Begart Institute of Photography

Begart Institute of Photography বাংলাদেশের প্রথম ফটোগ্রাফী শিক্ষা কেন্দ্র ।

Begart institute of Photography pays heartfelt tribute to Raghu Rai, one of India’s greatest photographers and a towerin...
26/04/2026

Begart institute of Photography pays heartfelt tribute to Raghu Rai, one of India’s greatest photographers and a towering figure in Indian photojournalism. Bangladesh will forever remember his contribution to the Liberation War in 1971 for his empathatic take on the suffering multitude.

Raghu Rai is one of the many master photographers in the world whose work is discussed in advance classes as part of Begart's curriculum.

His passing away is an immense loss to the world of photography, art, and public memory. But his images will continue to guide generations of photographers to look deeper, wait longer, and see the the unfolding reality with a critical eye and a compassionate mind.

We pay our sincere homage to the master.
Raghu Rai will remain one of the world's most enduring visual voices.

Raghu Rai visited Begart Institute of Photography in 2019.
Photography by Moin Ally

01/10/2025

Happy 94th Birthday to the Father of Bangladeshi Fine Art Photography Manzoor Alam Beg

01/10/2025

Today, we celebrate the birth anniversary of Aalokchitracharjo Manzoor Alam Beg (1 Oct 1931-26 July 1998), the visionary who revolutionised photography in Bangladesh.

A pioneer in his field, Manzoor Alam Beg dedicated his life to promoting photography education and elevating it as an art form. His contributions were invaluable in establishing photography as a recognized profession in Bangladesh.

As the Begart Institute of Photography and the Bangladesh Photographic Society founder, he was pivotal in nurturing young talent and fostering a vibrant photographic community.
Let us remember and honor the legacy of this extraordinary individual who paved the way for countless photographers in Bangladesh.

Photo: Main Uddin

01/10/2025

আজ বাংলাদেশের আলোকচিত্রণ শিল্প আন্দোলনের জনক আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ-এর ৯৪তম জন্মবার্ষিকী।

এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি বাংলাদেশের আলোকচিত্র শিল্পের এই কিংবদন্তীকে, যিনি কেবল ছবিই তোলেননি, বরং একটি শিল্পের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে দিয়ে গেছেন। মনজুর আলম বেগ ১৯৩১ সালের ১ অক্টোবর রাজশাহীর নবাবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের সবচেয়ে বড় অবদান হলো এ দেশে আলোকচিত্র শিক্ষার দ্বার উন্মোচন ও এর প্রসার ঘটানো। ১৯৬০ সালে তিনি প্রতিষ্ঠা করেন দেশের প্রথম ফটোগ্রাফি শিক্ষা কেন্দ্র 'বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফী'।এই প্রতিষ্ঠানটি অসংখ্য মেধাবী আলোকচিত্রী তৈরির সূতিকাগারে পরিণত হয়। পরবর্তীতে পেশাদার আলোকচিত্রীদের একই ছাতার নিচে আনার লক্ষ্যে ১৯৭৫ সালে বেগার্ট-এর প্রাঙ্গণেই তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় 'বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)', যা দেশের আলোকচিত্র অঙ্গনকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে মুখ্য ভূমিকা রাখে। এছাড়া তিনি 'বিপিএস নিউজলেটার' এবং দেশের প্রথম ফটোগ্রাফি বিষয়ক পত্রিকা 'মাসিক ফটোগ্রাফী'-এর সম্পাদনা করেন।

তাঁর অনন্য ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহু সম্মানে ভূষিত হয়েছেন। জাতীয় পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৭ সালে তাঁকে মর্যাদাপূর্ণ একুশে পদক প্রদান করে তাঁর অবদানকে সম্মান জানায়। এছাড়াও, তাঁর অসামান্য নেতৃত্বের ফলস্বরূপ ১৯৯৮ সালের ৯ জুলাই তারিখে বাংলাদেশের আলোকচিত্রণ শিল্পের সর্বোচ্চ সম্মান 'আলোকচিত্রাচার্য' উপাধিতে তাঁকে ভূষিত করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। আন্তর্জাতিক পর্যায়েও তিনি সুপরিচিত ছিলেন; বিশ্ব আলোকচিত্রের প্রধান সংস্থা দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফটোগ্রাফিক আর্ট (ফিয়াপ) ১৯৮৭ সালে জার্মানিতে অনুষ্ঠিত তাদের ১৯তম কংগ্রেসে তাঁকে ESFIAP (FIAP Excellence for Services Rendered) সন্মানে ভূষিত করেছিল।

