26/10/2023
আমরা গিয়েছিলাম গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে পূবাইল স্টেশন বাজারে প্রতিদিন ভোর বেলা জমে উঠে টাটকা সবজির বাজার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম হয়ে ওঠে পূবাইল স্টেশন পাইকারি সবজির বাজার। বিভিন্ন এলাকায় উৎপাদিত তরতাজা সবজি এই বাজারে নিয়ে আসেন কৃষকেরা। ফরমালিন মুক্ত বিভিন্ন ধরনের টাটকা সবজির পসড়া বসে বাজারে। বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা বিক্রেতারা পাইকারি দামে সবজি কিনে নিয়ে যান।
ছোট কয়ের, বড় কয়ের, উজিরপুরা, ছিকুলিয়া, উধুর, নারায়নকুল, বড়াদল এলাকা থেকে কৃষকেরা ভোর বেলা পুঁইশাক, কলমি শাক, লাল শাক, পালং শাক, ঢেড়স, ধুন্দল, চিচিঙ্গা, বরবটি আরও বিভিন্ন রকমের টাটকা সবজি নিয়ে আসেন বিক্রির জন্য। অনেকে স্বল্প মূল্যে পাইকারি দরে এইসব সবজি কিনে নগরীর বিভিন্ন বাজার উত্তরা, টঙ্গী, চেরাগ আলী, টিএন্ডটি বাজার নিয়ে বিভিন্ন পেশাজীবি মানুষের কাছে ও ভ্যানে ফেরি করে বিক্রি করেন হরেক রকম তাজা ও টাটকা সবজি।
আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
যাতে করে আমরাও আপনাদের কে আরও নতুন নতুন ভিডিও উপহার দেয়ার উৎসাহ পাই।
Credits-
Camera: Noman Khandaker
Drone operator: Noman Khandaker
Edit : Noman Khandaker
Direction : Fazle Sharker
Casting:
Fazle Sharker = https://www.facebook.com/exrabbi.rabbi
Noman Khandaker = https://www.facebook.com/profile.php?id=100004084838588
Kaiser = https://www.facebook.com/kn177
Producer: KM Noman Filmz