সাধারন জ্ঞান -নতুন বিশ্ব।

সাধারন জ্ঞান -নতুন বিশ্ব। এই পেইজ থেকে সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে সাথেই থাকুন।

 #আজকে আমরা জানব অর্জুন গাছের ছাল এর উপকারিতা। একটা কথা বাড়ির বড়দের মুখে আমরা অনেকেই শুনেছি হয়তো। সেটা হল, বাড়িতে একটা অ...
07/10/2025

#আজকে আমরা জানব অর্জুন গাছের ছাল এর উপকারিতা।

একটা কথা বাড়ির বড়দের মুখে আমরা অনেকেই শুনেছি হয়তো। সেটা হল, বাড়িতে একটা অর্জুন গাছ থাকা মানে নাকি একজন ডাক্তারের বাড়িতে থাকা। এটি কিন্তু একদমই বাড়িয়ে বলা নয়।

আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেও এই অর্জুন গাছকে একটি গুরুত্বপূর্ণ ওষধি গাছ হিসেবে দেখা হয়েছে। অর্জুন গাছে ছাল ব্যবহার করে আমরা অনেক রোগের থেকে উপশম পেটে পারি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক কী কী রোগের থেকে অর্জুন গাছের ছাল ব্যবহার করে আমরা ভালো থাকতে পারি।

কেন অর্জুন গাছে ছাল উপকারি?
অর্জুন গাছের ছালে আছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এ ছাড়াও এতে আছে গ্লুকোসাইড। এর পাশাপাশি এতে আছে ভিটামিন ই আর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। অর্জুন গাছের ছালে আছে অনেক খনিজ উপাদান, যা আপনাকে অনেক সমস্যা থেকে সরাসরি মুক্তি দেবে।

কী কী রোগ থেকে মুক্তি দেয়?
নানান রোগের থেকে মুক্তির পাশাপাশি অর্জুন গাছের ছাল ত্বক ও চুলের যত্ন নিতেও ব্যবহার করা যেতে পারে। আজ এর নানান গুনাগুন সম্পর্কে জেনে নিন।

১. অ্যাজমা রোগের ওষুধ
অ্যাজমার ক্ষেত্রে কিন্তু অর্জুন গাছের ছাল অসাধারণ উপকার দেয়। আপনি যদি অর্জুন গাছের ছাল গুঁড়ো করে দুধে মিশিয়ে খেতে পারেন নিয়মিত তাহলে এই অ্যাজমার সমস্যা অনেক কমে যাবে।

২. হৃদরোগ থেকে দূরে রাখে
অর্জুন গাছের ছাল কিন্তু হার্টের সমস্যার খুব ভালো কাজ দেয়। এটি কার্ডিয়াক মাসল শক্তিশালী করে। হার্টের মধ্যে রক্ত সঞ্চালন ভালো রাখে। করোনারি হার্টের রোগ হতে দেয় না। অর্জুন গাছের ছাল সারা রাত জলে ভিজিয়ে পরের দিন বেটে দুধে মিশিয়ে খান। আর তা না হলে ছাল গুঁড়ো করে দুধে মিশিয়ে খেলেই হবে।

৩. ত্বকের পরিচর্যায়
আমরা জানিও না হয়তো, আমাদের ত্বকের জন্য এই অর্জুন গাছের ছাল কতটা উপকারী। এটি ভিতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের কোষ মজবুত করে। অর্জুন গাছের ছাল মধুর সঙ্গে মিশিয়ে ব্রণের উপর লাগালে তা কমে যায়।

আবার আপনি যদি এই ছালের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে মেচেতার দাগও কমে যায়। অর্জুন গাছের ছাল ফেস প্যাক হিসেবে অনেকে নিয়মিত ব্যবহার করে থাকেন।

৪. ক্ষত হলে ব্যবহার করা যায়
অনেক সময়ে আমাদের খোস পাঁচড়া হয়ে থাকে। আর কিছুতেই এগুলি কমতে চায় না। তখন অর্জুন গাছের ছাল ব্যবহার করুন। অর্জুন গাছের ছাল রাতে জলে ভিজিয়ে রাখুন।

