Surge Station

Surge Station "মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সঙ্গেই রয়েছে।"
সুরা কাফ, আয়াত : ১৮

#ফেইজটি ফলো করে এগিয়ে রাখুন।

Trying to be the best version of myself every day as a lover of life & adventure.

26/08/2026


Our new art collection, inspired by the beauty of nature. 🌸

This magnificent floral-shaped ring, featuring a harmonious blend of vibrant orange gemstones and brilliant diamonds, evokes the golden warmth of autumn sunshine. It is a spectacular choice for those who desire jewelry that is uniquely artistic yet undeniably luxurious.

Contact us today to order this stunning statement piece.

💬 Send us a message for pricing and details!
📞 Contact: 09 42530 3483

FIONA Myanmar
We keep you glowing for generations.

11/07/2026
10/07/2026

ভুলটাই যদি গুরুত্বপূর্ণ হয়
মানুষটাকে ভুলে যাও!

মানুষটা যদি গুরুত্বপূর্ণ হয়
ভুলটা ফেলে দাও!

আজ বিশ্ব বাবা দিবস—শুধুমাত্র সে জন্যনয়, বরং এই সময়টা আজ আমার জন্য বড়ই বেমানান।বাবার বয়স হয়েছে, আচরণে এখন শিশুদের মতো সার...
21/06/2026

আজ বিশ্ব বাবা দিবস—শুধুমাত্র সে জন্য
নয়, বরং এই সময়টা আজ আমার জন্য বড়ই বেমানান।

বাবার বয়স হয়েছে, আচরণে এখন শিশুদের মতো সারল্য।

অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম—ক’টা দিন বাবার খুব কাছাকাছি থাকবো। নিজ হাতে বাবাকে গোসল দেব, খাইয়ে দেব, গপ্পো করবো আর হাত ধরে একটু হাঁটব। বাবার শীর্ণ দেহটার দিকে তাকিয়ে আরও একটু দোয়া করবো। কিন্তু হায়! কত কাজই তো বাকি থাকলো, শুধু সময়টাই আর বাকি থাকলো না!

বয়সের কারণেই হয়তো বাবা এখন ঘনঘন ডাক্তারের কাছে যেতে চান। কখনো সখনো বিরক্ত হতাম, রাগও হতো। কতদিন হলো বাবাকে নিয়ে ডাক্তারের কাছেও যাওয়া হয় না!

মনে পড়ে, একসময় বাড়িতে ফিরতে দেরি হলে বাবা ঘণ্টার পর ঘণ্টা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। খোকা কখন ফিরবে—সেই আকুতি চোখেমুখে।

আজ আমার সময় নেই বাবার জন্য! কিসের নেশায় ছুটছি, জানিনা—প্রতিযোগিতা, অর্থবিত্ত, প্রতিষ্ঠা! অথচ আমার জন্যও তো প্রতিনিয়ত ছুটে চলছে খাটিয়া। সময়কে অতিক্রম করে তা আমায় কবর পর্যন্ত পৌঁছে দেবে। বাবা, এই সময়কে অতিক্রম করে মহান রব হয়তো তোমাকে অথবা আমায় আগে খাটিয়ার যাত্রী বানাবেন।

অনেক ভালোবাসি, বাবা।

আমিও যে আজ বাবা!

#বিশ্ববাবাদিবস
#বাবাছেলে


আমাদের সবচেয়ে পুরোনো স্মৃতিগুলো নীরব দিকনির্দেশক হিসেবে কাজ করে, যা সূক্ষ্মভাবে নির্ধারণ করে আমরা কীসের পেছনে ছুটি, কী ...
30/05/2026

আমাদের সবচেয়ে পুরোনো স্মৃতিগুলো নীরব দিকনির্দেশক হিসেবে কাজ করে, যা সূক্ষ্মভাবে নির্ধারণ করে আমরা কীসের পেছনে ছুটি, কী গড়ি এবং আমরা ভবিষ্যতে কী হতে চাই।

বিজ্ঞান এবং মনোবিজ্ঞানও আসলে এই বিষয়টিকে সমর্থন করে।

আমাদের মস্তিষ্ক শুধু অতীতের দিকে তাকানোর জন্য কোনো স্থির ফটো অ্যালবামের মতো স্মৃতি সঞ্চয় করে না; স্মৃতি হলো একটি অভিযোজনমূলক হাতিয়ার, যা আমাদের ভবিষ্যতের পথ চলতে সাহায্য করার জন্য তৈরি।


মানব জীবনের সংক্ষিপ্ততা ও বাস্তবতা​জন্ম আর মৃত্যু—মাঝখানের সময়টুকু কেবলই এক বিরতিহীন দৌড়।​বড়ই অদ্ভুত এই দৌড়, প্রযুক্তি...
02/05/2026

