লেংগা বাজার

লেংগা বাজার এই পেজটি মানুষকে বিভিন্ন বিষয়ে অবগত করার জন্য।
আপনি ভিডিও কিংবা ছবি পোস্ট করতে চাইলে WhatsApp করুন।

চাকুরীর বিজ্ঞপ্তি
31/10/2023

চাকুরীর বিজ্ঞপ্তি

দোয়া ও ভালোবাসা রইলো ❤️✅
27/10/2023

দোয়া ও ভালোবাসা রইলো ❤️✅

আজ রবিবার ১- অক্টোবর লেংগা বাজার বামা(বি,এস) সুন্দরী উচ্চ বিদ্যালয়ে  এসএসসি ২০২৩ এর মডেল টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।এসএ...
02/10/2023

আজ রবিবার ১- অক্টোবর
লেংগা বাজার বামা(বি,এস) সুন্দরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৩ এর
মডেল টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি পরীক্ষা আমাদের জীবনের প্রথম ও প্রধান মূল্যায়ন পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে আমরা নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ করে থাকি। এই পরীক্ষা আমাদের জীবনে উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে সাহায্য করে থাকে। এসএসসি পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনের পথ চলা শুরু হয়ে যায়। আমরা যেন আমাদের এসএসসি ধাপ পেরিয়ে আমাদের ক্যারিয়ার গঠনে প্রস্তুতি নিতে পারি । এটা আমাদের জীবনে এমন একটি সময়ে এই সময় আমাদের জীবনে ক্যারিয়ার গঠনের প্রস্তুতি সিদ্ধান্ত নিতে হয়। এসব কথা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম ।

প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ভিক্তিতে এসএসসি টেষ্ট পরীক্ষায় কোন ছাত্র/ছাত্রী যদি অকৃতকার্য হয় সে ক্ষেত্রে সেই ছাত্র/ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

তিস্তা সেতু নির্মাণ কাজে নিয়োজিত এক নির্মাণ শ্রমিকের মৃ-ত্যু।গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন তিস্তা ব্রীজে আজ ২১/৯/২০...
21/09/2023

তিস্তা সেতু নির্মাণ কাজে নিয়োজিত এক নির্মাণ শ্রমিকের মৃ-ত্যু।
গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন তিস্তা ব্রীজে
আজ ২১/৯/২০২৩ বৃহস্পতিবার উজান বোচাগাড়ি গ্রামের
২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাইবর রহমান দুপুর ১২ ঘটিকায় তিস্তা ব্রীজের কাজ করার সময় ব্রীজ থেকে পড়ে গিয়ে ম-র্মা-ন্তিক ভাবে ঘটনাস্থলেই মা-রা যায়।

বাংলাদেশের যে কোন যায়গায় যেতে ভাড়া করুন আবদুল্লাহ রেন্ট-এ কার (হাইচ, কার, মাইক্রো)        যোগাযোগ    মোঃ খোকন মিয়া Mob...
16/09/2023

বাংলাদেশের যে কোন যায়গায় যেতে
ভাড়া করুন আবদুল্লাহ রেন্ট-এ কার
(হাইচ, কার, মাইক্রো)

যোগাযোগ
মোঃ খোকন মিয়া
Mobile 01735556960

একটি হারানো বিজ্ঞপ্তি🥲 একটি হারানো বিজ্ঞপ্তিএই ব্যক্তি আজ টাঙ্গাইল থেকে গাইবান্ধা আসার পথে হারিয়ে গেছে লোকটির বুদ্ধি কম,...
08/09/2023

একটি হারানো বিজ্ঞপ্তি🥲 একটি হারানো বিজ্ঞপ্তি

এই ব্যক্তি আজ টাঙ্গাইল থেকে গাইবান্ধা আসার পথে হারিয়ে গেছে

লোকটির বুদ্ধি কম,,যদি কেউ দেখে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ করার গেলো।

নাম ইদ্রিস মিয়া
গ্রাম মৌজা মালি বাড়ি
১নং লক্ষীপুর
গাইবান্ধা সদর

বিঃদ্রঃ সন্ধান পেলে এই নম্বর এ যোগাযোগ করবেন 01785990281

Post by 👇
Md ataur rohoman rana

https://m.facebook.com/story.php?story_fbid=2437144516496047&id=100006015678556&mibextid=Nif5oz

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪২ পিস ইয়াবাসহ বেলাল মিয়া (৫০) নামের এক মাদক কারবারি গ্রেফতারগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজে...
03/09/2023

