20/08/2026
আজকাল অনেকে ChatGPT কে শুধু প্রশ্নের উত্তর জানার জন্য ব্যবহার করেন। কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অফিস, পড়াশোনা কিংবা দৈনন্দিন অনেক কাজই কয়েক মিনিটে করে ফেলা যায়।
আজকে দেখুন ChatGPT-কে কীভাবে ৭টি কাজে ব্যবহার করতে পারেন, সঙ্গে থাকছে সরাসরি ব্যবহার করার মতো Prompt।
১. অফিসিয়াল Email বা চিঠি লিখতে
নিজে বসে Email-এর ভাষা সাজাতে অনেক সময় লাগে। আপনি শুধু প্রয়োজনীয় তথ্যগুলো ChatGPT-কে দিলে সেটি সুন্দর ও Professional একটি Email তৈরি করে দিতে পারে।
Prompt:
“আমি একটি অফিসে কাজ করি। আমাকে [বিষয়] নিয়ে একটি Professional Email লিখে দিন।
তথ্য:
Email-এর উদ্দেশ্য: [উদ্দেশ্য]
কাকে পাঠাব: [পদবি/ব্যক্তি]
গুরুত্বপূর্ণ তথ্য: [তথ্য]
ভাষা: Professional ও সংক্ষিপ্ত
Email-এর Subject-ও দিন।”
যেমন, ছুটির আবেদন লিখতে হলে শুধু ছুটির কারণ ও তারিখগুলো পরিবর্তন করলেই হবে।
২. বড় রিপোর্ট বা লেখা দ্রুত বুঝতে
একটি বড় রিপোর্ট বা আর্টিকেল পড়তে অনেক সময় লাগে। ChatGPT দিয়ে সেটার গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজে বের করে নিতে পারেন।
Prompt:
“নিচের লেখাটি বিশ্লেষণ করুন এবং আমাকে সহজ বাংলায় বুঝিয়ে দিন।
১. মূল বিষয়
২. সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি তথ্য
৩. গুরুত্বপূর্ণ সংখ্যা বা ডাটা
৪. কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে
৫. আমার কী কী বিষয় জানা দরকার
অপ্রয়োজনীয় তথ্য বাদ দিন।”
বড় কোনো লেখা, রিপোর্ট বা Document বুঝতে এটি বেশ কাজে লাগবে।
৩. Excel-এর Formula তৈরি করতে
Excel-এর সব Formula মুখস্থ করার দরকার নেই। আপনি কী করতে চান সেটা পরিষ্কারভাবে বললেই ChatGPT Formula তৈরি করে দিতে পারে।
Prompt:
“আমি Microsoft Excel ব্যবহার করছি।
A2:A100 সেলে Employee Name,
B2:B100 সেলে Department,
C2:C100 সেলে Salary আছে।
আমি শুধু ‘Sales’ Department-এর মোট Salary বের করতে চাই।
আমাকে সঠিক Excel Formula দিন এবং Formula-টির প্রতিটি অংশ সহজ বাংলায় বুঝিয়ে দিন।”
এভাবে SUMIFS, COUNTIFS, IF, XLOOKUP, INDEX-MATCH সহ অনেক Formula শেখা ও ব্যবহার করা যায়।
৪. PowerPoint Presentation-এর Content তৈরি করতে
Presentation বানানোর সময় সবচেয়ে বেশি সময় লাগে কী লিখবেন সেটা ঠিক করতে।
ChatGPT-কে আগে থেকেই পুরো Presentation-এর Structure তৈরি করতে দিতে পারেন।
Prompt:
“আমাকে ‘[বিষয়]’ নিয়ে একটি Professional PowerPoint Presentation তৈরি করতে