TR Art Vi3w

TR Art Vi3w Hlw! I'm Tonu. Here I would like to share some of my Photographs. Hope u guys will like my Photograp

19/03/2020

Don't be panic.
We need to be aware of the coronavirus and take necessary steps.
and.. Allah will help us InshaAllah.
-----------------------------------------------
১। আমি তরুণ/ তরুণী, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আমার করোনা হবেনা / হলেও দ্রুত সেরে যাবে।
★এই চিন্তাটা করে পিলিজ পিলিজ পিলিজ বাইরে অযথা ঘোরাঘুরি করবেন না। কারণ...... আপনার সংক্রামণ হলে হয়ত আপনি সুস্থ্য হয়ে যাবেন কিন্তু আপনার পরিবারের বয়স্ক ব্যাক্তিকে বা আপনার প্রিয়জনকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন আপনি।
★অনলাইন কোন প্রডাক্ট নেওয়ার সময়ও সতর্ক থাকুক। ড্রেস হলে ভালো করে ধুয়ে তারপর পরুন।

২। মাস্ক ব্যাবহার করাটা সবার জন্য জরুরি নয়।
যার ঠান্ডা, কাশি, বা যে অলরেডি করোনায় সংক্রামিত হয়েছেন তারাই ব্যাবহার করবেন।
★মাস্কটা যেহেতু লিমিটেড সাপ্লাই। আমাদের যাদের প্রয়োজন নেই, তারা সব মাস্ক কিনে শেষ করে দিলে, যাদের আসলেই মাস্কের প্রয়োজন /যারা অসুস্থ্য তারা মাস্ক পাবেনা। এতে কিন্তু ভাইরাসটা ছড়াবে বেশি।
★সঠিক নিয়মে মাস্ক ব্যাবহার না করার কারণেও কিন্তু আমরা ইফেক্টেড হবো বেশি।
★তাই অসাধু ব্যাবসায়ীদের মাস্ক নিয়ে ব্যাবসা করা সুযোগটা আমরা না দেই পিলিজ।

৩। প্যানিক বায়িং করবেন না পিলিজ পিলিজ পিলিজ।
★প্রয়োজনীয় জিনিসটুকু কিনে অবশ্যই ঘরে রাখুন, তবে সেটা অতিরিক্ত নয় পিলিজ। ১টার জায়গায় ২/৩টা কিনুন, তবে ঘরকে গোডাউন বানিয়ে ফেলবেন না পিলিজ।
★ কারণ... আপনার প্যানিক বায়িং-এর ফলে বাজারে কৃত্রিম সংকট দেখা দিবে। এবং এ সুযোগ নিবে কিছু অসাধু ব্যাবসায়ীরা। আর এজন্য আপনার পাশের কেউই হয়ত টাকার অভাবে খাবার কিনে খেতে পারবেনা। জিনিসটা কতটা কষ্টকর চিন্তা করে দেখুন।
--------------------------------------------------

৪। সাধারণ জ্বর ঠান্ডা হলেই করোনা হয়েছে বলে প্যানিক হবেন না। করোনার উপসর্গ হচ্ছেঃ অনেক জ্বর উঠবে, ঘাড় ব্যাথা করবে, নিশ্বাস নিতে কষ্ট হবে।

৫। বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে হাত পরিষ্কার করুন (গোসল করে ফেললে বেশি ভালো)।
★বেশি ফেনা করে ভালোকরে কমপক্ষে ২০সেকেন্ড হাত কচলে ধুবেন।
★হ্যান্ডওয়াশ নেই বলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাবান/ মাটি/ছাই দিয়েও হাত ধুঁতে পারবেন।
★'হ্যান্ড স্যানিটাইজার' বেশি দাম দিয়ে কেনার কোন প্রয়োজন নেই। এটি সবসময় ব্যাবহার করা ক্ষতিকর। সাবান/ হ্যান্ডওয়াশ ব্যাবহার করা সবচেয়ে উত্তম।

৬। হাঁচিকাশি দেওয়ার সময় 'টিস্যু' /কাপড়/ 'কনুই' দিয়ে মুখ ঢেকে নিবেন। **'সরাসরি খালি হাতে মুখ ঢাকবেন না'।
★যেকোন দরজা, সিড়ির হাতল ইত্যাদি সরাসরি হাত দিয়ে টাচ না করে, টিস্যু দিয়ে ধরুন। আর সরাসরি ধরলে দ্রুত সাবান দিয়ে হাত পরিষ্কার করুন।

