জাইমা রহমান

জাইমা রহমান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাইমা রহমান, Photographer, Mirpur, Dhaka.

11/01/2026

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। গেল বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। নতুন জীবন শুরু করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছিলেন নবদম্পতিকে। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের খবর এলো মিডিয়ায়।

জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এমনকি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশের একটি গণমাধ্যমকে তাহসান খান নিজেই। তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।’

তিনি আরও জানান, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’

তাহসান খান ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন এবং নিউইয়র্কে নিজের একটি মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

10/01/2026

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল।

10/01/2026
বিপ্লবী লড়াই
29/12/2025

বিপ্লবী লড়াই

শহিদ শরিফ ওসমান হাদি ভাই,
তুমি আছো চিরনিদ্রায়, তোমার হয়
তোমার লড়াইটা চালিয়ে যাবো আমরা সবাই।

সূর্যটা ঢলে গেছে আমার বাংলাদেশে
ঘুমায়েছে সব কাজ চুকিয়ে অবশেষে।

#ইনকিলাব #জিন্দাবাদ #বাংলাদেশ #জিন্দাবাদ


🇧🇩🇧🇩🇧🇩

14/12/2025

অন্তরাত্মা’
ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তির পর এবার ওটিটিতে এসেছে শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’। ওয়াজেদ আলীর সিনেমাটি গতকাল দুপুরে মুক্তি পেয়েছে। নির্মাতার ভাষ্য, ‘এটি প্রেম-ভালোবাসা ও ষড়যন্ত্রে ঘেরা এক সিনেমা।’ছবিতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। আরও আছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার।

14/12/2025

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাষ্ট্রপতি রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরবর্তী সময়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টামণ্ডলীর সদস্য, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

প্রতিবছর ১৪ ডিসেম্বর শোকের আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শোকের প্রতীক হিসেবে কালো পতাকা উত্তোলন করা হয়।

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'...
26/09/2025

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'

১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'ঘা'ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন, আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে, ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র

২. ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু, তাঁর কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন, ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাঁদের আস্তানাতে নিয়ে ব্লাক মে*ইল করবে।

৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা, রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা, এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪. রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাঁদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না, সব হারাবেন, মেয়ে দিয়ে ব্লাক মে'ইল করবে।

৫.গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌ*লতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬. যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম, আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছি*নতাই করে ছাদ থাকে ফেলে দেয়

৮.লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯.যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০.হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নে*শাখোর ওঁত পেতে থাকে ছি*নতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতনতা সৃষ্টিতে শে*য়ার করে সকলকে জা'নি'য়ে দিন।

ভালো থাকুন, সুস্থ থাকুন,
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।

কেমন আছেন অভিনেতা জাহিদ হাসানঈদের আগের দিন থেকে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শোনা যায়, বেশ কিছুদিন ধরে...
25/09/2025

কেমন আছেন অভিনেতা জাহিদ হাসান

ঈদের আগের দিন থেকে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শোনা যায়, বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন অভিনেতা; শুরুর দিকে ছিল জ্বর এবং পরে শ্বাসকষ্টের সমস্যা। চিকিৎসকেরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত জাহিদ হাসান। এরপর তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রীতিমতো উদ্বেগ তৈরি হয় ভক্তদের মাঝে।

এর আগে গত সোমবার জাহিদ হাসানের স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর জাহিদ হাসানকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর মঙ্গলবার নিজের শারীরিক অবস্থার কথা গণমাধ্যমে জানান জাহিদ হাসান নিজেই। অভিনেতার কথায়, ‘এখনো হাসপাতালে আছি। চিকিৎসকের পরামর্শে আরও কিছু দিন থাকতে হবে। আগের চেয়ে কিছুটা ভালো আছি।’

জাহিদ হাসান বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই। দোয়া ও ভালোবাসা চাই। আল্লাহ দয়ালু, তিনি নিশ্চয়ই রহম করবেন।’

উল্লেখ্য, এই ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসানের অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। এই ছবিতে জাহিদ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, ইন্তেখাব দিনার, নরেশ ভূঁইয়া, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। এর আগে রায়হান রাফীর ‘আমলনামা’সহ বেশ কয়েকটি কাজে দেখা গেছে জাহিদ হাসানকে।

Address

Mirpur
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাইমা রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category