27/07/2023
আমি বরং নদীপাড়ের একটা ঘাস ফড়িং হবো। অথবা আপনার মত বৈশিষ্ট্য নিয়ে একজন ভালো বাবা হবো। একজন শিক্ষিত মানুষ হবার চাইতে একজন ভালো বাবা হওয়া বেশি জরুরি। যে তার স্ত্রীকে সম্মান করবে এবং সন্তানের হাতে হাত রেখে ছন্দে ছন্দে আল মাহমুদের কবিতা আবৃত্তি করবে,
"তোমরা যখন শিখছো পড়া
মানুষ হওয়ার জন্য,
আমি না হয় পাখিই হবো,
পাখির মতো বন্য।"