27/04/2023
আজকের গল্পটা একটু ভিন্নধর্মী। হ্যাঁ আজকের গল্পটা হলো আমাদের Director Apu Mazumder দাদা এবং Keya Moni বৌদির ।
সেই ২০১০ সালে তাদের এই পথচলার শুরু হয়েছিল। দেখতে দেখতে কখন যে এতগুলো বছর তারা একসাথে পার করে ফেলেছে বুঝতেই পারলো না। যখন সংখ্যায় হিসাব করে দেখলো, তখন তারা নিজেরাই খুব অবাক😀 ১৩ টা বছর............পার করে ফেলেছে। কিন্তু এখনও যখন তাদের দেখা হয়, মনে হয় এইতো সে-দিন বিকেল বেলা তাদের প্রথম কথা হয়েছিলো। 🥰🥰🥰 তবে এই দাদা-বৌদির প্রেমের মজার ব্যাপার হলো.... মানে যেটা এখনকার প্রেমে কথায় কথায় হয় 🙂 ( ব্রেকআপ ) এই ব্রেকআপ শব্দটা তারা দু'জন এই ১৩ বছরে ভুল করেও কেউ কখনো বলেনি। কারণ, দাদা-বৌদি একজন আর একজনকে ছাড়া অসম্পূর্ণ 🙂 দাদা যেমন বৌদিকে পাগলের মতো ভালোবাসে,অন্ধের মতো বিশ্বাস করে - ঠিক বৌদিও তেমনি দাদাকে ভালোবাসে, বিশ্বাস করে।
আর সেই প্রথম দিন থেকেই তাদের একটাই ইচ্ছা ছিলো....যে, দুই পরিবারের সবার সম্পূর্ণ সন্মতি যেইদিন পাবে, ঠিক তখনি তারা এই ভালোবাসার শুভ পরিণয় ঘটাবে।🙂ভগবানের আশীর্বাদে গত ২৩ এপ্রিল, ২০২৩ইং তারিখ অহ্ময় তৃতীয়া দিন আমাদের দাদা-বৌদির জীবনে এলো সেই দিন🥰🥰🥰
© Foto Twist Photography
Instagram : instagram.com/fototwistbd
YouTube : youtube.com/
Booking or Query : +8801711342389