Faridpur - ফরিদপুর

Faridpur - ফরিদপুর Coming Soon...............
(359)

বর্তমান ফরিদপুর এর পূর্ব নাম ছিল ফতেহাবাদ। ১৮১৫ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা গঠন করা হয়। ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে। এই এলাকার প্রাচীন মসজিদগুলোর মধ্যে রয়েছে গারোদা মসজিদ (১০১৩ হিজরি), পাথরাইল মসজিদ ও দিঘী *১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ), সাতৈর মসজিদ (১৫১৯ খ্রিস্টাব্দ)। এলাকার অন্য উল্লেখযোগ্য স্থাপনা হলো ফতেহাবাদ টাঁকশাল (১৫১৯-৩২ খ্রিস্টাব্দ), মথ

ুরাপুরের দেয়াল, জেলা জজ কোর্ট ভবন (১৮৯৯ খ্রিস্টাব্দ), এবং ভাঙ্গা মুন্সেফ কোর্ট ভবন (১৮৮৯ খ্রিস্টাব্দ), বসুদেব মন্দির ও জগবন্ধু আঙিনা। ফরিদপুর থেকে হাজি শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলন শুরু করেন। শরীয়তুল্লাহের পুত্র দুদু মিয়ার নেতৃত্বে এখানে নীল কর বিরোধী আন্দোলন হয়। জেলার প্রধান নীল কুঠিটি ছিলো আলফাডাঙা উপজেলার মীরগঞ্জে, যার ম্যানেজার ছিলেন এসি ডানলপ। গড়াই, মধুমতি ও বরশিয়া নদীর তীরে নীল চাষ হতো। মোট জনসংখ্যা: ১৭,১৪,৪৯৬।

02/08/2026
02/08/2026

সাধারণত সকাল ৬ টা থেকে ৮ টার মধ্যে পৌরসভার গাড়ি শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে থাকে। তাই আপনার শহর পরিচ্ছন্ন রাখতে সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টার মধ্যে আপনার এলাকার ডাস্টবিনের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। জনসচেতনতার জন্য পৌর এলাকার বিভিন্ন ডাস্টবিনে এই সাইনবোর্ডটি দেয়া হয়েছে।

12/06/2026

.....................

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি এতদ্বারা বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো, ফরিদপুর দপ্তরের সকল শ্রেনীর সম্মানিত বিদ্যুৎ গ্রাহক...
09/01/2026

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

এতদ্বারা বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো, ফরিদপুর দপ্তরের সকল শ্রেনীর সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র মাহে রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্র বার্ষিক রক্ষণাবেক্ষণ, ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তন ও উপকেন্দ্রের ৩৩ কেভি বাস বার্ষিক সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে বিধায়, আগামী ১০/০১/২৬খ্রিঃ তারিখ রোজ শনিবার সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত (৮ ঘন্টা) ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্র এর আওতাধীন শহরের সকল এলাকায় (১১কেডি সার্কিট হাউজ, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা, রেলস্টেশন ফিডার) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্মানিত গ্রাহকগনের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য যে, নির্দিষ্ট সময়ের পূর্বে যে কোন মুহর্তে বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে বিধায় সার্বক্ষণিক লাইন চালু বলে গন্য হবে।

30/12/2025

সতর্কতামূলক পোস্টঃ
আগামী ৩ রা জানুয়ারী ২০২৬ ইং রোজ শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফরিদপুর শহরে বিদ্যুৎ বন্ধ থাকবে।

Address

ফেসবুকে বাংলাদেশসহ বিশ্বের সকল স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা
Faridpur
7800

Telephone

+8801912181880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur - ফরিদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur - ফরিদপুর:

Shortcuts

Share

Category