৭। অযথা মুখ, নাক, কান, চোখে হাত দিবেন না। একান্ত প্রয়োজন হলে হাত পরিষ্কার করে তারপর টাচ করুন।

৮। পাব্লিক গ্যাদারিং থেকে যতটা পারুন দূরে থাকুন। হ্যান্ডশ্যাক, কোলাকুলি ইত্যাদি বন্ধ রাখুন।

৯। মোবাইল, নিত্য প্রয়োজনীয় ব্যাবহার্য জিনিস আমরা পরিষ্কার রাখবো। (পরিষ্কার কাপড় সাবান পানিতে চুবিয়ে, পানিটা নিংড়ে সাবধানে মোবাইল পরিষ্কার করে নিবো)।

১০। নিজনিজ ধর্ম অনুয়ায়ী প্রভুর কাছে প্রার্থনা করুন। যেন তিনি এসবের থেকে আমাদের মুক্তি দেন।

22/12/2019
Love is blind
27/11/2019

Love is blind

10/05/2018

যে সকল সুবিধা পাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে॥

মহাকাশ পানে ছুটতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু- ১’। বৃহস্পতিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় ১১ মে রাত ২:১৫টা) মহাকাশে ডানা মেলছে এ স্যাটেলাইট। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে জায়গা করে নেবে বাংলাদেশ।

স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে একদিকে বাংলাদেশকে যেমন আর অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হবে না তেমনি দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায়ও ঘটবে যুগান্তকারী এক বিপ্লব।

চলুন জেনে নেয়া যাক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুবিধাসমূহ
বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এজন্য বছরে ব্যয় হয় প্রায় ১২৫ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে অনেকাংশেই কমে আসবে এ ব্যয়। শুধু তাই নয়, একই সঙ্গে দেশের টাকা থেকে যাবে দেশেই।


স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও সম্ভাবনা রয়েছে। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এ স্যাটেলাইটের মাধ্যমে।

যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে টেরিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে।

স্যাটেলাইটের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হলে আশপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেয়ার জন্য জিয়োসিক্রোনাস স্যাটেলাইট সিস্টেমের গ্রাউন্ড সিস্টেমসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাস, টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-রিসার্চ, ভিডিও কনফারেন্স প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো তথ্য-উপাত্ত পাওয়া যাবে এ স্যাটেলাইটের মাধ্যমে। নতুন দিগন্ত খুলে যাবে অন্যান্য বিভিন্ন খাতেও।

প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নিজস্ব স্যাটেলাইট রয়েছে। এ স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে নেপাল, মিয়ানমার, ভুটান ও অন্যান্য দেশের কাছে সেবা ভাড়া দিতে পারবে বাংলাদেশ। এর মাধ্যমে বছরে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।

প্রাথমিক এসব সুবিধা শুধুমাত্র বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোকে দেয়া সম্ভব হলেও পরে এর পরিসর বিস্তৃতি ঘটবে। দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর ও পূর্ব আফ্রিকার দেশগুলোর কাছে স্যাটেলাইট সুবিধা ভাড়া অথবা বিক্রি করতে পারবে বাংলাদেশ।

এ স্যাটেলাইট বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সেবা প্রদান করবে; যার পরিসর হবে বৃহৎ, বিশ্বমানের, নির্ভরযোগ্য, বহুমুখী এবং সুপার পারফরম্যান্স নির্ভর।

14/01/2017

Radio Faridpur আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরনের কম্বল এখন আমাদের হাতে। যারা অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।আগামীকাল সন্ধ্যা থেকে বিতরন শুরু হবে । আমাদের এই আয়োজনের সাথে যোগ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

11/01/2017

ভালবাসা দিবস উপলক্ষে TR Artvi3w Presents আসছে নতুন শর্টফ্লিম। আপনার ভালবাসার গল্প লিখুন আমাদের ।সেরা দুটি গল্প নিয়ে তৈরি হবে আমাদের এবারের ভালবাসা দিবসের শর্টফিল্ম।

11/01/2017

ভাল দিবস উপলক্ষে TR Artvi3w presents আসছে নতুন শর্টফিল্ম।
আপনাদের ভালবাসার গল্প লিখুন আমাদের কাছে। সেরা দুটি গল্প নিয়ে তৈরি হবে আমাদের এবারের ভালবাসা দিবসের শর্টফিল্ম।

08/01/2017

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when TR Art Vi3w posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TR Art Vi3w:

Share

Category