এই জল দিয়ে পরের দিন জায়গাটা ভালো করে ধুয়ে নিন। তারপর অর্জুন গাছের ছালের গুঁড়ো জলে মিশিয়ে পেস্ট বানিয়ে ওই জায়গায় লাগান। ১৫ মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। এতে উপকার পাবেনই।

৫. আমাশয় মুক্তি দেয়
আমাশয় হলে আমরা খুবই কষ্ট পাই। পেট সব সময়ে ভার হয়ে থাকে আর নাভির কাছে যন্ত্রণা করে। কিছুই খেতে ইচ্ছে হয় না। আমাশয় হলে আপনি অর্জুন গাছের ছালের ক্কাথ ছাগলের দুধে মিশিয়ে খান। এতে আমাশয়ের সমস্যা কমে যাবে।

৬. হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে
আমাদের বাঙালিদের প্রধান সমস্যা কিন্তু এটিই। আর এই হজমের সমস্যা থেকেই গ্যাস, অম্বল আরও কত কী! কিন্তু অনেক ওষুধ খেয়েও এই সমস্যা কমে না। এবার অর্জুন গাছের ছালে বিশ্বাস রেখে দেখুন। রোজ রাতে শুতে যাওয়ার আগে হাল্কা গরম জলে অর্জুন গাছের ছাল গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন। এটি রোজ রাতে খান নিয়ম করে। এতে আপনার হজম ক্ষমতা বাড়বে।

৭. মাড়ির সমস্যা হয় না
মাড়ি থেকে রক্ত পড়া খুব সাধারণ সমস্যা। অনেক সময়ে মাড়ি ফুলে যায়, লাল হয়ে যায়। তখন খুব ব্যথা করে। অর্জুন গাছের ছালে আছে ট্যানিন। তাই এই ছাল মাড়ির সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেবে। অর্জুন গাছের ছাল গুঁড়ো করে মাজনের মতো ব্যবহার করুন রোজ সকালে। তাহলেই উপকার পাবেন।

৮. বুক ধড়ফড় করলে
অনেক সময়েই আমাদের বুক ধড়ফড় করে। দূর থেকে হেঁটে আসলে বা খুব চিন্তায় পড়ে গেলে আমাদের বুক ধড়ফড় হয়। সেই সময়েও আমাদের সাহায্য করতে পারে অর্জুনের ছাল। ছাল শুকিয়ে নিয়ে দুধের সঙ্গে মিলিয়ে রোজ বিকেলে খান। তবে একটু ঠাণ্ডা করে খাবেন। এতে এই সমস্যা কমবে।

৯. যৌন উদ্দীপনা বাড়ায়
বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে যৌন উদ্দীপনার অভাব কিন্তু একটি গুরুতর সমস্যা। অনেক সময়ে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করতে হয় এর। কিন্তু জানেন কী, অর্জুন গাছের ছাল এই সমস্যা থেকেও রেহাই দেয়!

এই ছালে আছে স্যাপোনিন, যা যৌন ক্ষমতা বাড়ায়। আর পুরুষদের ক্ষেত্রে শুক্র কম থাকলে অর্জুনের ছাল গুঁড়ো করে তা গরম জলে মিশিয়ে সেই জল ছেঁকে তার মধ্যে ১ চামচ শ্বেত চন্দন মিশিয়ে খান। এটি অসাধারণ কাজ দেয়।

১০. রক্তপিত্ত
অনেক সময়েই আমাদের রক্তপিত্ত হতে দেখা যায়। তখন আমরা খুবই ভয় পাই। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময়ে শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে এটি হতেই পারে। তখন অর্জুনের ছালই আপনাকে রেহাই দেবে। আগের দিন জলে এই ছাল ভিজিয়ে রাখুন। তারপর সেই জল পরের দিন সকালে ছেঁকে খেয়ে নিন। রোজ সকালে খান এটি। আপনি উপকার পাবেনই।

