Amateur photography

Amateur photography You dont take a photograph ,
you make it !

06/05/2026
মিডিয়া - একটা পাওয়ারফুল জিনিস। আপনাকে যা দেখানো হবে, তাই দেখবেন। আপনাকে যা শোনানো হবে, তাই শুনবেন। এই মিডিয়াই যেকোন ঘটনা...
22/02/2026

মিডিয়া - একটা পাওয়ারফুল জিনিস।
আপনাকে যা দেখানো হবে, তাই দেখবেন।
আপনাকে যা শোনানো হবে, তাই শুনবেন।

এই মিডিয়াই যেকোন ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। যেকোন ন্যারেটিভকে চেঞ্জ করে দিতে পারে।

এইবার ঠিক আছে!
02/10/2025

এইবার ঠিক আছে!

20/09/2025

তাশাহহুদ (আত-তাহিয়্যাত)

আরবি:
اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ۝ اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ۝ اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلَىٰ عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ۝ أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ۝

বাংলা উচ্চারণ:
আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু।
আস-সালামু ‘আলাইকা আইয়ুহান-নাবিইয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আস-সালামু ‘আলাইনা ওয়া ‘আলা ইবাদিল্লাহিস-সালিহীন।
আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া রাসূলুহ।

বাংলা অর্থ:
সব ধরনের অভিবাদন, দোয়া, ইবাদত ও পবিত্র কাজ আল্লাহর জন্য।
হে নবী! আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আর সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসূল।

সাবধান ⚠️ দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী তাপপ্রবাহ। হ্যাঁ, তীব্র কালবৈশাখী ঝড় ও ও শক্তিশালী বজ্র বৃষ্টির পর এবার ...
10/05/2025

সাবধান ⚠️
দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী তাপপ্রবাহ।
হ্যাঁ, তীব্র কালবৈশাখী ঝড় ও ও শক্তিশালী বজ্র বৃষ্টির পর এবার দেশের দিকে ধেয়ে আসছে পুণরায় একটি শক্তিশালী তাপপ্রবাহ। সময়সীমা ৮ মে থেকে ১৫+ মে পর্যন্ত।

এই তাপপ্রবাহের প্রভাব পড়বে দেশের রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা সমূহে।
সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে দেশের রাজশাহী ও খুলনা বিভাগের জেলা গুলোতে, এই তাপপ্রবাহের ফলে দেশের রাজশাহী ও খুলনার কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪০°+ ছাড়াতে পারে।

সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলা গুলো এর আওতামুক্ত থাকতে পারে তবে তীব্র ভ্যাপসা গরম অনুভব হতে পারে।

তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম তবে আকস্মিক ভাবে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেরকম সম্ভাবনা তৈরি হলে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। উক্ত তাপপ্রবাহ বিদায় নেওয়ার পর দেশের উপর আরেকটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্র বৃষ্টি সক্রিয় হতে পারে। ধন্যবাদ

Source: Bangladesh Weather Observation And Forecasting Team

04/05/2025

#জানুন:- ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।


25/04/2025

আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও হঠাৎ করে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ কিংবা কোনো অশালীন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে—তাহলে কী করবেন? (১৮ বছরের বেশি হলে)

অনেকেই এমন পরিস্থিতিতে পড়ে আমাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু প্রত্যেককে আলাদা করে সহায়তা দেওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তাই সবার জন্য এই সমস্যার একটি কার্যকর ও নিরাপদ সমাধান নিচে শেয়ার করছি:

প্রথম ধাপ:
stop*ncii.org ওয়েবসাইটে যান। সেখানে "Create a new case" অপশনে ক্লিক করুন।

এরপর কী করবেন?
১. আপনার যে ছবি বা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই অরিজিনাল ও এডিট না করা কন্টেন্টটি সেখানে সাবমিট করুন।
২. ভাবছেন, এটা কি নিরাপদ? হ্যাঁ, কারণ এখানে কন্টেন্ট সরাসরি সংরক্ষণ করা হয় না—Hash format-এ রাখা হয়, যা শুধু মিল থাকা ছবি খুঁজে বের করে, কিন্তু আসল কনটেন্ট কারো কাছে প্রকাশ পায় না।
৩. এই অর্গানাইজেশনটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ অনেক বড় ওয়েবসাইটের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে আপনি চাইলে এখান থেকে সরাসরি সেগুলো রিমুভ করার অনুরোধ পাঠাতে পারবেন।

সাবমিশনের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

আপনি যে কন্টেন্ট রিমুভ করতে চান, সেই কন্টেন্ট হুবহু (কোনো পরিবর্তন ছাড়া) সাবমিট করুন।

কেস ওপেন করার সময় একটি Tracking Number ও Password পাবেন — এই দুটো অবশ্যই নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রাখবেন।

এই ট্র্যাকিং নম্বর ছাড়া আপনি কেসের কোনো আপডেট জানতে পারবেন না।

পাবলিক গ্রুপে শেয়ার করা কনটেন্ট (যেমনঃ মেসেঞ্জার গ্রুপে) এখান থেকে রিমুভ করা সম্ভব।

কিন্তু Whatsapp বা এনক্রিপ্টেড চ্যাটে ছড়ানো কনটেন্ট এভাবে রিমুভ করা যায় না।

অবশ্যই সবার আগে এই বিষয়গুলো পরিবারের সাথে শেয়ার করুন এবং আইনী সহযোগিতা নেন।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
22/04/2025

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

~সংগৃহীত~

20/04/2025

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয়

১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।

2. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ – আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।

3. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে – সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন।

4. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ – এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।

5. বাড়ির মতো আপন কোনো জায়গা নেই – দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।

6. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ – বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে।

7. বই-ই সত্যিকার বন্ধু – বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।

8. শারীরিক ব্যায়াম চাপ কমায় – শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।

9. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় – যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।

10. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না – মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

11. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয় – ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে।

12. শৈশবই জীবনের সেরা সময় – দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।

আদালতের বাইরের তার প্রথম এপিয়ারেন্সটা দেখলাম টিভিতে, সন্ত্রাস বা চাঁদাবাজ বলতে আমাদের চোখের সামনে যা ভেসে উঠে তার পুরোটা...
13/04/2025

আদালতের বাইরের তার প্রথম এপিয়ারেন্সটা দেখলাম টিভিতে, সন্ত্রাস বা চাঁদাবাজ বলতে আমাদের চোখের সামনে যা ভেসে উঠে তার পুরোটাই তার মধ্যে বিদ্যমান, শুধু সেটাই নয়, তার শারিরীক ভাষা বলছে সে কিছুক্ষণ আগে মাল খেয়ে টাল হয়ে আছে। পাশাপাশি, তার সাথে গায়ে-গা-ঘেষে যে কয়জন দাড়ানো সবগুলো দেখতেও একই রকম। হ‍্যা, এটাই বাস্তব।

উনি হচ্ছে, জাকির হোসেন। আজ জামিন পেয়েছে। তাকে রিসিভ করতে নারায়নগন্জের জেল গেটে প্রায় শ’খানেক গাড়ি ও হাজারের উপরে লোকসমাগম হয়েছে। ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে রাজার বেশে।

যেহেতু সে হাসিনার আমলে জেলে ছিল তাই তার ভাই-বন্ধু ও দলীয় কর্মীরা তাকে সাফসুত্রা নির্দোষ মহান নেতা বলার চেষ্টা করছে। আসুন দেখি তার আসল আমলনামা কি বলেঃ

তার আমলনামাঃ
হাসিনা সরকারের দোষ দেয়া হলেও জাকির প্রথম মামলার আসামী হয় ১৯৯৪ সালে, সে সময় জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। কিন্তু সে পালিয়ে পালিয়ে থাকে।

নিজ দলের কর্মী হ/ত‍্যার অভিযোগঃ
২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সাবেক সহসভাপতি সাব্বির বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোটভাই। এ হত্যাকাণ্ডের পর তৎকালীন জেলা বিএনপির সভাপতি, এবং নিহতের বড় ভাই তৈমূর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। এই জাকির সেই মামলার ৩নং আসামী।

পরবর্তীতে ২০০৪ সালে বিএনপি র‍্যাব গঠন করলে জাকির দেশ ছেড়ে পালিয়ে যায়।

- ১৯৯৫ সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরে পরিচিত পান জাকির।

- ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে কারাগারে যান জাকির, কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন।

- ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ৭ মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দ্বিতীয় দফায় জাকিরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয়। আওয়ামী লীগের আমলে প্রায় ৪ বছর কারাগারে ছিলেন জাকির।

- ১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য কারামুক্ত হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদ পেয়ে যান। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে ২০০০ সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলী যৌনপলি উচ্ছেদ করলে জাকিরের পরিবারের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়।

- ২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশাল গাড়িবহর নিয়ে অস্ত্রের মহড়া করে আবার কারাবন্দি হন জাকির। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় ৫ মাস তিনি কারাবন্দি ছিলেন।

দীর্ঘদিন থাইল্যান্ডে পালিয়ে থাকার পর ভারত হয়ে ২০২২ সালে বাংলাদেশে প্রবেশ করে। এবং বসুন্ধরা আবাসিক এলাকায় বাস করতে শুরু করে।

২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১-এর একটি অভিযানে জাকির খানকে গ্রেপ্তার করে।

জাকির ১৯৯৫-৯৬ সালে জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সঙ্গে রাজনীতি করতো। নাসিম ওসমানের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দিলে জাকির ১৯৯৭ সালে বিএনপিতে যোগ দেয়।

অথচ এই জাকিরকে আজকে বীরের বেশে গ্রহন করে নিল কিছু দলীয় নেতা কর্মী। যা দেখে দেশের সাধারণ নাগরিকরা হতাশ।

নতুন বাংলাদেশে সন্ত্রাসবাদ রুখতে সব রাজনৈতিক দলের কর্মীদের আরো বেশি সচেতন হওয়া জরুরী। সাদাকে সাদা ও কালো কে কালো বলতে না পারলে সেই রাজনীতি করে কি লাভ?

শুধুমাত্র দলীয় কারণে একজন অসৎ লোককে জাস্টিফাই করার চেষ্টা করা নিজের বিবেকের বিরুদ্ধে যুদ্ধে নামার শামিল।

তাই সকল রাজনৈতিক দলের সকল কর্মী ও সমর্থকদের বলবো রাজনীতি করুন দেশের স্বার্থে, সমাজের স্বার্থে। চোরকে চোর বললে আপনাদেরই জনপ্রিয়তা বাড়বে, দেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

বিএনপি বর্তমানে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদের হাতেই এখন দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, আশা করবো সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে তারা নেতৃত্ব দিবে, বিশেষ করে তাদের তরুণ কর্মীরা সবসময় সত‍্যের সাথে, ভালোর পথে থাকবে।

Address

Dhaka Cantorment
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amateur photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category