14/10/2023
⛔ সতর্কীকরণ পোস্ট ⛔
হয়তো অনেকের কাছেই আজ এই মেসেজটি গিয়েছে।
মাত্র কিছুক্ষণ আগে আমার অফিশিয়াল ফেসবুক পেজ এ এই মেসেজটি এল। আমি নাকি এমন কিছু আমার পেজ এ করেছি যার জন্য ফেসবুক ২৪ ঘন্টার মধ্যে আমার পেজ ডিলিট করে দিবে। এখন একটাই উপায় আপিল করা। আপিল করা লিংকটি মেসেজ এ দেয়া আছে। কিছু স্টেপ যাবার পর দেখলাম আমার ইমেইল এবং পাসওয়ার্ড কনফার্ম করতে বলছে।
তখনই মনে সন্দেহ হলো। ওপরে খেয়াল করলাম আমি ফেসবুক এই নেই, ফিশিং সাইট এ চলে এসেছি।
ভাগ্য ভাল আগেই বুঝে গেলাম, আমি যদি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতাম তবে আমার ইমেইল ও পাসওয়ার্ড চলে যেত হ্যাকারদের কাছে।
হয়তো অনেকের কাছেই আজ এই মেসেজটি গিয়েছে। ভুলেও কেউ এই ফাঁদে পা দিবেন না, দিবেন তো পেজ হারাবেন। আমার আইডিতে অনেক প্রফেশনাল মানুষ রয়েছেন, তাদের উদ্দেশ্যেই এই পোস্ট।
সবাই শেয়ার করে এক অপরকে এখনি সতর্ক করে দিন।
সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন।
(ফটোগ্রাফার: মারুফ হোসেন)