Dola Apu

Directions

Dola Apu আসসালামু আলাইকুম
একটু সহানুভূতি এক অনন্য পরিবর্তন 🤍

30/10/2026

পরনে সাদা পোশাক , চোখে মুখে এক মায়াবী ও ক্লান্তির ছাপ। এই বয়সে বাবাকে তো ছায়ার মতো আগলে রাখার কথা, অথচ নিয়তির নির্মমতায় আজ তিনি রাস্তায়। একটু ভালোবাসা আর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কি পারিনা এই মায়াবী বাবার শেষ বয়সের কষ্টগুলো কমাতে? 😥

30/10/2026

এ অপেক্ষা শুধুমাত্র ৫ টাকার জন্য 😥
তিনি কর্মক্ষম নয় তিনিই প্রকৃতি অভাবি কত মানুষ যায় আসে কেউ সহায়তা করে না! কত মায়াবী বাবা।

30/10/2026

আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে , শাকিব ভাই ২লাখ ২৯ হাজার ফলোয়ারের পেজটি বর্তমানে সচল নেই। সেই পেজে কোনো প্রকার পোস্ট করা যাচ্ছে না। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। @শাকিব ভাই এর বর্তমান পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যেন সে আরো মানবিক কাজ করে দারিদ্র্যের পাশে দাড়াতে পারে।

30/10/2026

বয়সটা খুবই অসহায় 😥 এ বয়সে তারা যদি রাস্তায় থাকে তাহলে সন্তান ঘর কাদের জন্য? তিনি ঠিকমতো হাটাচলাও করতে পারে না একটু হাটে একটু জিরিয়ে নেয়! ওখান থেকেই বার বার বলছিলো "ও মা? ৫টা টাকা দিয়ে যাও" ।

29/10/2026

আমার বাবা নাই এটা দুনিয়ার সবচাইতে ভারী একটি শব্দ 😅 তাদের বাবা থাকতেও তারা রাস্তায় ফেলে গেছে! জানিনা কার বাড়ির বটবৃক্ষ এই পিতা কপাল মন্দ তাই ঠিকানা এখন রাস্তা।

29/10/2026

একটু ভাবুন তিনি কি পরিমান বিপদগ্রস্ত যমুনাতে বাড়ি ভিটা চলে গেছে স্বামী সন্তান কেউ নেই একাকিত্বে কাটছে তার জীবন। কেউ একজন তাকে আশ্রয় দিয়েছে থাকতে। ভিক্ষা করে না খেয়ে কিছু টাকা একটি সমিতিতে সঞ্চয় করেছিলেন এখন তারা তার টাকা দিচ্ছে না! এ নিয়ে খুবই হতাশ তিনি , সমিতি থেকে বলা হয়েছে তার টাকা নাকি সে তুলে নিয়ে এসেছে কিন্তু সে টাকা তুলেইনি এক পর্যায়ে সমিতির লোক তাকে গালা/গাল করে বের করে দেয় 😅 অসহায় অবস্থায় তিনি রাস্তায় এসে কান্না করছিলো।
প্রতার*ণা এখন গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে! অসহায় দরিদ্রের টাকা এভাবে আত্মসাৎ করছে কিছু অসাধু লোক। হাইরে মানুষ , হাইরে দুনিয়া।

28/10/2026

আমরা মানুষ হবো কবে? আমাদের কি আদৌ মনুষ্যত্ব জন্মাবে? কখনোই না!😅 ভিডিওটা দেখুন আপনার অজান্তেই ভেতরে খারাপ লাগা কাজ করে কিনা! এখানে দুইটি শিশু পার্থক্য একজন মায়ের কোলে আরেকজন বেলুন বিক্রেতা। কোলে থাকা শিশুটির বাবা তার জন্য বেলুন কিনতে গিয়েও কিনলোনা উল্টো বিক্রেতা শিশুটির একটি বেলুন নষ্ট করে ফেললো! শিশুটি কিছুই বলতে পারলোনা অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলো কয়েক সেকেন্ড 😥 এটাই অসহায়ত্ব! মনের অজান্তেই খারাপ লেগে গেলো দৃশ্যটি শিশুটিকে ডেকে কাছে নিলাম বেলুনের দাম জিজ্ঞেস করতেই ভেতরটা কেমন লাগলো মাত্র ১০ টাকা? লোকটি বেলুন ফাটিয়ে ফেললো সে তো চাইলেই ১০ টাকা দিয়ে দিতে পারতো কিন্তু দিলো না উল্টো তার পরিবার নিয়ে চলে গেলো হাইরে মানুষ বিক্রেতা শিশুটিও তো তার সন্তানের মতোই হয়তো সংসারের অভাবে পরে ও এখানে । কিছু লোক কখনো বিবেকবান হবে না শুধু বয়সের সংখ্যা টাই বাড়বে।
ভিডিও দেখে আপনার মন্তব্য কি? আপনি হলে কি করতেন? 😅

28/10/2026

আমার দেখা সবচাইতে অসহায় এই মা! কেনো জানেন? নুয়ে পড়া শরীর ,ক্ষুধার্ত পেট ,জরাজীর্ণ কাপড় যে বয়সটা ঘরে আরামে দিন কাটানোর কথা সে বয়সটা তিনি রাস্তায় রাত্রী যাপন করছেন। আমার একার পক্ষে তার জন্য চিরস্থায়ী কিছু করা সম্ভব নয় আপনারা সবাই এগিয়ে আসুন। তার দিনযাপন সহজ করে দিন যেন শেষ নিশ্বাস তার রাস্তায় ত্যাগ না করতে হয় 😥
ঠিকানা জামালপুর সদর।

28/10/2026

সে আমার বাবার বয়সী! তিনি অসুস্থ এবং খুবই ক্ষুধার্ত ছিলো😥 আশেপাশে যাকে দেখছেন তাকেই বলছেন "আমি ক্ষুধার্ত আমাকে একটু ভাত খাওয়ান " কেউ ৫,১০ টাকা দিতে চাইলেও সে নিচ্ছে না শুধু বলছেন "আমার টাকা লাগবে না ,আমাকে ভাত দেন" একপর্যায়ে তাকে ভাত খেতে দিলাম ২ প্লেট ভাত খাওয়ার পর তিনি বলছেন আরো ১ প্লেট দেন ওমনি মাগরিবের আজান হলো তিনি খাবার ছেড়ে উঠে দাড়ালেন এবং বললেন "আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি আজান দিয়ে ফেলছে এখন আর খাবনা নামাজে যাব আরো ভাত দিতে মানা করেন"
অবাক হয়ে দেখলাম একজন মানুষ কি পরিমান আল্লাহ ভীরু এবং সৎ। তিনি কোনো টাকা নেননি শুধু ভাত খাব এই একটাই কথা ছিলো।

আপনার আশেপাশে কেউ ভাত খাওয়ার জন্য আহাজারি করলে অবশ্যই আলু ভর্তা ডাল দিয়ে হলেও খাইয়ে দিবেন ইনশাআল্লাহ। তাদের চাহিদা সীমিত।

Address

Jamalpur Sadar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dola Apu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby photography services