24/09/2026
"নতুন করে আবার শুরু"
দীর্ঘ বিরতির পর আবারো ক্যামেরা হাতে শুরু হলো পথচলা। এবারের জার্নিটা আশা করি আরো সুন্দর, আরো সুগম, আরো বর্নিল হবে।
ক্যামেরা হাতে প্রথমদিন বের হয়েছিলাম, আমস্টারডাম শহরের অন্যতম এক সৌন্দর্য, শহরের আলোকসজ্জা দেখতে।
সম্পূর্ণ নতুন, অপরিচিত ডিভাইস হিসেবে দ্রুত সেটিংস পরিবর্তন সহ নানাবিধ জটিলতার সম্মুখীন হয়েছি। তবে এর মাঝেই কিছু সুন্দর ফ্রেম তুলে আনতে পেরেছি আশা করি।
আস্তে আস্তে নিশ্চয়ই দক্ষতা বাড়বে, ছবির হাত আরো মসৃণ হবে, উপহার দিতে পারবো আরো অসাধারণ কিছু ছবি।
সবাইকে সাথে থাকার আহ্বান জানাই।
ছবিগুলো পূর্ণ রেজ্যুলিউশনে দেখতে চাইলে ঘুরে আসতে পারেন ফ্লিকার এ- 130556217@N04" rel="ugc" target="_blank">https://flickr.com/photos/130556217@N04