মনজুর আলম বেগ শুধু একজন আলোকচিত্রী নন, তিনি ছিলেন একাধারে শিক্ষক, সংগঠক ও শিল্প আন্দোলনের অগ্রদূত। তাঁর জীবন ও কাজ বাংলাদেশের আলোকচিত্রশিল্পীদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

ছবি - মাকসুদুল বারী

19/08/2025

বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৫

দেশব্যাপী, একযোগে, একসাথে

১৯ আগস্ট, ২০২৫

17/08/2025

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) আগামী ১৯শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৫ সম্মিলিতভাবে উদযাপন করতে যাচ্ছে।

এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়েছে বেগার্ট ফোরাম।

আমাদের সাথে সহ-আয়োজক হিসেবে আরও আছে বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি, ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি (এফপিএস), সিলেট ফটোগ্রাফিক সোসাইটি, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব, গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাব, কাউন্টার ফটো, পাবনা ফটোগ্রাফার্স ফোরাম, লিজেন্ডারী মোমেন্ট ফটোগ্রাফি সোসাইটি, ঢাকা ফটোগ্রাফারস্‌ ক্লাব, খুলনা ফটোগ্রাফিক সোসাইটি, কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি, বগুড়া ফটোগ্রাফি ক্লাব, ভোলা ফটোগ্রাফি ক্লাব, জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটি, স্টার ফটোগ্রাফিক সোসাইটি, গাইবান্ধা ফটোগ্রাফি এসোসিয়েশন, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ, এনভারমেন্টাল ফটোগ্রাফিক সোসাইটি – ইপিএস, ইয়ং ফটোগ্রাফার প্যানেল অফ বাংলাদেশ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ফটোগ্রাফি ক্লাব, ব্রাইট আর্ট স্টুডিও, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব, ধুনট ফটোগ্রাফি এন্ড আর্ট ক্লাব,৩৬৫ ফটোগ্রাফি লাইব্রেরী, জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ, চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল, সংযোগ, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি, প্রিজম, ছায়া ইনস্টিটিউট অফ কমিউনিকেশন এ্যান্ড ফটোগ্রাফি, রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব, জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি, নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফটোগ্রাফারস্‌ এবং ফটোগ্রাফি পত্রিকা, বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ফটোগ্রাফিক সোসাইটি, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফটোগ্রাফি সোসাইটি এবং টংগী ফটোগ্রাফিক সোসাইটি।




Begart Forum

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) আগামী ১৯শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৫ সম্মিলিতভাবে উদযাপন করতে যাচ্ছে। এই আয়ো...
12/08/2025

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) আগামী ১৯শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৫ সম্মিলিতভাবে উদযাপন করতে যাচ্ছে।

এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়েছে বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি।







Begart Institute of Photography

গত ২৬ জুলাই ২০২৫ আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি  এবং বেগার্ট ইন...
27/07/2025

গত ২৬ জুলাই ২০২৫ আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি এবং বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির নিবেদন। মঈন আলীর ক্যামেরায়।

27/07/2025

26 July 2025 is the 27th death anniversary of Aalokchitracharjo Manzoor Alam Beg. As a pioneer photographer, his life's work as well as his role as a teacher...

আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৫”বাংলাদেশের আলোকচিত্রণ শিল্পে অসামান্য অবদানের জন্য বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফি ...
26/07/2025

আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৫”
বাংলাদেশের আলোকচিত্রণ শিল্পে অসামান্য অবদানের জন্য বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফি আজ ২৬শে জুলাই ২০২৫ পথিকৃৎ আলোকচিত্রশিল্পী বিজন সরকারকে “আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৫” (মরণোত্তর) সম্মাননায় ভূষিত করেছে।
পরিবারের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেছেন মিসেস সরকার ও তার বড় মেয়ে।

Address

83, Laboratory Road ( 2nd Floor)
Dhaka
1205

Telephone

+8801716663757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Begart Institute of Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Begart Institute of Photography:

Share