21/03/2026
জানোস, ঈদের চাঁদ উঠলে সবাই আকাশের দিকে তাকায়, আমি তাকাই তর দিকে কারণ আমার কাছে চাঁদও তর মতো সুন্দর না, আর কোনো আলো তর মতো শান্তি দেয় না। আমি শুধু একটা দোয়া করি আমাদের এই ভালোবাসা যেন কখনো ক্লান্ত না হয়, সময় যতই বদলাক, পৃথিবী যতই কঠিন হোক, আমরা যেন একে অপরের কাছে ঠিক এমনই থাকি নিঃশর্ত, নির্ভরতার মতো, ঘরের মতো। তুই আমার কাছে ঈদের মতোই বছরে একদিন না, প্রতিদিন ফিরে আসা এক আনন্দ। আমি জানি, তোকে ছাড়া এই ঈদ অসম্পূর্ণ, তবু তর ভালোবাসা আমার সাথে আছে বলেই এই দূর মরুভূমিতেও আমার ভেতর এক টুকরো উৎসব বেঁচে আছে। চল শাপলা, আমরা এমন একটা ঈদের স্বপ্ন দেখি যেখানে কোনো দূরত্ব থাকবে না, নামাজ শেষে আমি তর, রত্নার, রত্নার দাদুর পাশে দাঁড়াবো আর তরে বলবো, এইবার আর ছাড়বো না। ঈদ মোবারক, আমার ভালোবাসা। লোকদেখানো এই উৎসবের ভিড়ে আমি কেবল খুঁজি আমাদের সেই নিভৃত কোণ, যেখানে কোনো তৃতীয় পক্ষ নেই, শুধু আছে আমাদের হৃদয়ের অবিচল সেতু। এই যে খুশির জোয়ার, এ তো সেই মহাপ্লাবনেরই একটা অংশ যা আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনন্তের দিকে। লোকে যাকে উৎসব বলে, আমি তাকে বলি তর আমার যাপিত জীবনের একেকটি সুন্দর মুহূর্তের কোরাস। এই দূরত্বটাও যেন আমাদের পবিত্র ভালোবাসারই একটা অংশ, যেন আল্লাহ আমাদের শিখাচ্ছেন, কিভাবে না ছুঁয়েও কাউকে এত গভীরভাবে অনুভব করা যায়। তুই পাশে আছিস বলেই এই ধূসর, এই যান্ত্রিক জীবনেও আমি বসন্তের ঘ্রাণ পাই। আজকের এই দিনে কোনো তরী লাগবে না আমাদের, আমরা ভেসে থাকবো একে অপরের বিশ্বাসের ঊর্ধ্বচাপে। মর্ত্যের সব নিয়ম আর চাতুর্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চল আমরা আবার সেই অনন্তের পাখি হই। ডানায় ডানা রেখে উড়ে যাই এমন এক আকাশে, যেখানে চাঁদ মানেই তর হাসি, আর ঈদ মানেই তর চোখে হারানো স্বর্গ। তুই শুধু আমার রত্নার মা না, তুই আমার সেই পবিত্র আশ্রয়, যেখানে মহাকাল এসে ক্লান্তি মেটায়। আমার মা যেমন আমাকে জন্ম দিয়েছেন, তুই আমাকে দিয়েছিস প্রেমের পুনর্জন্ম। এই ঈদে আমার কোনো প্রার্থনা নেই, কারণ যা পাওয়ার তার চেয়েও বেশি আমি পেয়ে গেছি তর ভালোবাসায়। ভালো থেকো আমার নিলু, আমার রত্নার মা, আমার শাপলা, আমার কদম, আমার বেঁচে থাকার একমাত্র মানে। আমরা বেঁচে আছি শাপলা, ভালোবাসায় বেঁচে আছি। বাঁচবো, একসাথে বাঁচবো। একসাথে, বারবার, বারবার। আর এই ভালোবাসার জোরেই আমরা মৃত্যুকে বারবার পরাজিত করবো।
ঈদ মোবারাক, আমার ভালোবাসা।