গল্পগুচ্ছ

গল্পগুচ্ছ All kinds of international cosmeticks and garments items...

একটা বয়সের পরে আমরা আর অকারণে হাসি না। একটা বয়সের পরে চোখের জলও বড্ড হিসেবি হয়ে যায়। একটা বয়সের পর দলবেঁধে হাঁটি না। ভুল...
21/10/2024

একটা বয়সের পরে আমরা আর অকারণে হাসি না।
একটা বয়সের পরে চোখের জলও বড্ড হিসেবি হয়ে যায়। একটা বয়সের পর দলবেঁধে হাঁটি না। ভুল ট্রেনে উঠে গিয়ে গোটা দুই স্টেশন পরে ফিরতি ট্রেনে আসতে আসতে নিজের মনেই নিজেকে পাগল বলে হেসে উঠি না। একটা বয়সের পরে মনটাও বড্ড সাবধানী হয়ে ওঠে। অ-পরিচিত কাউকে আর বিশ্বাস করতে চায় না।
মনের কথা উজাড় করে বলা হয় না আর।
একটা বয়সের পরে আচমকা ক্রাশ হয় না।
প্রথম দেখায় প্রেম হয় না। সারাদিন তার ফোনের অপেক্ষায় কাটে না। একটা বয়সের পরে অভিমানগুলো কিছুতেই বে-হিসেবি থাকতে চায় না। কথায় কথায় ঠোঁট ফোলায় না। ছেড়ে চলে যাবার হুমকিও দেয় না।
একটা বয়সের পর যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম এককালে, সে চলে গেলেও তেমন ভেঙে পড়ি না। একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সব থেকে অ-পছন্দের রং পরা হয় না আর।
একটা বয়সের পরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ অন্যের কাছে ভালো হবার ইচ্ছেটাও চলে যায় আমাদেরকে ছেড়ে।একটা বয়েসের পরে বৃষ্টি এলে ছুটে ছাদে না গিয়ে জানালা দরজা বন্ধ করে দিই। একটা বয়েসের পরে ভালোবাসার সেই আকুল আকুতিরাও ঘুমিয়ে পড়ে। কেউ অপমান করে চলে গেলেও সাময়িক রাগ থিতিয়ে যায় মুহূর্তে। কেউ আমার মধ্যে কোনো গুণ খুঁজে পায়নি পাঁচ বছরেও শোনার পরেও রাগ হয় না।
একটা বয়েসের পরে কষ্টগুলো তরল থাকে না, জমাট বেঁধে যায়। অবহেলাগুলো শক্তি হয়ে দাঁড়ায়। একটা বয়েসের পরে ভালোবাসলে তবেই ভালোবাসতে ইচ্ছে করে। একটা বয়েসের পরে জড়িয়ে ধরলে তবেই আষ্টে-পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। একটা বয়েসের পরে আবেগগুলো স্তিমিত হয়ে যায়। হাত না বাড়ালে হাত বাড়াতে ইচ্ছে করে না।
একতরফা' শব্দটাতে বড্ড অ‌্যালার্জি হয়ে যায়। একটা বয়েসের পরে মনে হয় ছোট থেকে জেনে আসা অনেক কিছুই আসলে ভুল ছিল। একটা বয়েসের পরে নিজেকেও একটু গুরুত্ব দিতে ইচ্ছে করে। শুধু অন্যের ইচ্ছেতে চলতে তখন ক্লান্ত লাগে। একটা বয়েসের পরে ভালোবাসা আর অপরিণত আবেগে ভাসে না তার সূত্র মেনে। ভালোবাসা তখন ভীষণ পরিণত, শুধু ভালোবাসাকেই চেনে।
#সংগৃীত

Amin
03/10/2024

Amin

17/09/2024

অনেক দিনপর রেফারেন্স সহ পেলাম।
সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত।

সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার, ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার।
১. আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।
২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।
৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।
৪. মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।
৫.আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।
৬. ৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।
৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।
৮.জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী।প্রত্যেক মহলে ৭০ হাজার দরজা থাকবে।
৯. ২০০০ রাকাত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।
১০.যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন।(সুবহানআল্লাহ)

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে যানার বুঝার এবং আমল করার তাওফিক দান করুক।আমিন-ইয়া রব।
আমিন।
(রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন সহীহুল বুখারীঃ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ১৪৬১ আহমাদঃ১০৬৬৯ সহীহ আল জামি আস সগীরঃ৬৪৭২)

Copy post

29/08/2024

শিক্ষাগত যোগ্যতাই যদি রিজিক লাভের মাপকাঠি হত তাহলে সব পিএইচডি ডিগ্রিধারীরা কোটিপতি হতেন।
কঠোর পরিশ্রমই যদি রিজিক লাভের যোগ্যতা হত তাহলে রিকশাচালকেরা সবচেয়ে ধনী হতেন।

কিন্তু মহান আল্লাহ কোরানের অনেক আয়াতে চিরন্তন ঘোষণা দিয়ে রেখেছেন।

"বস্তুত তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা করেন জীবিকা প্রশস্ত করে দেন এবং (যার জন্য ইচ্ছা) সংকুচিত করে দেন।" [সূরা বনী ইসরাইল : ৩০]

18/08/2024

AS-SALAMU ALAIKUMI'M PROFESSOR MOKHTER AHMADEvery Muslim recognizes the importance of learning the Quran, but only a few attempts to learn the Quran with und...

