21/01/2024
সচেতনমূলক বিজ্ঞপ্তি ।
আপনার কি TIN আছে??
যদি আপনার টিআইএন সার্টিফিকেট থাকে তাহলে আপনার জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।
আগামী ৩১ শে জানুয়ারি, ২০২৪ আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ৩১ শে জানুয়ারি পর রিটার্ন জমা দেওয়া যাবে সেক্ষেত্রে আইন অনুযায়ী যে সকল সুবিধা পাওয়ার কথা তা পাওয়া যাবে না এবং ক্ষেত্র বিশেষ বাড়তি জরিমানাও আরোপ হতে পারে ।
মনে রাখবেন জিরো ইনকাম ট্যাক্স ও প্রদান করা যায়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেবার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে।
বর্তমানে ই-রিটার্ন (অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল) সিস্টেম চালু হয়েছে। আপনি ঘরে বসেই এখন রিটার্ন সাবমিট করতে পারবেন। তবে পরামর্শ থাকবে ল্যাপটপ বা পিসি ব্যবহার করে কাজটি করবেন যাতে সবকিছু নিখুঁত ভাবে করা যায়। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন । মোবাইলঃ 01911415782, 01978-033339
আমাদের অফিস ঠিকানা : হাজ্বী ম্যানশন (২য় তলা, ইসলামী ব্যাংক এর সাথে), সালনা পশ্চিম বাজার, গাজীপুর সিটি, গাজীপুর।