09/02/2026
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের DCIMC-11 ব্যাচের শিক্ষার্থী এবং DCIMC Photography Society–এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ নিশাত(Md Nahid Nishat), United Healthcare আয়োজিত “Photo Contest 2025”–এ অংশগ্রহণ করে শীর্ষ তিনজন ফাইনালিস্টের মধ্যে ২য় স্থান অর্জন করেছেন।
ফটোগ্রাফির প্রতি নাহিদের গভীর আগ্রহ, নিষ্ঠা ও সৃজনশীলতার প্রতিফলন হিসেবেই এই উল্লেখযোগ্য সাফল্য এসেছে। DCIMC Students Community এবং DCIMC Photographic Society - DPS–এর একজন সদস্য হিসেবে নাহিদের এমন অর্জনে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত।
তার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের প্রতিষ্ঠান ও ফটোগ্রাফি সোসাইটির জন্যও একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
আমরা নাহিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশাবাদী, আগামী দিনগুলোতে তিনি তার প্রতিভার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে আমাদের প্রতিষ্ঠানকে গর্বিত করবেন।