১১. কাশি কমাতে
অনেক সময়েই কারণ নেই, আমাদের খুব কাশি হতে শুরু করে। একে অনেক সময়ে ক্ষয় কাশিও বলা হয়। এর জন্যও সাহায্য নিন অর্জুন গাছের। অর্জুন গাছের ছাল বাসক পাতার রসে ভিজিয়ে রাখুন। তারপর তা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন। খুব কাশি হলে মধু বা মিছরির সঙ্গে খেয়ে নিন। আপনি এতে সহজেই উপকার পাবেন।

১২. লিভারের সমস্যায়
লিভার ভালো থাকা আমাদের শরীরের জন্য খুব দরকার। ডাক্তাররা বলেন, লিভার ভালো থাকলে নাকি অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু সেই লিভারও তো অনেক সময়ে ঠিক মতো কাজ করে না।

তাই লিভার সুস্থ রাখতে অর্জুন গাছের ছাল ব্যবহার করুন। অর্জুন গাছের ছালের গুঁড়ো জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সেই জল খেতে হবে। এটি লিভারসিরোসিসের টনিক হিসেবে কাজ করে।

১৩. ঋতুস্রাবের সমস্যায়
অনেক সময়েই মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব হয়। আর তার ফলেই পেটে ব্যথা, বমি বমি ভাব এই সব হয়। আবার নিয়মিত ঋতুস্রাব হলেও এই সমস্যা যে হয় না তা নয়। আর এই ব্যথা কমানোর জন্য মেয়েরা সাধারণত কোনও ওষুধ খেতে চান না।

তখন আপনি এই অর্জুন গাছের ছাল ব্যবহার করতে পারেন। হাল্কা গরম জলে অর্জুন গাছের ছালের গুঁড়ো মিশিয়ে নিয়ে খেয়ে নিন যখন খুব ব্যথা হবে। খানিক পর দেখবেন ব্যথা অনেক কমে এসেছে।

১৪. ক্যানসার প্রতিরোধে
গবেষণা করে দেখা গেছে, অর্জুন গাছের ছালে আছে গ্যালিক অ্যাসিড আর লুটেনোনিন। এই দুটি উপাদান ক্যানসারের কোষের বৃদ্ধি কমায়। তাই যদি আপনি নিয়ম করে এই ছাল ব্যবহার করেন তাহলে কিন্তু ক্যানসারের থেকে দূরে থাকতে পারবেন। সপ্তাহে দু দিন শুধু শুতে যাওয়ার আগে দুধে অর্জুন গাছের ছাল গুঁড়ো করে মিশিয়ে খেয়ে নিন। এতে উপকার পাবেন।

১৫. হাড় মচকে গেলে
চলতে চলতে অসাবধানতা বশত আপনার পায়ে চোট লাগতে পারে। সেখান থেকে হাড় মচকে যাওয়া বা চিড় খাওয়া খুবই স্বাভাবিক। এ ক্ষেত্রে অর্জুন গাছের ছাল বেটে তার সঙ্গে রসুন বাটা মিশিয়ে ওই ব্যথার জায়গার লাগিয়ে রাখুন। তার সঙ্গে রোজ রাতে অল্প দুধের সঙ্গে এই অর্জুন গাছের ছালের গুঁড়ো খেতে পারেন।
#সাধারন জ্ঞান -নতুন বিশ্ব।
゚viralシfypシ゚viralシalシ

টেকনিকে_মনে_রাখি_বিশ্বের_বিখ্যাত_সীমারেখা:😊=========★সূত্রঃ- ডুরান আপা।**ব্যাখ্যাঃ ডুরান্ড লাইন। (আফগানিস্তান ও পাকিস্তা...
06/10/2025

