06/10/2024
ভালোবাসা মানেই কী শুধু সুখ আর সুখ?
ভালোবাসলে দুঃখের ভাগ নিতে না পারলে, ভালোবাসার সার্থকতা কোথায়?
ভালোবাসা মানে শুধু তোমার হাসির ভাগ নিতে চাই, এমনটা নয়। আমি তোমার কান্নার ভাগটাও নিতে চাই।
বৃষ্টিতে তুমি একা একা ভিজবে এমনটা নয়। পাশে দাঁড়িয়ে ছাতা নিয়ে দু'জনেই তো নিজেদের নিরাপদে রাখতে পারি কিংবা ভিজতে পারি একসাথে। তুমুল ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেলেও তোমাকে বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখার শক্তিটুকুও বিধাতা আমায় দিয়েছেন।
খারাপ সময় তুমি একা একা পার করবে, এমনটা নয়। আমি তো তোমার ভরসা হতেই পারি। তোমার মাথা আমার কাঁধে রেখে বলতেই পারি, “ ভয় নেই, আমি তো আছি। ”
তুমি একা একা দুঃখ পোহাবে বলেই কী আমায় জীবনে জড়িয়েছো? তোমার সুখের মতোই যদি তোমার দুঃখগুলোও আমার আপন না হয়, তবে আর ভালোবাসলাম কই? বলো...
এভাবে শুধু সুখের সময় আমি, দুঃখের সময় কেন নয়?
তুমি যদি আমার হও, তবে তোমার য'ন্ত্রণা কেন আমার নয়? যে হতাশা, একাকিত্বে, দুঃসময়ে তুমি দুমড়েমুচড়ে যাও, ঠিক একইভাবে আমিও ভেঙ্গে পড়ি, তুমি ভালো না থাকলে! ভালোবেসে সুখ না পেলে, খারাপ সময়ে পাশে না পেলে, একাকিত্বে সঙ্গ না পেলে, মানুষ সেই ভালোবাসা দিয়ে করবেই বা কী?
তোমাকে ভালোবাসি মানে, তোমার সবকিছুই আমার। তোমার ভূতভবিষ্যৎ, অতীত কিংবা বর্তমান। সুখ কিংবা দুঃখ, য'ন্ত্রণা নয়তো শান্তিময় জীবন।