29/01/2025
মার্চ ১৬, ২০২১, পরিচয়। একটু একটু কথা, তখন কি তারা ভেবেছিলো যে এতো সুন্দর কিছু ঘটতে যাচ্ছে?
পরেরদিনই সামনাসামনি দেখা। এটা নিয়ে কথা, ওটা নিয়ে কথা, কতো কথা। কথার আর শেষ নেই। মনে হয় কতদিনের পরিচয়। কিন্তু পরিচয় যত বেশি বা যত অল্প সময়েরই হোক, সবার সাথে কি কথা বলে সেই শান্তি পাওয়া যায়? এইতো সেই শান্তি, সেই আনন্দ। দেখা হলেই আনন্দ, শান্তি, আর কতো কতো কথা। এভাবে টুকটুক করে কথা বলতে বলতে আরেকটু ভালো লাগা, আরো একে অপরকে জানা, আরো ভালো লাগা। ভালো লাগার শেষ নেই। এভাবে আরো কয়েকদিন। শারমিলার পছন্দ কাঠগোলাপ, অনেক বেশিই পছন্দ। আসিফকে শহরের সব কাঠগোলাপ দেখানো। আর পরেরদিনই আসিফ শারমিলার মন খারাপের কথা শুনে কাঠগোলাপ নিয়ে হাজির।
কাঠগোলাপ তো দেওয়াই যার সাথে এতো ভালোলাগা কাজ করে, তাইনা? এরপর কানে কাঠগোলাপ গুঁজে দুজনের কত গল্প আর সারা শহর হেঁটে বেড়ানো। এই শহর তো এমনই সুন্দর মানুষদের জন্য, ভালোবাসার জন্য, জাদুর শহর, আমাদের শহর। চেরাগী পাহাড়, শিল্পকলা, চারুকলা, সব। ভালোবাসার শহর।
মার্চ ২১, ২০২১
হ্যাঁ, সেই দিন। Annie's Song শুনতে শুনতে আসিফ শারমিলার কাঁধে মাথা রাখলো আর শারমিলা কেঁদে দিলো। ব্যাস, এইতো। এই গানটা তো তাদেরই জন্য আর তারা একজন আরেকজনের জন্য। Annie's Song, কাঠগোলাপ, আর তারা দুইজন। হ্যাঁ, এই সেই মূহুর্ত যখন তারা বুঝতে পারে, এইযে একজন আরেকজনের মধ্যে যেই শান্তি, যেই ভালোলাগা, যেই সুখ, এটাই তো মানুষ সারাজীবন খুঁজে বেড়ায়, এটাই তো ভালোবাসা। ব্যাস।
এরপর মার্চ ৩১, ২০২১। মনের কথা মনের ভেতর রাখলে কি হবে? দুজন দুজনকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া। এরপর আর কি, শারমিলা আর আসিফের আনন্দের, সুখের, শান্তির জীবনের আরেকটু পূর্ণতা। এভাবে প্রায় চার চারটা বছর। কত আনন্দ, সুখ, শান্তির স্মৃতি। কত শত দিন পার হয়ে গেলো। শেষমেশ ১৩ই ডিসেম্বর ২০২৪ এ তাদের ভালোবাসা একদম পূর্ণতা পেলো। এইতো সেই দিন, যেটার জন্য রাতের পর রাত কত জল্পনা কল্পনা, কতো প্ল্যানিং, কতো এক্সাইটমেন্ট। শেষমেশ দুজনে মিলে এক হয়ে গেলো। আসিফ আর শারমিলার বিয়ে।💞
|| sharmila & asif iqbal || wedding Memories ||
Photographer : mahul / tushar
Post processed by : Ali Ashraf
Photo retouch : ali Ashraf
For Premium Outdoor/Indoor/wedding photography/Cinematography
Inbox or Contract us.
01853856404