17/07/2026
নূপুর ও সুস্ময়ের বিয়ের গল্পের সাক্ষী ছিল কল্পকথা।
এই বিয়েটা ছিল একটু অন্যরকম। দিনের প্রায় সব আয়োজনই চলেছে ধীরগতিতে, সময়ের বেশ পিছিয়ে। এমনকি আমাদের কনেও পার্লার থেকে ভেন্যুতে পৌঁছেছেন বরের প্রবেশের মাত্র ১০ মিনিট আগে। এসেই শুরু হয়েছে গয়না পরা, আর তার কিছুক্ষণের মধ্যেই বিয়ের আসরে বসতে হয়েছে।
এরই মাঝে, মাত্র ৭–১০ মিনিট সময়ে ছোট্ট একটি ইনডোর স্পেসে আমরা চেষ্টা করেছি তাদের কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করতে। জায়গা ছিল সীমিত, সময়ও ছিল খুব কম। তবুও সব লাইট বন্ধ করে, যা সম্ভব ছিল তার মধ্যেই স্মরণীয় কিছু ছবি তৈরি করার চেষ্টা করেছি।
অনেক সময় ক্লায়েন্টরা ব্যস্ততা বা ক্লান্তির কারণে ছবি তুলতে আগ্রহী না থাকলেও, ভবিষ্যতের সেই স্মৃতিগুলো যেন অপূর্ণ না থেকে যায় সেই চেষ্টাটাই আমরা সবসময় করে যাই। হয়তো এই আন্তরিকতার কারণেই আপনারা কল্পকথা-কে এতটা ভালোবাসেন।
নূপুর ও সুস্ময়ের নতুন জীবনের জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা। সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন। 🤍
© The Kalpakatha
📞 01616-800784