টেকনিকে_মনে_রাখি_বিশ্বের_বিখ্যাত_সীমারেখা:😊
=========
★সূত্রঃ- ডুরান আপা।
**ব্যাখ্যাঃ ডুরান্ড লাইন। (আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা)।
★সূত্রঃ- ভাপা পিঠা কন্ট্রোল করে খাও।
**ব্যাখ্যাঃ লাইন অব কন্ট্রোল। (ভারত ও পাকিস্তানের সীমারেখা)।
★সূত্রঃ- কার্জন হল পোরাতন হয়ে গেছে।
**ব্যাখ্যাঃ কার্জন লাইন। (পোল্যান্ড ও রাশিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- সরকার ফস করে পোলি ব্যাগ উঠায়ে দিল।
**ব্যাখ্যাঃ ফস লাইন। (পোল্যান্ড ও লিথুনিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- ম্যাজিনো আমাকে একটি জামা ফ্রি দিয়েছে।
**ব্যাখ্যাঃ ম্যাজিনো লাইন। (জার্মান ও ফ্রান্সের সীমারেখা)।
★সূত্রঃ- সে আমাকে একটি সিগফ্রিডের জামা ফ্রি দিয়েছে।
**ব্যাখ্যাঃ সিগফ্রিড লাইন। (জার্মান ও ফ্রান্সের সীমারেখা)।
★সূত্রঃ- ওডার ও হিন্ডার কে পোজা করো না।
**ব্যাখ্যাঃ ওডারনিস লাইন। (হিন্ডারবার্গ লাইন,, পোল্যান্ড ও জার্মানীর
সীমারেখা)।
★সূত্রঃ- রাফি ম্যানার হেইম।
**ব্যাখ্যাঃ ম্যানারহেইম লাইন। (রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা)।
★সূত্রঃ- সনো যুগে গেছে।
**ব্যাখ্যাঃ সনোরা লাইন। (যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা)।
★সূত্রঃ- ম্যাকমোহনের সাথে দেখা করতে চাই।
**ব্যাখ্যাঃ ম্যাকমোহন লাইন। (চায়না ওইন্ডিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- বাই র্যাড।
**ব্যাখ্যাঃ র্যাডক্লিফ লাইন। (বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- একুচুয়ালী লাইন কন্ট্রোল করতে চাই।
**ব্যাখ্যাঃ লাইন অব একচুয়াল কন্ট্রোল। (চায়না ও ইন্ডিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- আই পারপল হয়ে যাই।
**ব্যাখ্যাঃ পারপল লাইন। (অারব ও ইসরাইলের সীমারেখা)।
★সূত্রঃ- ব্লু লেই।
**ব্যাখ্যাঃ ব্লু লাইন। (লেবানন ও ইসরাইলের সীমারেখা)।
★সূত্রঃ- ইসি কে নির্বাচনে গ্রীন ভূমিকা রাখতে হবে।

সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৫প্রশ্ন: এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?উত্তর: মালদ্বীপপ্রশ্ন: এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়ট...
06/10/2025

সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৫
প্রশ্ন: এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: মালদ্বীপ

প্রশ্ন: এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি?
উত্তর: ৪৪টি

প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: এভারেস্ট

প্রশ্ন: ইন্টারনেট কবে চালু হয়?
উত্তর: ১৯৬৯

প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন

প্রশ্ন: চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
উত্তর: ৩০০০ কি.মি.

প্রশ্ন: অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে?
উত্তর: ৫টি

প্রশ্ন: প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: কাঠমুন্ডু

প্রশ্ন: হিরোসিমায় নিক্ষিপ্ত আনবিক বোমার নাম কি?
উত্তর: লিটল বয়

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর

প্রশ্ন: কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
উত্তর: প্রথম ৪টি

প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?
উত্তর: সেন্টমার্টিন

প্রশ্ন: নিচের কোনটির স্থপতি লুই আই কান?
উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদ

প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানী

প্রশ্ন: বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে?
উত্তর: ৮ আগস্ট, ২০২৪