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪২ পিস ইয়াবাসহ বেলাল মিয়া (৫০) নামের এক মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪২ পিস ইয়াবাসহ বেলাল মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
গ্রেফতারকৃত বেলাল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থানকালে বেলাল মিয়ার কাছ থেকে ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত বেলালকে গোবিন্দগগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংক হাট লক্ষ্মীপুর আউটলেট শাখায় নিয়মিত লেনদেন ও ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে। যোগাযোগ -এ আর প্লাজা, টেম্পুস্...
03/09/2023

ডাচ্-বাংলা ব্যাংক হাট লক্ষ্মীপুর আউটলেট শাখায় নিয়মিত লেনদেন ও ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে।

যোগাযোগ -এ আর প্লাজা, টেম্পুস্ট্যান্ট,হাট লক্ষ্মীপুর,
গাইবান্ধা। মোবাইল -০১৭৬১-৫১৮৫৫০/০১৮৩৪৮৬২৩৪৩

সুন্দরগঞ্জের সর্বানন্দ থেকে দুইজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশগাইবান্ধার সুন্দরগঞ্জ  উপজেলায় ২ মাদক কারবারিকে গ...
02/09/2023

সুন্দরগঞ্জের সর্বানন্দ থেকে দুইজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা ডিবির ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের রঞ্জিত কান্ত (৪৮), শাহাবাজ গ্রামের রফিকুল ইসলাম (৫১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলার কাসেমের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রঞ্জিত কান্ত ও রফিকুল ইসলামের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

ওসি মোখলেছুর রহমান বলেন, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গাইবান্ধায় বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতারজেলা প্রতিনিধি, গাইবান্ধাগাইবান্ধায় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমন (৩৫)...
27/08/2023

গাইবান্ধায় বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধায় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৭ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মোকছেদুর রহমান ইমন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ গিদারী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমনকে গ্রেফতার করা হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্রাক চাপায় পুলিশ নিহতের ঘটনায় ড্রাইভারসহ তিনজন গ্রেফতার, ঘাতক ট্রাকটি আটক ( গাইবান্ধা)গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পু...
26/08/2023

ট্রাক চাপায় পুলিশ নিহতের ঘটনায় ড্রাইভারসহ তিনজন গ্রেফতার, ঘাতক ট্রাকটি আটক ( গাইবান্ধা)

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ড্রাইভারসহ তিনজনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ঘাতক ট্রাকটিকের আটক করা হয়েছে। আজ শনিবার পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে এসপি জানান, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামীদের ও ট্রাকটি সনাক্ত করা হয়। এরপর শুক্রবার রংপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটির চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকটির চালক মোঃ জামাল মিয়া (৩৫), তার সহকারী মোঃ মশিউর রহমান (২৯) এবং ট্রাকটির মূল মালিক আনিসুর রহমান (৪৪)।
তাদের তিনজনেরই বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায়।
তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। সেই সঙ্গে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত ২৩ আগস্ট রাতে ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক হওয়া সত্তে ও বদলী হিসেবে হেলপার জামাল মিয়াকে রংপুর থেকে বালাসীঘাটে আলু নিয়ে পাঠান।
সেখানে ভোররাতে আলু আনলোড করে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে সকাল ৬টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা শহরের পুরনো জেলখানা মোড়ে পৌঁছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রিপোর্টার: কামাল

উন্নয়ন!  উন্নয়নের  রুপকার, মাটি  ও  মানুষের প্রতিনিধির  কর্মী,  সমর্থকরা  কি  এসব  রাস্তা  দিয়ে  চলাচল  করেন  না?  অবশ্য...
26/08/2023

উন্নয়ন!
উন্নয়নের রুপকার, মাটি ও মানুষের প্রতিনিধির কর্মী, সমর্থকরা কি এসব রাস্তা দিয়ে চলাচল করেন না? অবশ্যই করেন ।
লেংগা বাজার থেকে এমপির বাজার এই গ্রামীণ রাস্তাটির দৃশ্য । আমি প্রাক্তন ডিসি জনাব অলিউর রহমান মহোদয়ের সাথে দুইবার দেখে করে রাস্তা পাকাকরণের আবেদন জানিয়েছি।
ডিসি মহোদয় খুবই আন্তরিক এই রাস্তার বিষয়ে।
উনি আমার সামনে কথাও বলেছেন কতৃপক্ষ নিকট। এখন অপেক্ষা করি, কবে সেটির বাস্তবায়ন হয়।✅

রিপোর্টার: ময়নুল ইসলাম

ধন্যবাদ ময়নুল ইসলাম স্যার আপনাকে ❤️✅

https://m.facebook.com/story.php?story_fbid=1766002020484216&id=100012233052730&mibextid=Nif5oz

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when লেংগা বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লেংগা বাজার:

Share