প্রিয় ফুলগাজী

প্রিয় ফুলগাজী Hi

31/01/2021

আপনার কোন কাজে আমি কি সহ-যোগীতা করতে প?

ফুলগাজীতে  শহীদ বুদ্ধিজীবি দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাআজ সকাল সাতটা থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ...
14/12/2020

ফুলগাজীতে শহীদ বুদ্ধিজীবি দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা

আজ সকাল সাতটা থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসছেন নানা শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণ-রাজনৈতিক দল–নির্বিশেষে ব্যক্তি ও সংগঠন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। ফুলগাজী উপজেলা প্রশাসন সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি পালনে উপজেলা প্রশাসন সকালে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, পরে সকল কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন, ফুলগাজী উপজেলা কৃষি অফিসার মোঃ মমিনুল ইসলাম, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার দাস, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম ভূঁইয়া,ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে দেশকে মেধা শূণ্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যা করেন পাকিস্তানিরা। তারা ভেবেছিল দেশকে মেধা শূণ্য করতে পারলে আমরা আর মাথা উঁচু দাড়াতে পারবো না।
কিন্তু বঙ্গবন্ধুর মতো একজন মহানায়কের হাত ধরে সকল বাধা উপেক্ষা করে আজ বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাড়িয়েছি। বিশ্ব দরবারে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পেরেছি। তারা বেঁচে থাকলে হয়তো আমরা আরও অগ্রসর হতে পারতাম। তাদেরকে হারিয়ে আমরা ব্যতিত হয়েছি। আজ আমরা বিনম্র শ্রদ্ধায় তাঁদের স্মরণ করছি।

আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফুলগাজী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সমিতির সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার।

26/10/2020

Address

ফেনী পরশুরাম রোড
Feni
3942

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় ফুলগাজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় ফুলগাজী:

Share

Category