Partho's Photography

Partho's Photography � LIFE IS LIKE A ROSE �

𝙀𝙚 𝙎𝙖𝙡𝙖 𝘾𝙪𝙥 𝙉𝙖𝙢𝙙𝙪 x 2⃣ 🏆🏆বিরাট "চেজমাস্টার" কোহলির জাদুমন্ত্রে আবার চ্যাম্পিয়ন RCB! 🏆❤️We call him the CHASE MASTER, an...
01/06/2026

𝙀𝙚 𝙎𝙖𝙡𝙖 𝘾𝙪𝙥 𝙉𝙖𝙢𝙙𝙪 x 2⃣ 🏆🏆

বিরাট "চেজমাস্টার" কোহলির জাদুমন্ত্রে আবার চ্যাম্পিয়ন RCB! 🏆❤️

We call him the CHASE MASTER, and he proves it once again! 👑🔥

| | |

🫰🏼🤞🏼

গল্পটা ২০১১'বিশ্বকাপ ফাইনাল। শচীন টেন্ডুলকার আউট হয়ে ফিরে আসছিলেন প্যাভিলিয়নের দিকে আর কোহলি প্রবেশ করছিলেন মাঠে। গ্যালা...
05/11/2025

গল্পটা ২০১১'বিশ্বকাপ ফাইনাল। শচীন টেন্ডুলকার আউট হয়ে ফিরে আসছিলেন প্যাভিলিয়নের দিকে আর কোহলি প্রবেশ করছিলেন মাঠে। গ্যালারী তখন একেবারে নিশ্চুপ। যেন শচীনের আউটেই বিশ্বকাপ স্বপ্ন শেষ ভারতীয়দের।

এক ইন্টারভিউতে কোহলি বলেছিলেন, “আমি যখন মাঠে ঢুকলাম এতোটাই নিশ্চুপ ছিলো গ্যালারী যেন আমি ১১ নম্বর ব্যাটসম্যান। দুইবার গ্যালারীর দিকে তাকালাম আর মনে মনে বললাম, প্লিজ কেউ তো একটু ইয়েএএএ করে চিয়ার্স করো আমাকে”

সে ঘটনার পেরিয়েছে যুগ।

আজ কোহলি গ্যালারীতে তাকানো লাগে না। তার একটা পদক্ষেপেই পুরো স্টেডিয়ামে গর্জন উঠে।
সেই থেকে এই; পরিশ্রম, অধ্যবসায়ে তিনি হয়ে উঠেছেন বিশ্ব ক্রিকেটের চোখের মনি।

রাজার তলোয়ারের মতো চলে তার ব্যাট আর ব্যাটে আসে বিরাট সব রেকর্ড।

Wishing the 𝐑𝐔𝐍 𝐌𝐀𝐂𝐇𝐈𝐍𝐄 Virat Kohli
A very Happy Birthday 🥳🎂

ভাবতে পারেন! বিরাট কোহলির মতো এক “রান মেশিন” ব্যাটসম্যানও আজ ১ রান করার পর উদযাপন করলেন!আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হ...
25/10/2025

ভাবতে পারেন! বিরাট কোহলির মতো এক “রান মেশিন” ব্যাটসম্যানও আজ ১ রান করার পর উদযাপন করলেন!
আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আজ যখন ব্যাট হাতে নেমে প্রথম রানটা করলেন, তখনই যেন বুকের ভেতর জমে থাকা সব চাপ এক মুহূর্তে হালকা হয়ে গেল। হাসিটা ফুটে উঠলো মুখে, চোখে দেখা গেল স্বস্তি। মনে হচ্ছিল, যেন একটা শিকলে বাঁধা ছিলেন — আর সেই ১ রানেই ভাঙলেন মুক্তির দরজা।

যিনি ক্যারিয়ারে রানের ফোয়ারা তুলেছেন, সেই কোহলি যেন মনে করিয়ে দিলেন— তিনি-ও রক্তে মাংসে গড়া মানুষ।
ক্রিকেটে সব রকম অনুভূতির প্রতিফলন ঘটে, আর আজকের এই ক্ষুদ্র উদযাপন যেন সেই কথাটাকেই নতুন করে প্রমাণ করল।

