Rishi Kabbo

Rishi Kabbo Rishi Kabbo, Bangladesh based photographer and traveller. Travel through time and space in my frame..

29/07/2024

এই শহরে পাখিদের ঘুম ভাঙ্গে গুলির শব্দে
এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে

মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুন এর গুলি
রক্তের দাবানলে ভেসে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা

ফ্যাসিষ্ট কারা? স্বৈরাচার কে?
শকুন এর ভয়ে থাকে ঘরে কে ?
মায়ের বুকের আর্তনাদ-
হামার বেটাকে মারলু কেনো?
তৃষ্ণার্ত কালো র‍্যাব,
পানি লাগবে আর কারো?

শহর যখন নির্ঘুম মুগ্ধ, প্রিয়,সাঈদ এর রক্তে,
তখন বেওয়ারিশ লাশেদের দ্বন্দ্বে কোথাও কেউ নেই ।

কাঁটাতার ফেলে আসা খাকি হায়েনার শব্দ বোমায়
ঢেকে যাচ্ছে মুক্তির স্লোগান
টিয়ারশেল এর ধোঁয়ায় নিখোঁজ হচ্ছে লাশ

প্লেন এর শব্দের পিছু নিয়ে মাইল পাড়ি দেওয়া থেকে
হেলিকপ্টার এর শব্দে আতংক লাগার সময়ে আজ

এই শহরে পাখিদের ঘুম ভাঙ্গে গুলির শব্দে
এই শহর নেশায় বুদ বারুদের গন্ধে।।
....
( মাথার মধ্যে দেশ, বুকের মধ্যে প্রেমিকা )
~রিশি কাব্য
- জুলাই/২০২৪

25/07/2024

আমি আসলে চেয়েছিলাম
মেট্রো স্টেশন হতে,
যার ধ্বংসে কান্না ধরে রাখা যায় না।

হতে চেয়েছিলাম টোল প্লাজা,
যা আগুনে পুড়লে হাজার কোটি টাকার লোকসান হয়,

কিংবা চেয়েছিলাম ডাটা সেন্টার হতে
যার জন্যে গোটা দেশের মানুষ আহাজারী করে।

আমি হতে চেয়েছিলাম সিটি কর্পোরেশন এর
ওয়েস্ট ডাম্পিং ট্রাক,
যা আগুনে পুড়লে ক্ষতির পরিমান করতে
ছয় সদস্যের তদন্ত কমিটি হয়।

কিন্তু আমাকে ছাত্র করে পাঠালেন,
যে মরলে কান্না আসে না ,
যার রক্তে কোটি টাকার লোকসান হয় না ,
যে মরলে কেউ দেখতে আসেনা ,
রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির তালিকায় আসেনা আমার নাম,
যার লাশ মর্গে নিছক একটা সংখ্যা....

অথচ 'আমি কতো কি হতে চেয়েছিলাম.!

২৫.০৭.২০২৪
রিশি কাব্য

18/07/2024

Check Comment and have some satisfaction.

“Today, during the quota reform movement by students at Science Lab, over a hundred students were injured  .”Science Lab...
16/07/2024

“Today, during the quota reform movement by students at Science Lab, over a hundred students were injured .”

Science Lab, Dhaka, Bangladesh
16-07-2024

Rishi Kabbo

Science Lab, Dhaka, Bangladesh16-07-2024
16/07/2024

Science Lab, Dhaka, Bangladesh
16-07-2024

13/07/2024

🌿

11/07/2024

A symphony of your heartbeats.

08/07/2024

Eyes have the ocean.

07/06/2024

এখানে এখন হয়তো আর ভালোবাসা নেই
তলানীতে ঠেকে গেছে ভালোবাসার রক্তাক্ত দাবানল।
শিমুল তুলোর মতো উড়ে বেড়াচ্ছো তুমি
আমি দুহাতে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করেই যাচ্ছি।

অনেক দিন জিগ্যেস করছো না
এই তোমার কি শীত করছে?
জড়িয়ে ধরবো?
তোমার হৃদপিণ্ডটা ছুটছে ক্যানো এইভাবে?

এখানে ভালোবাসারা বৃষ্টি হয়ে ঝরে
কিন্তু আমরা কাক ভেজা হচ্ছিনা কোনো বর্ষায়।
আমাদের প্রেম শহরের মোড়ে মোড়ে
কারা যেনো গিলে খাচ্ছে।

ঈদানিং খুব বাজে অভ্যাস হচ্ছে
চোখ বন্ধ করলেই তোমাকে দেখি।

বিছানার কোনে থেকে তোমার দুটো মায়া মায়া চোখ
আমার দিকে তাকিয়ে থাকে সারাদিন।
আমি অসাড়তা নিয়ে শুয়ে থাকি।

তুমি হাসলে তোমার ঠোঁটের কোনের ভাজে
এক সমুদ্রের ঢেউ আমাকে তাড়া করে।

বর্ষা শহরে কবে আসবা?
ভিজি না এক হাজার বছর ধরে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rishi Kabbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rishi Kabbo:

Share

Category