09/08/2024
অঙ্গীকার ও প্রতিশ্রুতি/ওয়াদা🤝
মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহর নামে অঙ্গীকার,ওয়াদা করার পর সেই অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না এবং প্রকৃতপক্ষে তোমরা তো নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছো, নিশ্চয়ই আল্লাহ জানেন, যা তোমরা করো।’-(সুরা নাহল, আয়াত : ৯১)
আল্লাহ তায়ালা বলেন, ‘আর অঙ্গীকার পূর্ণ করো। অবশ্যই অঙ্গীকার,ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।’ -(সুরা বনি ইসরাঈল, আয়াত: ৩৪)।
মহান আল্লাহ তায়ালা দুনিয়ার স্বার্থে ওয়াদা ভঙ্গকারীদের নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। আর তাদের সঙ্গে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব।☝️ -(সুরা ইমরান : আয়াত ৭৬-৭৭)।
কেয়ামতের দিন আল্লাহ তায়ালা প্রতিশ্রুতি ভঙ্গকারীর উপর রাগান্বিত থাকবেন। যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছমূল্যে বিক্রি করে, তারা আখিরাতের নেয়ামতের কোনো অংশই পাবে না।’ (বুখারি, হাদিস : ৬৬৫৯)।
মোনাফেকের আলামতের মধ্যে একটি হল কথা দিয়ে না রাখা।
পৃথিবীতে সবচেয়ে জঘন্য ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে মানুষকে মিথ্যা আশা, ভালোবাসা,ওয়াদা দেয়। আর যখন সে মানুষটা সত্যি ভালোবেসে ফেলে তখন যদি সে বেইমানি করে।
হযরত আলী (রা:-) বলেছেন যে মানুষ ভালোবেসে মানুষের সাথে বেইমানি করে, সে আসলে তার সাথে বেইমানি করে নাই সে তাকে হত্যা করেছে।🥺🤲