07/10/2026
আজ শুধু একজন ফুটবলার বিদায় নিলেন না, আজ আমাদের একটা যুগের শেষ হয়ে গেল। 💔
মেসি আজ আর্জেন্টিনার জার্সিতে বিদায় নিলেন। তার আগে নেইমার আর রোনালদোও ধীরে ধীরে সরে গেছেন। একসময় যাদের খেলা দেখার জন্য রাত জাগতাম, গোল হলে চিৎকার করে উঠতাম—আজ তাদের বিদায়ের খবরই দেখতে হচ্ছে।
মেসির বাঁ পায়ের জাদু, নেইমারের সেই হাসি আর ড্রিবল, রোনালদোর অদম্য লড়াই—সবকিছুই এখন থেকে স্মৃতি হয়ে থাকবে।
সময় সত্যিই কাউকে থামিয়ে রাখে না।
একদিন আমরাও হয়তো শুধু পুরোনো ভিডিও খুলে দেখব আর বলব—
“এই মানুষগুলোর খেলা দেখেই তো আমাদের ফুটবলকে ভালোবাসা শুরু হয়েছিল।” ❤️⚽
বিদায় কিংবদন্তিরা।
আপনাদের সময়টা শেষ হলেও, আমাদের হৃদয়ে আপনাদের গল্প কখনো শেষ হবে না। 🥺❤️