মানব জীবনের সংক্ষিপ্ততা ও বাস্তবতা

​জন্ম আর মৃত্যু—মাঝখানের সময়টুকু কেবলই এক বিরতিহীন দৌড়।

​বড়ই অদ্ভুত এই দৌড়, প্রযুক্তির যুগে গুগল ম্যাপে অপরিচিত রাস্তা, স্থান, কাল, দেশ চিনে নেওয়া যায়, কিন্তু যার বা যাদের সাথে বছরের পর বছর পথ চলা, কিংবা নানান সম্পর্কের জাল বোনা তার বা তাদের মনের অলিগলি চেনাও দায়।

সত্যিই, মানুষের মুখ চেনা সহজ, কিন্তু মুখোশ চেনা পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি।



#জীবন

No caption  ゚viralシfypシ゚viralシalシ
15/03/2026

No caption
゚viralシfypシ゚viralシalシ

বাংলাদেশে বিমানবন্দরে ইমিগ্রেশন ডেস্কে সিল দেওয়ার পর আবারও লাইনে দাঁড়িয়ে বা আলাদা কর্মকর্তার মাধ্যমে সেই সিল যাচাই করা ক...
24/01/2026

বাংলাদেশে বিমানবন্দরে ইমিগ্রেশন ডেস্কে সিল দেওয়ার পর আবারও লাইনে দাঁড়িয়ে বা আলাদা কর্মকর্তার মাধ্যমে সেই সিল যাচাই করা কিংবা লিফট অপারেটরের মতো কাজ মূলত কাজ নয় এটিৎ Systemic Inefficiency" বা ব্যবস্থাগত অদক্ষতা, প্রযুক্তির অভাব, জবাবদিহিতার ঘাটতি, কর্মসংস্থান সৃষ্টর চাপ বা সবগুলো কারনেই হতে পারে।

​ইমিগ্রেশন কাউন্টারের ঠিক পরেই আবার দাঁড়িয়ে সিল চেক করা অনেকটা অদক্ষতা বা অবিশ্বাসের সংস্কৃতি। এই অতিরিক্ত চেক পয়েন্টের কারণে হাজার হাজার যাত্রীর যে সময় অপচয় হয়, তার একটি বড় অর্থনৈতিক মূল্য আছে। দীর্ঘ লাইন পর্যটকদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করে এবং যাত্রীদের বিরক্তির কারণ হয়।

আধুনিক বিশ্বে যেখানে বায়োমেট্রিক এবং ই-গেট ব্যবহার করে ( আমাদের কেনা হয়েছে কিন্তু ক্রিয়া হয়নি এযাবৎ) কয়েক সেকেন্ডে ইমিগ্রেশন হয়, সেখানে একজন মানুষকে শুধু সিল দেখার জন্য বসিয়ে রাখা শ্রমের অপচয়। এটি যাত্রীদের ভোগান্তি বাড়ায় এবং সিস্টেমের ওপর অনাস্থা তৈরি করে।

বর্তমান সময়ে লিফট চালানো অত্যন্ত সহজ এবং স্বয়ংক্রিয়। একজন সুস্থ সবল মানুষকে সারাদিন লিফটের ভেতরে বসিয়ে রাখা তার সৃজনশীল ক্ষমতার অপচয়। এটি কেবল 'বেকারত্ব দূর করার' জন্য তৈরি করা একটি কৃত্রিম কর্মসংস্থান ছাড়া আর কিছু নয়।

ফেনীর অন্যতম ব্যস্ততম সড়ক মিজান রোড—যেখানে প্রতিদিন ডায়াবেটিক হাসপাতাল, আলিয়া মাদ্রাসা এবং অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে হাজ...
22/01/2026

ফেনীর অন্যতম ব্যস্ততম সড়ক মিজান রোড—যেখানে প্রতিদিন ডায়াবেটিক হাসপাতাল, আলিয়া মাদ্রাসা এবং অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের যাতায়াত। ঠিক এই মোড়েই চলছে 'ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়'-এর নির্মাণ কাজ।
​দুর্ভাগ্যের বিষয় হলো, এমন একটি জনবহুল স্থানে বহুতল ভবনের কাজ চললেও জননিরাপত্তার ন্যূনতম বালাই নেই।
​নির্মাণাধীন ভবনে কোনো নিরাপত্তা আচ্ছাদন (Safety Green Net) নেই।
​রাস্তার ওপর সতর্কতামূলক কোনো নির্দেশনা বা সাইনবোর্ড নেই।

​যেকোনো সময় ওপর থেকে ইট বা নির্মাণ সামগ্রী পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে।
​একটি স্কুলের কাজ চলছে মানবিক উদ্দেশ্যে, কিন্তু সেই কাজ করতে গিয়ে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কি কোনো বড় দুর্ঘটনার অপেক্ষায় আছি?

সংশ্লিষ্ট ঠিকাদার এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ—দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করুন।
​উন্নয়ন হোক নিয়ম মেনে, মানুষের জীবন বাঁচিয়ে।






#ফেনী



Address

9/A, Sharshadi House, 446/447 Mizan Para
Yangon
3900

Alerts

Be the first to know and let us send you an email when Surge Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Surge Station:

Shortcuts

Share

Category