অলকানন্দা

অলকানন্দা "Simplicity at its finest — the pure beauty of white periwinkle after a gentle rain."🌻🌻 “অলকানন্দা” – যেখানে প্রতিটি দিন নতুন প্রেরণা নিয়ে শুরু।

সব ছেড়ে একদিন আমিও চলে যাব।কোনো অভিযোগ করবো না, কোনো ঝগড়া করবো না, শুধু নিঃশব্দে সরে যাব তোমার জীবন থেকে। তারপর হয়তো কোন...
15/05/2026

সব ছেড়ে একদিন আমিও চলে যাব।
কোনো অভিযোগ করবো না, কোনো ঝগড়া করবো না, শুধু নিঃশব্দে সরে যাব তোমার জীবন থেকে। তারপর হয়তো কোনো এক নির্জন রাতে তুমি হঠাৎ করেই অনুভব করবে তোমার প্রতিদিনের অভ্যাস হয়ে যাওয়া মানুষটা আর নেই।
যে মানুষটা তোমার রাগ সহ্য করতো, অভিমান ভাঙানোর জন্য নিজেই আগে কথা বলতো, তোমার একটুখানি মন খারাপ বুঝে ঘণ্টার পর ঘণ্টা পাশে থাকতো সে মানুষটাই একদিন দূরে চলে যাবে। তখন হয়তো বুঝবে, হারিয়ে ফেলা মানুষগুলো সবসময় ফিরে আসে না।
আমার অনুপস্থিতিতে তোমার চারপাশ ঠিকই ভরে থাকবে, কিন্তু কোথাও একটা শূন্যতা থেকে যাবে। কারো মায়া, কারো অপেক্ষা, কারো নিঃস্বার্থ ভালোবাসা এসব হারিয়ে গেলে মানুষ দেরিতে হলেও বুঝে, কী ভয়ংকর একটা জিনিস হারিয়েছে।
আর সেদিন হয়তো তুমি খুব করে চাইবে আমি আবার ফিরে আসি, আগের মতো তোমার পাশে বসে থাকি। কিন্তু ততদিনে আমি শিখে যাবো, যাদের মূল্য বোঝাতে হয়, তাদের জন্য অপেক্ষা করতে নেই।
অলকানন্দা

06/05/2026

সে জানে আমি থাকবো
ঝড় এলেও, অভিমান জমলেও, শেষমেশ ফিরে এসে তার পাশেই দাঁড়াবো।
হয়তো এই নিশ্চিত ভরসাটুকুই তাকে এতটা উদাসীন করে তোলে।
তাই সে আর আগলে রাখে না,
ভালবাসার শব্দগুলোও ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায় তার ঠোঁটে।
আমার অপেক্ষা, আমার কষ্ট সব যেন তার কাছে খুব স্বাভাবিক, খুব তুচ্ছ।
এমনভাবে অবহেলা করে,
যেন আমার না থাকাটাই তার জন্য স্বস্তির,
যেন আমি সরে গেলে তার পৃথিবী আরও হালকা হয়ে যাবে।
তবু অদ্ভুতভাবে আমি থেকেই যাই...
অলকানন্দা

slow evenings, softer thoughts🌧️🌧️🌧️
29/04/2026

slow evenings, softer thoughts🌧️🌧️🌧️

09/08/2025

🖤🖤

05/08/2025

"আমিও নেই, সেই কবে থেকেই..."

ঠিক যেন অদৃশ্য হয়ে গেছি এই পৃথিবী থেকে। আমি আছি, তবুও কোথাও নেই। আয়নায় মুখ দেখলে মনে হয়, চেনা সেই চোখজোড়া আর আগের মতো কথা বলে না। চারপাশের কোলাহলে আমি নেই, গল্পে নেই, স্মৃতির পাতাতেও নেই, এমনকি কারও অপেক্ষাতেও না। হয়তো কেউ কখনো খেয়ালই করেনি আমি কতটা নিঃশব্দে মুছে যাচ্ছি সকলের জীবন থেকে।

সেই কবে থেকে যেন ধীরে ধীরে হারিয়ে যেতে শিখেছি। প্রথমে নিজের মধ্যে, তারপর আপন মানুষদের ভিড়ে, একসময় একেবারেই অচেনা হয়ে গেছি নিজের কাছেই। এখন মনে হয়, আমার অস্তিত্বটা শুধু কোনো পুরনো ডায়েরির পাতায় ঠাঁই পাওয়া একটুখানি নাম মাত্র। আমি আর কোথাও নেই, না কারও অনুভবে, না কারও ব্যস্ততায়, না কোনো সকালের আলোয়।

আমি নেই, সেই কবে থেকেই
শুধু সময়টা কেউ মনে রাখেনি।
–মেঘ

27/07/2025

সব মানুষের জীবনে একজন করে মানুষ থাকা দরকার, যার কাছে সব বলা যায়। এমন একজন, যার সামনে নিজের ভিতরের সব দুর্বলতা খুলে ধরলেও লজ্জা লাগে না, সংকোচ হয় না। যার সামনে কান্না করলেও অপমানের ভয় থাকে না। বরং তার নীরবতা, তার পাশে থাকা, তার চোখের দিকে তাকানোতেই মনে হয় এই দুনিয়ায় আমি একা না।
সবসময় সমাধান দরকার হয় না। অনেক সময় দরকার হয় কেউ একজন থাকুক, চুপচাপ পাশে বসে থাকুক, শুধু শুনুক। কোনো পরামর্শ নয়, কোনো বিচার নয় শুধু মন দিয়ে শোনার মতো মন থাকা মানুষটিই অনেক সময় সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে।
কখনো কখনো কথাগুলো এত ভারী হয়ে যায় যে, বুকের ভেতরেই জমে থাকে, আটকে যায় গলার কাছে। তখন যদি একজন বিশ্বাসী মানুষ পাশে থাকে, যাকে সব বলা যায় তবে সেই আটকে থাকা কথাগুলোরা মুক্তি পায়।
আসলে একজন বোঝার মানুষ থাকা মানে শুধু সম্পর্ক না, এটা একটা অনুভব। একটা আশ্রয়। যাকে খুঁজে পেলে মনে হয়, পৃথিবীটা আর এতটা কঠিন না। নিজেকে হারিয়ে ফেললেও সে মানুষটা জানবে, কিভাবে তোমাকে আবার খুঁজে পেতে হয়।
–মেঘ

18/07/2025

🧡💛

"Little moments, soft lights, and a heart full of peace 🌿✨"
18/07/2025

"Little moments, soft lights, and a heart full of peace 🌿✨"

"নির্জন দোলনায় আষাঢ়ের আকাশ ছুঁয়ে একাকী কাকের গল্প, যেন আকাশও থমকে শোনে।" 🌥🕊️
18/07/2025

"নির্জন দোলনায় আষাঢ়ের আকাশ ছুঁয়ে একাকী কাকের গল্প, যেন আকাশও থমকে শোনে।" 🌥🕊️

Address

Jattrabari
Dhaka
1236

Telephone

+8801677180607

Website

Alerts

Be the first to know and let us send you an email when অলকানন্দা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share