এই এক রান শুধু পরিসংখ্যান নয়, এটা ছিল মানসিক মুক্তির প্রতীক।
এটা ছিল এক ক্ষুধার প্রকাশ— রানের ক্ষুধা, ফর্মে ফেরার ক্ষুধা।
দীর্ঘ ক্যারিয়ারে কোহলি সবসময়ই চেয়েছেন রানের মধ্যে থাকতে, পারফরম্যান্সে ভরসা দিতে।
যখন তিনি ভালো খেলেন, তখন সবাই অভ্যস্ত হয়ে যায় সেই শ্রেষ্ঠত্বে।
তাই খারাপ সময় এলে সেটাই যেন উল্টো এক ঝাঁকুনি দেয় — আমাদের, আর তাকেও।
©

30/03/2025
•• এতে গন্ধপুষ্পে •• ১.— বাব্বা! আজ সূর্য কোনদিকে উঠলো! সকাল সকাল উঠে... ও বাবা! স্নানও সেরে ফেলেছিস দেখছি!— তুমি যে কী ...
08/03/2025

•• এতে গন্ধপুষ্পে ••

১.
— বাব্বা! আজ সূর্য কোনদিকে উঠলো! সকাল সকাল উঠে... ও বাবা! স্নানও সেরে ফেলেছিস দেখছি!

— তুমি যে কী বলো না মা! তাড়াতাড়ি না উঠলে সরস্বতী পুজোর অঞ্জলি দেবো কী করে!

— কী! সরস্বতী পুজোর অঞ্জলি দিবি বলে তু্ই তাড়াতাড়ি উঠেছিস?

ছেলের কপালে হাত ঠেকায় মল্লিকা।

— না, জ্বর তো নেই! তাহলে তোর কী হয়েছে খোকা!

— যাহ্ বাবা! আমার আবার কী হবে?

— না মানে যে ছেলে প্রতিবছর তিথি পেরিয়ে যাওয়ার পাঁচ-দশ মিনিট আগে ছুটে ছুটে এসে অঞ্জুলি দেয়, তাও আবার আমার আর তোর বাবার দশবার ডাকার পরে; সে কিনা সকালবেলা তাড়াতাড়ি...

— তুমিও যে কী বলো না মা! আমি ও তো বড় হচ্ছি বলো... নিজের সেল্ফ ইমপ্রুভমেন্ট এর দিকে নজর...

— হ্যাঁ হয়েছে! সরস্বতী পুজোর দিন আর মিথ্যে বলিস না। সব বুঝছি আমি; কীসের জন্য তাড়াতাড়ি উঠেছিস।

— মা মা মানে! কী... কী... কী... বুঝছো মা!

— কিছু না! কিছু না!

তা তোর জ্যান্ত সরস্বতীর বুঝি আকাশী রঙ পছন্দ?

— জ্যা... জ্যা... জ্যান্ত সরস্বতী মা... মানে?

— না মানে, ভালো বেশ পাঞ্জাবিটা। ওই যে খাটে রাখা নতুন প্যাকেট দিয়ে উঁকি মারছে।

— আ... আসলে মা...

— আর ততলিয়ে কাজ নেই। তাড়াতাড়ি তৈরী হয়ে এসে অঞ্জলিটা দিয়ে নে নাহলে তোর জ্যান্ত সরস্বতীর সাথে এপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে।

এই বলে মুচকি হাসতে হাসতে মল্লিকা ছেলের ঘর ছেড়ে ঠাকুর ঘরের দিকে চলে যায়।

— মা বুঝেই গেলো তাহলে। যদিও ভালোই হয়েছে, আমি তো ভেবেইছিলাম সেমেস্টার এক্সামটা হয়ে গেলে ওকে নিয়ে আসবো মায়ের সাথে দেখা করাতে।

২.
— তোমায় যে আজ কী সুন্দর লাগছে কী বলবো ঋতু!

— ধুস, তুমিও না শুভম!