17/07/2024

"ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই,
এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে!" [সূরা বাকারা, আয়াত : ২১৪]

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন  চুলগুলো  খোপা করে রাখতেই বেশি...
11/07/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই কোন কাপড় পড়লে শান্তি পাবো সেটা খুজে বের করি। আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুল যেতাম! এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা! আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।

এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও,,,,

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
06/07/2024

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে সৃষ্টিকর্তার মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন

©️

05/06/2024

আসসালামু আলাইকুম।
৮ জুন থেকে ১৭ জুন এর আমল...

সবাই আমার আজকের পোস্ট টা শেয়ার করে দিবেন প্লিজ।ইটস এ রিকুয়েষ্ট। আবার আপ্নিও আপনার লিস্ট এর সবাইকে শেয়ার করতে বলবেন।

বেশি বেশি নফল আমল করার দিন এই ১০ দিন আমাদের জন্য। একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২.৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত
৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া
১১. অধিক পরিমাণে তওবা করা
১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)
১৩. সুরা বাকারার শেষ ২আয়াত, সুরা মুলক পাঠ করা রাতে ঘুমানোর আগে
১৪, সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।
আল্লাহ্ তা' আলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।

আমিন।

আল্লাহ আমাদের সবাইকে মিনিমাম আমল করার তউফিক দিন।আমিন।

05/06/2024
04/05/2024

"জানিনা, পারিনা, নেইকো ঘরে,তিন কথাতে কার্য সারে। সেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে রান্না করতে পারি,বাসন মাজা থেকে সেলাই ফোঁড়াই সবেতেই পটু,এমনকি লাইট লাগানো থেকে বাথরুমের কল খারাপ সারানোর ও মিস্ত্রি আমিই।এ হেন কর্মবীর আমি ন্যাকা বোকা সেজে কিছু পারিনা বলতে প্রবল পৌরুষে(নারীত্বে) বাঁধে, কালের গতিতে এই সব পারা আমির আমিত্ব টা ই তার জীবনের সবথেকে বড় শত্রু)যে সব একাই পারে।সেই থেকে শুরু,ধীরে ধীরে এই সব পারার লিস্টে যোগ হয়েছে বাজার দোকান, সফটওয়ার থেকে হার্ডওয়ার,কার্যত জুতো সেলাই থেকে চন্ডি পাঠ।
কালের গতিতে বয়স থাবা বসিয়েছে,সবাই ভেবে নিয়েছে ও সব পারে।রোদে জলে ঠান্ডায় আগুনে ও সব অবস্থায় সবকিছু করতে পারে,তাই আর ও আর ও চেপেছে,সেই চাপ নিতে নিতে একটা মানুষ ধীরে ধীরে যন্ত্রে পরিবর্তিত হয়েছে,যার নিজের কোনো সময় নেই,নিজের কোনো চিন্তা নেই শুধুই সেবা দিয়ে যাও যতক্ষণ জেগে আছো।কেউ জানতে চাইবে না তোমার শরীরের কোথাও যন্ত্রণা কিনা,কেউ জানতে চাইবে না তোমার মন কিছু চায় কিনা?ধীরে ধীরে তুমি রোবটে রূপান্তরিত হয়ে গেছো।বেশিরভাগ "সব জানি" বা "Do or Die" ভাবা মহিলাদের এইটাই জীবন।
যত বেশি ন্যাকা ন্যাকা হবে,কিছুই জানিনা,পারিনা ভাব দেখাবে,যতই লোকের কাছে চোখের জল ফেলতে পারবে,ততই লোকে আহা উহু করে তোমাকে পাশে সরিয়ে রাখবে,তুমি চাপ মুক্ত থাকবে। এতো গুলো বছরে আমার সংসারের সার বোঝা এইটাই।না না না।আমি কিছু পারিনা।আমি অসুস্থ,আমার বুদ্ধি কম,ভারী জিনিস তোলা ডাক্তারের বারণ,রান্না করলে আমার মাথা ধরে,আমি মাছ কাটতে পারি না এগুলো নোংরা কাজ,,আমি যা রাঁধি কেউ মুখে তুলতেই পারবে না,ঘর মুছলে কোমরে ব্যথা করে,আগুনে আমার খুব ভয়,ইলেকট্রিকের জিনিসে আমি হাত দি না শক খেয়েছিলাম সেই ছোটবেলায়,আর ও আর ও অনেক কিছু ভাবুন,অজুহাত বানান।কাজ করে কেউ কোনোদিন শেষপর্যন্ত সুস্থ থাকতে পারেনি।তারথেকে নিজের শর্তে বাঁচুন।প্রাণ ভরে নিঃশ্বাস নিন।সবার জন্যে বেগার খেটে মরবেন না।আপনি রোবট হলে কারোর কিচ্ছু আসবে যাবে না।দিনের শেষে জীবন একটাই,বোকার মত সবজান্তা হয়ে মরবেন না,নিজেকে ভালবাসুন,যতটুকু ক্ষমতায় কুলাবে ততটুকুই করুন,আপনার এই অতিরিক্ত পরিশ্রমে ক্ষয়ে যাওয়া কেউ দেখবে না,যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ আপনার কদর,আর না পারলেই আপনি অবাঞ্ছিত।
ভাবুন ভাবুন,ভাবা প্র্যাকটিস করুন।

বি: দ্র: নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য।

বরফ ভর্তা রেসিপি, ট্রাই করে দেখবেন।
22/04/2024

বরফ ভর্তা রেসিপি, ট্রাই করে দেখবেন।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্পগুচ্ছ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share