প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে?
উত্তর: কোনটিই নয়

প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

প্রশ্ন: বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ উপাধি প্রদান করা হয়েছিল?
উত্তর: ১৭৫ জন
প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন মন্ত্রণালয়ের অধীনস্থ?
উত্তর: অর্থ।

প্রশ্ন: ২০২৪ সালে বৈজ্ঞানিক প্রকাশনার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। (সূত্র: স্কোপাসের গবেষণা)।

প্রশ্ন: সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে?
উত্তর: জিম্বাবুয়ে।

প্রশ্ন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই-এ বৈশ্বিক নেতা করতে চান?
উত্তর: ‘এআই অপারচুনিটিস অ্যাকশন প্ল্যান’।

প্রশ্ন: গুয়ান্তানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০০২ সালে।

প্রশ্ন: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ ২৪১ রানের জুটির রেকর্ড গড়েছেন কারা?
উত্তর: লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

প্রশ্ন: খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
উত্তর: যুক্তরাষ্ট্র। (বাংলাদেশ: ৭৬তম)।

প্রশ্ন: সম্প্রতি দেশে HMPV ভাইরাস রোগী শনাক্ত হয় কবে এবং কোথায়?
উত্তর: ০৯ জানুয়ারি ২০২৫, কিশোরগঞ্জ।

প্রশ্ন: লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার (কমলগঞ্জ)।

প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর: নাফ।

প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত কে?
উত্তর: মাইকেল মিলার।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: চীন।

প্রশ্ন: ‘সানডে টাইমস’ কোন দেশের সংবাদ মাধ্যম?
উত্তর: ব্রিটিশ।

প্রশ্ন: পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
উত্তর: পাকিস্তান।

প্রশ্ন: কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত?

উত্তর: ছেঁড়াদ্বীপ

প্রশ্ন: ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৯৭

04/10/2025

I gained 5,987 followers and created 3 posts in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

04/10/2025

১.
চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘জুলাই স্মৃতি পার্ক’।
২.
নবনির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিভবন’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
৩.
জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন ‘জুলাই শহীদ’ এবং ১৪০১ জন ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।
৪.
চব্বিশের গণ–অভ্যুত্থানের পথ পরিক্রমা নিয়ে লেখা ‘লাল জুলাই’ বইয়ের লেখক আলতাফ পারভেজ।
৫.
জেনারেশন বিটা যুগ শুরু হয় ১ জানুয়ারি ২০২৫ থেকে।
৬.
জেনারেশন বিটার সময়কাল হলো ২০২৫–২০৩৯ সাল।
৭.
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ২০২৫ সালে।
৮.
ব্রিকসের ১০ম সদস্য হিসেবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া।
৯.
ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করেন।
১০.
দেশের ২০২৫ সালের ‘বর্ষপণ্য’ ছিল আসবাবপত্র।
゚viralシfypシ゚viralシalシ

02/10/2025

আমরা হইলাম ইতিহাসের সবচেয়ে বড় বেহায়া, কেননা বাংলাদেশের ম্যাচ থাকা অবস্থায় বলি আর ম্যাচ দেখব না বলে ও আবার নতুন হার্ট রি -ফ্রেশ করে খেলা দেখতে বসি। 😄

Fact Bangladesh cricket team..
゚viralシfypシ゚viralシalシ

09/07/2025

সোনারগাঁও, পানাম সিটি।

25/10/2023
23/06/2021

কিছু কিছু মানুষের মোবাইল একটা কারনে ভাল্লাগেনা,
কারন যখন আমি তার মোবাইল দিয়ে পিকচার তুলি, তখন অরিজিনাল পিকচার চলে আসে।
আর অরিজিনাল পিকচার মানে নিজেকে না চিনতে পারা আমি 🤣🤣🤣

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাধারন জ্ঞান -নতুন বিশ্ব। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাধারন জ্ঞান -নতুন বিশ্ব।:

Share