জীবন যেখানে প্রতিনিয়ত এক কঠিন সংগ্রামের নাম...

💔"

🇪🇦স্পেনের নাম বহু নির্যাতনযন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে। তবে এই যন্ত্রটি ছিল সবচেয়ে শয়তানি ও বিভীষিকাময়গুলোর একটি।বর্তমা...
23/07/2026

🇪🇦স্পেনের নাম বহু নির্যাতনযন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে। তবে এই যন্ত্রটি ছিল সবচেয়ে শয়তানি ও বিভীষিকাময়গুলোর একটি।

বর্তমান স্পেনের জাঁকজমক আর আধুনিকতার চাকচিক্য দেখলে হয়তো বোঝাই যাবে না, এই মাটির নিচেই চাপা পড়ে আছে আটশ বছরের মুসলিম ইতিহাস আন্দালুস'-এর করুণ পরিণতি।

১৪৯২ সালে গ্রানাডার পতনের মধ্য দিয়ে যখন মুসলিম শাসনের অবসান ঘটে, তখন থেকে শুরু হয় ইতিহাসের অত্যন্ত নির্মম এক অধ্যায়।

স্প্যানিশ ইনকুইজিশন বা ধর্মীয় বিচারালয় তখন মুরিস্কো মুসলমানদের ওপর যে ভয়াবহ নির্যাতন চালিয়েছিল, সেই ইতিহাস জানলে যেকোনো বিবেকবান মানুষ স্তব্ধ হয়ে যাবে।

মুসলমানদের নাম-নিশানা মুছে ফেলতে সেসময় স্পেনে এমন সব নির্যাতন যন্ত্র ব্যবহার করা হতো, যা সত্যিই অভাবনীয়।

এর মধ্যে অন্যতম ভয়াবহ ছিল 'স্প্যানিশ গাধা' (Spanish Donkey) বা কাঠের ঘোড়া।

উল্টো 'V' আকৃতির অত্যন্ত ধারালো এক কাঠের বা লোহার ফলকের ওপর ভুক্তভোগীকে সম্পূর্ণ ন/গ্ন করে বসানো হতো। এরপর তার দুই পায়ের নিচে ভারী পাথর বা লোহার ওজন শক্ত করে বেঁধে দেওয়া হতো, যাতে পুরো শরীরের ভারে সে ধীরে ধীরে নিচের দিকে টানতে থাকে।

পুরো প্রক্রিয়াটা ছিল অত্যন্ত ধীরগতির আর নির্মম।

ভুক্তভোগীর শরীর নিচ থেকে ধীরে ধীরে দুই ভাগে চিরে যেত। একটানা এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলত এই অমানবিক শাস্তি। ধাপে ধাপে নিজের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন হওয়ার যে অসহনীয় যন্ত্রণা, তা তিল তিল করে ভোগ করতে বাধ্য করা হতো।

একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়, ঠিক কতটা আক্রোশ আর বিদ্বেষ থাকলে মানুষের ওপর এমন নিষ্ঠুরতা চালানো সম্ভব!

ক্রুসেডাররা ইসলাম ও মুসলমানদের প্রতি কেমন মনোভাব পোষণ করত, এটি তার একটি উদাহরণ মাত্র। ইতিহাস ঘাঁটলে এমন আরও অনেক ঘটনার প্রমাণ পাওয়া যায়।

অথচ বর্তমান সমাজের দিকে তাকালে সত্যিই হতাশ হতে হয়।

যাদের সভ্যতার পরতে পরতে আমাদের পূর্বপুরুষদের আর্তনাদ আর দীর্ঘশ্বাস মিশে আছে, আমরা আজ তাদের সংস্কৃতিতেই অন্ধভাবে মুগ্ধ।

আমাদের যুবসমাজ আজ নিজেদের গৌরবময় আত্মপরিচয় ভুলে তাদেরই অন্ধ অনুকরণ করছে। তথাকথিত আধুনিকতার ফাঁদে পড়ে আমাদের তরুণীরাও প্রভাবিত হচ্ছে এবং অবলীলায় নিজেদের হিজাব ও শালীনতা বিসর্জন দিচ্ছে।

পশ্চিমা এই চাকচিক্যময় সভ্যতায় গা ভাসিয়ে দিয়ে আমরা আমাদের শেকড় ভুলে যাচ্ছি।

সময় থাকতে আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

নিজেদের সন্তানদের আন্দালুসের উত্থান-পতনের বাস্তব ইতি

গত কিছুদিন আগে আমার বড় ছেলের চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন রাত আনুমানিক ২:৩০ টা বাজে...
22/07/2026

গত কিছুদিন আগে আমার বড় ছেলের চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন রাত আনুমানিক ২:৩০ টা বাজে।
আখাউড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে এই দৃশ্যটি চোখে পড়ে এবং নিজের হাতেই ছবিটা তুলি। এই করুণ দৃশ্যটা দেখার পর বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।

আমাদের জীবন নিয়ে কত শত অভিযোগ! কিন্তু এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে মনে হলো—জীবন আমাদের যতটুকু দিয়েছে, তাতেই অশেষ শুকরিয়া। মনের সব অভিযোগ এক নিমিষে মুছে গেল, আর কোনো নালিশ নেই।

17/07/2026

বেতের ঝুড়ি
#বেতেরঝুড়ি

17/07/2026
16/07/2026

রপ্তানির জন্য প্রস্তুত হচ্ছে

#বেতের
#রপ্তানি

স্বপ্নে যাবে বাড়ি
15/07/2026

স্বপ্নে যাবে বাড়ি

15/07/2026

একদিন গ্যাপ দিয়ে আবারও বৃষ্টি
#বৃষ্টি

Address

লাখাই
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bodrul Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share