06/08/2026
পুরুষরা যখন ক্যারিয়ারে এভারেজ থাকে তখন চায় কম এডুকেটেড বউ আবার সংসারী বউ। পুরুষদের ক্যারিয়ার গ্রাফ এমন যে তাদের সফলতা একটা বয়সে এসেই যায়। যত সফলতা আসবে ততো উচ্চ শ্রেনীর লোকেদের সাথে তাদের উঠাবসা হবে। উচ্চ শ্রেণীর লোকেরা কেমন? নিজেরাও উচ্চশিক্ষিত তাদের ওয়াইফও উচ্চশিক্ষিত। তখন পুরুষদের হয় কি নিজের ওয়াইফকে পাবলিক প্লেসে বা বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে আসার ইনসিকিউরিটি এসে যায়। তখন পুরুষ ভাবে আমার বউ বাকি নারীদের মত শিক্ষিত না কেন, আমার বউ এত সব কিছুতে পিছিয়ে কেন, আমি আগে বিয়ে করে ভুল করে ফেলেছি। তখন পুরুষদের মাঝে টক্সিসিটি এসে যায়।
পুরুষদের দুইটা ফেইজে দুই প্রকারের টক্সিসিটি থাকে। প্রথম ফেইজে এরা এডুকেটেড এবং ইন্ডিপেনডেন্ট উইম্যানদের দেখতে পারে না। পরে যখন উচ্চশিক্ষিত এবং আরো বড় শ্রেণীতে উঠাবসা করে তখন আবার পিছিয়ে যাওয়া নারীদের দেখতে পারে না। পুরুষ হিসেবে মনে রাখবেন পকেটের টাকা যত বাড়বে আর উচ্চশ্রেণী এবং এডুকেটেড ক্লাসে যত উঠাবসা করবেন মাইন্ড ব্রড হবে। চিন্তা ধারণা বদলাবে। আজ যেমন নারী পছন্দ অনেক কাল দেখবেন তার বিপরীত মেরুর নারী পছন্দ।
এর জন্য দেখবেন, সফল পুরুষদের যারা আগে বিয়ে করে সফল হওয়ার পর, তারা সফল পরে অনেক বেশি হয়ে গেলে বউ আর ভাল লাগে না। আগে যে বউ সংসারের রাণী মনে হতো সেই বউকে লাগে নিজের সাথে যায় না। যে মেয়েকে আগে মাথায় তুলে রাখতো পরে সেই নারীর বেলায় একদম চামার হয়ে যায়। যে পুরুষ আগে বউকে প্রেসার দিত যে এই ঢেকে ঢুকে থাকবা, বাহিরে যাবা না। সেই পুরুষ পরে প্রেসার দেয় যে স্মার্ট হতে পারো না?