12/08/2026
হে পথের পথিক তুমি একবার থেমে নিজেকেও জিজ্ঞেস করে নিও,
তুমি যা দিয়েছো তা ফিরে পেয়েছো,
নাকি যা পেয়েছিলে তা অন্য কে দিয়েছো।
পথে যাকে পাও তাকেই আপন করে নাও,
নাকি আপন করে তারপর দূরে ঠেলে দাও।
নিজেকে নিজের জন্য থামাও,
নাকি নিজের জন্য অন্য কাউকেও থামিয়ে দাও।
আবার চলার আগে একবার ভেবে নিও,
সামনের যাত্রা টা সবার জন্য সুন্দর হয় যেন।