এত তাড়াতাড়ি এলে কী করে? আন্টি মানে তোমার মা সন্দেহ করেননি তো।

— সন্দেহ করেনি মানে! মা সব বুঝে গেছে।

— কীইইইইই! বুঝে গেছে মানে?

— মায়ের পাগল উস্কো-খুস্কো কুম্ভকর্ণ ছেলে হঠাৎ সকাল সকাল উঠে পাঞ্জাবি পরে সেজেগুজে তৈরি হলো, কেন বুঝবে না বলো!

— এবার কী হবে তাহলে?

— কী আবার হবে! ফাইনাল সেমেস্টারটা হয়ে গেলে তোমায় নিয়ে গিয়ে মায়ের সাথে দেখা করাবো।

— তুমি আমাকে নিয়ে এত সিরিয়াস, শুভম!

— ভীষণ সিরিয়াস! আজ কোন সকালে উঠেছি শুধু তোমায় শাড়ি পরে দেখবো বলে, পুজোর ফুল ছুঁড়ছি আর ভাবছি কখন আমাদের দেখা হবে...

— অসভ্য একটা! এমন করলে মা সরস্বতী পাপ দেবে।

— দিক! আমার জ্যান্ত সরস্বতী আছে তো! তুমি...

— যাহ্!

লজ্জায় মুখ নামিয়ে নেয় ঋতু। ওকে আরও কাছে টেনে নেয় শুভম।

৩.
— তবে রে! আঁকুপাঁকু দেখেই বুঝেছি যে পুজোয় মন নেই... সবার নাম লিখে রাখছি... সেমেস্টারে দেখাবো মজা!

— কিন্তু মা, তাহলে যে ওদের প্রেমটা পুরো ঘেটে যাবে!

— চুপ! তু্ই একদম ওদের হয়ে কথা বলবি না হাঁসু! মাই পুজো, মাই রুলস! আমাকে বিদ্যার দেবীর বদলে প্রেমের দেবী করে ছেড়ে দিয়েছে পাজিগুলো। সরস্বতী পুজোকে বাঙালী ভ্যালেন্টাইন্স ডে বানিয়ে দিয়েছে তাও কিছু বলিনি কিন্তু এবার কিছু একটা করতেই হবে আমাকে। এবার থেকে অঞ্জলি দেওয়ার সময় যদি কেউ মন দিয়ে না দেয়, তার খবর আছে।

— ওকে মা! আমি বীণাটা বাজিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি তোমায়। তুমি নাম লিখতে থাকো।

— হ্যাঁ দে।

হাজার বছর ধরে বাঙালির সংগ্রামের চূড়ান্ত বিজয়ের প্রতীক লাল সবুজ পতাকা🇧🇩পতাকা উত্তোলনের মাধ্যমে নিজের অধিকার আর অস্তিত্বকে...
02/03/2024

হাজার বছর ধরে বাঙালির সংগ্রামের চূড়ান্ত বিজয়ের প্রতীক লাল সবুজ পতাকা🇧🇩
পতাকা উত্তোলনের মাধ্যমে নিজের অধিকার আর অস্তিত্বকে বিশ্বের সামনে তুলে ধরে বাঙালি,,,❤️❤️

শখের ফটোগ্রাফি.....❤️❤️Captured by Partho Protim Kundu 📱Device Galaxy F23 5G
20/09/2023

শখের ফটোগ্রাফি.....❤️❤️

Captured by Partho Protim Kundu
📱Device Galaxy F23 5G

নতুন দিনের, নতুন আলোদূরে নিয়ে যাক নিকষ কালো...!!!নতুন সূর্য, নতুন প্রাণেবাজাও বাদ্য জীবন গানে...!!!কাটুক আধার আলোর স্পর...
14/04/2023

নতুন দিনের, নতুন আলো
দূরে নিয়ে যাক নিকষ কালো...!!!
নতুন সূর্য, নতুন প্রাণে
বাজাও বাদ্য জীবন গানে...!!!
কাটুক আধার আলোর স্পর্শে,
মেতে উঠুক মন নতুন বর্ষে....

||শুভ নববর্ষ-১৪৩০||

Editing Specialist
05/10/2022

Editing Specialist

16/10/2021















Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Partho's Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category