27/06/2026
ভাই, একটা টাফনিল দেন তো!" — কথাটা যত সহজ, বিষয়টা ততটা সহজ নয়।
ফার্মেসিতে প্রতিদিনই এমন অনেক মানুষ আসেন, যাদের সামান্য মাথাব্যথা, হলেই প্রথম পছন্দ টাফনিল। মাথাব্যথা মানেই টাফনিল নয় মাথাব্যথা হতে পারে,
পর্যাপ্ত ঘুম না হওয়া,পানিশূন্যতা,চোখের পাওয়ার সমস্যা,সাইনাস,মাইগ্রেন,উচ্চ রক্তচাপ,বা আরও গুরুতর কোনো রোগের কারণে।
তাই বারবার মাথাব্যথা হলে শুধু ব্যথানাশক খেয়ে বিষয়টি চাপা না দিয়ে কারণ খুঁজে বের করা জরুরি।
সচেতনতার বার্তা
ওষুধ কখনোই চকলেট নয়।
একটি ট্যাবলেট সাময়িকভাবে ব্যথা কমাতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে সেটিই ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত বা বারবার টাফনিল সেবন করবেন না। সচেতন থাকুন, সুস্থ থাকুন।